৮ই আগস্ট, ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    সরকারি সহায়তায় আত্মকর্মসংস্থানের দাবি

    বেকার লেবুখালী ফেরিঘাটের ব্যবসায়ীরা

    দেশ জনপদ ডেস্ক | ৭:০৭ মিনিট, অক্টোবর ২৬ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ পায়রা সেতুতে যান চলাচল শুরু হওয়ায় অচল হয়ে গেছে পায়রা নদীতে যুগ যুগ ধরে চলাচল করা ফেরিগুলো। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালবাসীর দুর্ভোগের লাঘব হলেও কর্মহীন হয়ে পড়েছেন ফেরিঘাটকেন্দ্রিক জীবিকা নির্বাহকারী শতাধিক ফেরিওয়ালা ও টং দোকানদার। দুই পাশের দোকানদারদের বেশ কয়েকজন সেতুর প্রান্তগুলোতে ব্যবসা শুরু করলেও অধিকাংশ পড়েছেন বিপাকে। অর্থ সংকটে আবার ব্যবসা শুরু করতে না পারায় শঙ্কার মধ্যে দিন পার করছেন তারা। তাই সরকারি সহায়তায় আত্মকর্মসংস্থানের দাবি জানিয়েছেন বেকার অতিক্ষুদ্র ব্যবসায়ীরা।

    সরেজমিন দেখা যায়, যুগের পর যুগ কর্মব্যস্ত লেবুখালী ফেরিঘাটে এখন সুনসান নিরবতা। দক্ষিণাঞ্চলবাসীর মনে যখন আনন্দের উদ্বেল ঠিক সেই মুহূর্তে বেকার হয়েছেন অনেকেই। সড়ক ও জনপথের ফেরি বিভাগের দুই নম্বর ফেরির চা বিক্রেতা নুরুজ্জামান ফরাজী জানান, তার বাবা এই ফেরিঘাটে চা বিক্রি করতেন। ফেরি বন্ধ হওয়ার দিন পর্যন্ত ৩৫ বছর ধরে তিনিও ওই ঘাটে চা-পান বিক্রি করেছেন। সেতু চালু হওয়ায় এখন বেকার হয়ে পড়েছেন। নুরুজ্জামানের মতো একই অবস্থা আচার বিক্রেতা মোহাম্মদ মিলনের। তিনিও ১২ বছর ধরে ওই ঘাটে আচার বিক্রি করে সংসার চালাতেন। সেতু উদ্বোধন হওয়ায় আনন্দিত হলেও আজ তিনি বেকার। তাই সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থানের দাবি জানিয়েছেন তিনি।

    বেকারত্বে ওরা ৪০ জন : জামাল হোসেন। লেবুখালী ফেরিতে কাজ করছেন এক যুগ ধরে। সরকারি চাকরি নয়, বকশিসের টাকায় চালাতে হতো পেট। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি জামাল এখন দিশাহারা। অন্য কোনো কাজও জানেন না তিনি।  বাকেরগঞ্জের বাসিন্দা জামাল বলেন, ১২ বছর ধইরা এই লেবুখালীর ফেরিতে বিভিন্ন কাম করতে আছি। কোনো সময় টাহা উডাই, আবার কোনো সময় অন্য কাম কাইজ করি। মোগো চাকরি সরকারি হয় নাই। সরকারি চাকরি যাগো হেগো আর কোনো টেনশন নাই। ফেরি চললেও টাহা পাইবে আর না চললেও পাইবে। ঝামেলায় তো পড়ছি মোরা। জামাল হোসেন বলেন, এই ঘাটে মোট ৬টা ফেরি আছে। ৩টা ফেরি সব সময় চলে। আর এমার্জেন্সি সময় যহন বরিশাল দিয়া স্যারেরা কয় তহন চারটা ফেরি চলে। সব মিলাইয়া এহানে সরকারি বাদে ৪০ জনের মতো আমরা আছি। যারা এই ফেরির ওপরই নির্ভর কইরা সংসার চালাই। মোগো ফিক্সড কোনো বেতন নাই। ইজারাদার ভালোবাইসা যা দেয়, মানে বকশিস। ওইটাই আমাগো ইনকাম। আর হেই ইনকাম দিয়াই সংসার চালাই। এহন ফেরি বন্ধ হইয়া গেছে। সংসার চালানের লাইন জানা নাই, অন্য কোনো কাম কাইজও জানি না যে কিছু করমু। আল্লাহ জানে সবকিছু।

    দুমকি উপজেলার বাসিন্দা দুলাল হাওলাদার লেবুখালীর ফেরিতে কাজ করছেন ১৬ বছর ধরে। তিনি জানান, আমরা এই ফেরিনির্ভর ৪০ জন লোক কিসের মধ্যে পড়ছি আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। কেমনে চলমু, কেমনে কী করমু বুঝি না। বউ কইছে ঢাকায় যাইতে, হেয়ানে যাইয়াওবা কী করমু। দুইটা ছেলে, ওগোবা কেমনে কী করমু। ফেরিতে ডিউটিরতরাই শুধু নয়, কর্মসংস্থানের অভাবে পড়েছেন লেবুখালীর দুই পারের ফেরিঘাটের শতাধিক দোকানদার। সবার মুখেই বিষণ্নতার ছাপ। নতুন করে খোঁজার চেষ্টায় নতুন কাজ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা
    • বঙ্গোপসাগরের এক রূপচাঁদার দাম ৪ হাজার টাকা
    • বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’
    • সমুদ্র থেকে তীরে ফেরার পথে ডাকাতদের হা’ম’লা, মাছ ও মালামাল লু’ট
    • ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত
    • পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    • উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    • শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • পিরোজপুর নদীতে ভাসমান মরদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
    • ববির নামে ভুয়া পেজে অপপ্রচার বন্ধে প্রশাসনিক ব্যবস্থা চায় ছাত্রদল
    • বরিশালে টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক
    • বরিশালসহ রাত ১টার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব