১৩ই আগস্ট, ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫৫ মিনিট, অক্টোবর ০১ ২০২২

    রিপোর্ট দেশজনপদ ॥ দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যাওয়ার পর গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। এর মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম আবার ১ হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে। এর আগে প্রায় এক মাস ধরে বিশ্ববাজারে সোনার দাম কমতে থাকে। এতে দুই বছর পর প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৬৫০ ডলারের নিচে নেমে যায়।

    বিশ্ববাজারে সোনার দাম টানা কমতে থাকায় সম্প্রতি দেশের বাজারে টানা তিন দফা কমানো হয়েছে দামি এই ধাতুর দাম। অবশ্য তার আগে কয়েক দফা দাম বাড়ানো হয়। ফলে গত মাসেই দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম সাড়ে ৮৪ হাজার টাকা ছাড়িয়ে যায়।

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময় থেকে বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হয়। গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলারে। সেখান থেকে কমতে কমতে গত সপ্তাহের লেনদেন শুরুর আগে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ১ হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলার।

    এ পরিস্থিতিতে গত সপ্তাহে লেনদেনের শুরুর দিকে বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা দেখা যায়। এক পর্যায়ে দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬১৬ ডলারে নেমে যায়। তবে সপ্তাহের শেষে তা বেড়ে ১ হাজার ৬৬০ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৭ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম এখনো ২ দশমিক ৯৩ শতাংশ কম আছে।

    এদিকে বিশ্ববাজারে ধারাবাহিকভাবে সোনার দাম কমায় গত মাসে দেশের বাজারে তিন দফা দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারে যে হারে সোনার দাম কমেছে, দেশের বাজারে সেই হারে কমেনি। বরং গত মাসে বিশ্ববাজারে যখন সোনার দাম কমের দিকে ছিল, সেসময় দেশের বাজারে উল্টো দাম বাড়ানো হয়।

    এতে ১১ সেপ্টেম্বর অতীতের সকল রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন উচ্চতায় ওঠে সোনার দাম। সেসময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা করা হয়। এর আগে দেশের বাজারে সোনার এত দাম আর দেখা যায়নি।

    অবশ্য এই রেকর্ড দাম স্পর্শ করার পর সম্প্রতি তিন দফা দেশের বাজার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মধ্যে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

    এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

    এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৭০০ টাকা কমিয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা করা হয়।

    তারও আগে ১৫ সেপ্টেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে ৫৬ হাজার ৪৫৪ টাকা করা হয়।

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধালে বিশ্ববাজারে হু হু করে বাড়ে সোনার দাম। মার্চের প্রথমার্ধেই প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। এরপর গত কয়েক মাসে কয়েক দফা সোনার দাম ওঠা-নামা করে। তবে আগস্টের মাঝামাঝি থেকে পতনের মধ্যে পড়ে সোনা। আর সেপ্টেম্বর মাসের বেশিরভাগ সময়জুড়ে সোনার দরপতন হলেও শেষদিকে এসে দাম কিছুটা বাড়লো।

    এদিকে সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও গত সপ্তাহে কিছুটা বেড়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমকি ৮৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ১৯ ডলারে উঠে এসেছে। আর প্লাটিনামের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে দশমিক ৫৯ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৫৯ ডলার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • শাস্তির মুখে নেইমার!
    • চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত
    • আন্দোলনের মুখে ভারতের বিতর্কিত শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩