১৬ই আগস্ট, ২০২৬ | ১লা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াবে চীন

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪৩ মিনিট, জুন ১৩ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥ বাংলাদেশের সরকারি খাতে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। তবে এবার বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে দেশটি। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর মধ্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

    সোমবার বিডার কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিডা’র নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী ও বিসিসিসিআই’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও বিসিসিসিআই সহযোগিতার ভিত্তিতে কাজ করেবে। বিসিসিসিআই ও বিডা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে। এছাড়াও অধিক হারে বেসরকারি খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির জন্য বিসিসিসিআই এবং বিডা যৌথভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে গবেষণা ও পরামর্শ প্রদান করবে।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, “বিডা এবং বিসিসিসিআই ইতোমধ্যেই বেসরকারি খাতের চীনা বিনিয়োগের সুবিধার্থে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে। সরকারিভাবে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। আমাদের অনেক সরকারি প্রকল্পে চীন সরাসরি কাজ করে আসছে। চীন থেকে আমাদের সরকারি অনেক বিনিয়োগ এলেও সেই তুলনায় বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম। বর্তমানে চীনা বিনিয়োগকারীরা এখন বহিঃবিশ্বে অনেক বেশি বেসরকারি বিনিয়োগ করছে, সেই সুযোগটা আমাদেরও গ্রহণ করতে হবে। এইজন্য বেসরকারি খাতে অধিকহারে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা এবং বিসিসিসিআইকে একযোগে কাজ করে যেতে হবে।

    তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরতে হবে। একযুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। এই উন্নত অমিত সম্ভাবনাময় বাংলাদেশকে বহিঃবিশ্বে ব্র্যান্ড বাংলাদেশের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের অর্থনীতিতে প্রায় ৭৯% বেসরকারি খাতের অবদান। তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি খাতে অধিকহারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।

    এ সময়ে তিনি উল্লেখ করে বলেন, বর্তমান বিশ্ব বাণিজ্যের প্রায় ১৮.৬ শতাংশ এবং বিনিয়োগের প্রায় ১৫ শতাংশ চীন নিয়ন্ত্রণ করে থাকে। শুধু মাত্র বিডার মাধ্যমেই চলতি (২০২১-২০২২) অর্থবছরে রেজিস্ট্রিকৃত প্রস্তাবিত চীনা বিনিয়োগের পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। যা আগামী বছরগুলোতে আরও বেশি বৃদ্ধি পাবে।

    বিসিসিসিআই’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য একটটি আনন্দঘন দিন। আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার হয়েছি। যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে আরও বেশি চীনা বিনিয়োগ সম্ভব হবে।

    তিনি আরও বলেন, বর্তমানে দেশ দিন দিন চীনা বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে আর লক্ষ্যে বিসিসিসিআই এর ৭০০ এর বেশি সদস্য কাজ করে যাচ্ছে।

    অনুষ্ঠানের শুরুতেই বিডা’র মো. শাহ্‌ আলম পরিচালক উপস্থাপনায় নির্বাহী সদস্য জনাব অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময়ে চীন –বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান তথ্যচিত্র উপস্থাপন করা হয় এবং অনুষ্ঠানে আগত গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করা হয়।

    অনুষ্ঠানে বিসিসিসিআই’র সভাপতি গাজী গোলাম মরতুজা, সিনিয়র সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সুলতান উদ্দিন ইকবালসহ বিসিসিসিআই ও বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ছোটখাটো বিষয় নিয়ে রাজপথে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
    • স্বরাষ্ট্রমন্ত্রীকেও র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    • পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    • হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    • বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
    • সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির চার শিক্ষার্থী
    • বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    •  উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    •  পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    •  হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    •  বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    •  খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    •  উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    •  পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    •  হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    •  বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন