২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল থেকে পদ্মাসেতু হয়ে সাড়ে ৩ ঘণ্টায় রাজধানীতে

    দেশ জনপদ ডেস্ক | ৪:৪০ মিনিট, জুন ২৬ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শহর থেকে বাসে করে রওনা দিয়ে পদ্মা সেতু হয়ে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় গেছেন ব্যবসায়ী মো. মোজাম্মেল হোসেন। আজ রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসে করে রাজধানী ঢাকায় যান তিনি। সময় বাঁচিয়ে ঝক্কি-ঝামেলা ছাড়াই ঢাকায় আসতে পেরে মোজাম্মেল দারুণ উচ্ছ্বসিত। পরে তিনি তাঁর উচ্ছ্বাসের কথা সাংবাদিকদের অবহিত করেন।

    মোজাম্মেলের বাড়ি বরিশাল নগরীর রূপাতলী এলাকায়। সেখানে তাঁর পরিবার থাকে। ব্যবসার কারণে তাঁকে ঢাকায় থাকতে হয়। ঢাকার নবাবপুরে তাঁর একটি দোকান রয়েছে। ঢাকা-বরিশাল যাওয়া–আসা করেন তিনি।

    গত বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালে পরিবারের কাছে আসেন মোজাম্মেল। গতকাল শনিবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবেন বলে পরে তিনি এ পরিকল্পনা স্থগিত করেন। ঠিক করেন, আজ ভোরে বিআরটিসির বাসে করে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবেন।

    গতকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর আজ সকাল ৬টা থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

    পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য মোজাম্মেল আজ ভোরে বরিশাল শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে যান। সেখানে গিয়ে ৫০০ টাকা দিয়ে বিআরটিসির বাসের টিকিট কেনেন।

    নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির প্রথম বাসটি ছাড়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে। এ বাসের যাত্রী ছিলেন মোজ্জামেল। বাসটি সরাসরি ঢাকায় যায়।

    মোজাম্মেল বলেন, ‘পদ্মা সেতু হয়ে বরিশাল থেকে ঢাকায় আসার জন্য বিআরটিসির রোববার সকালের প্রথম বাসে উঠব বলে ঠিক করেছিলাম। সে অনুযায়ী, আজ ভোরে বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কাটি। বিআরটিসিটির বাসটি ছাড়ার আগে মিলাদ হয়। মিলাদ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। তারপর বাস ছাড়ে।’

    যাত্রার বিবরণ দিয়ে মোজাম্মেল বলেন, ‘সকাল ৬টা ৫ মিনিটে বরিশাল শহর থেকে বিআরটিসির বাসটি ছাড়ে। বাসটি সকাল পৌনে ৯টার একটু আগে জাজিরা প্রান্তে পৌঁছায়। তারপর পদ্মা সেতু পার হয়। সেতু পার হতে সাড়ে ৫ থেকে ৬ মিনিট লাগে। পদ্মা সেতু পার হওয়ার পর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এসে আমাদের বাসটিকে একটু যানজটে পড়তে হয়। এ কারণে সেখানে একটু দেরি হয়। বাস থেকে ঢাকার কাপ্তান বাজারে নামি সকাল সাড়ে ৯টায়।’

    কাপ্তান বাজার থেকে সরাসরি নবাবপুরে যান মোজাম্মেল। নবাবপুরে গিয়ে দোকান খোলেন তিনি।

    উচ্ছ্বাস নিয়ে মোজাম্মেল বলেন, ‘মাত্র সাড়ে তিন ঘণ্টায় বরিশাল থেকে ঢাকায় এলাম। এখন চাইলেই বরিশাল থেকে এসে ঢাকায় দোকান করতে পারব। আগে তা কল্পনার বাইরে ছিল। অনেক ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সেতুর জন্য দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

    ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশালের দূরত্ব ১৬০ কিলোমিটারের মতো। গত বৃহস্পতিবার মোজাম্মেল যখন ঢাকা থেকে বরিশাল যান, তখন তাঁর সময় লেগেছিল প্রায় পাঁচ ঘণ্টা। সেদিন তিনি প্রথমে ঢাকা থেকে মাওয়া ঘাটে যান। সেখান থেকে স্পিডবোডে করে পদ্মা নদী পার হন। পদ্মা নদী পার হয়ে ওপারে গিয়ে বাসে করে বরিশাল যান তিনি।

    মোজাম্মেল বলেন, আজ তাঁর সহযাত্রীদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী ছিলেন। ছিলেন ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। যাত্রাপথে তাঁদের সবার মধ্যেই উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা বলাবলি করেছেন, বরিশাল শহর থেকে বিআরটিসির দিনের প্রথম বাস যাতে ভোর পাঁচটায় ছাড়া হয়। তাহলে তাঁরা অফিস শুরুর আগেই ঢাকায় চলে আসতে পারবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বিএম কলেজে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ, ছাত্রদল আহবায়কের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট