২৬শে জুন, ২০২৬ | ১২ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ভাঙন আতঙ্কে ১৫ লাখ মানুষ

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪৬ মিনিট, এপ্রিল ১০ ২০২৩

    নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধানে বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ড্রেজিং করা হয় প্রতি বছরই। চলতি মৌসুমেও দক্ষিণাঞ্চলের ৩০টি স্থানের তালিকায় ওই স্থান খনন চলছে। ড্রেজার যেখানটায় চলে তার ঠিক বিপরীত দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুইটি গ্রাম বিলীন হয়ে গেছে নদী ভাঙনে।

    পানি উন্নয়ন বোর্ড থেকে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলা হলেও তা ভাঙনের তীব্রতার সামনে অপ্রতুল বলে মনে করেন বসতভিটা হারানো গ্রামবাসী। নূরজাহান বেগম নামে এক নারী বলেন, মেম্বার-চেয়ারম্যান-এমপি-মন্ত্রী কেউ নদী ভাঙন ঠেকাতে কাজ করে না। তারা শুধু আশ্বাস দেন। সামনে বর্ষার মৌসুম আসছে—ঘরে থাকতে পারব কিনা সেটাই তো জানি না। আমরা খুব আতঙ্কে আছি।

    দেশের পানি সম্পদের সিংহভাগ বরিশাল বিভাগের নদীগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়। একই সঙ্গে মৎস্য সম্পদেরও উল্লেখযোগ্য অংশ এই অঞ্চলের নদী থেকেই আহরিত হয়। ফলে বিভাগের ছোট-বড় নদীগুলো জাতীয় অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম উৎস। এসব নদী যে শুধু সম্পদের উৎস এমন নয়। এর ভয়াবহ উল্টো চিত্রও আছে। প্রতি বছর অসংখ্য মানুষ বসতভিটা হারায় নদীর গ্রাসে।

    বরিশাল বিভাগের ৬ জেলায় এমন ১৫৮টি ভাঙন ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। আসন্ন বর্ষার আগে এসব স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে কমপক্ষে ১৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে। ১৫৮টি পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে পটুয়াখালী ও ভোলা জেলা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিভাগের মধ্যে বরিশাল জেলায় ১০টি বাঁধ দুর্বল। আর পিরোজপুরে ১২টি, ঝালকাঠিতে ১০টি, পটুয়াখালীতে ৫৭টি, বরগুনা ২৬টি এবং ভোলায় ৪৩টি বাঁধ।

    ২০২০ সালে জলবায়ু ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দক্ষিণাঞ্চলের ৩১টি নদী পথের দেড় হাজার কিলোমিটার এলাকায় সমীক্ষা চালায়। তাদের প্রতিবেদনে নাব্য সংকট যেমন উঠে এসেছে তেমনি নদী ভাঙনের ভয়াবহ চিত্রও উঠে এসেছে। নৌপথে ৪২ মিলিয়ন ঘন মিটার পলি অপসারণের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে নদী পাড় সংরক্ষণে ৫ হাজার কোটি টাকা সরকারের বরাদ্দ দেওয়া উচিত বলে মনে করে প্রতিষ্ঠানটি।

    বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণের প্রায় ৮০ হাজার ৫৮৪টি ঘর ভূমি ও গৃহহীনদের বিতরণ করা হচ্ছে। এই প্রকল্পের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। যারা প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের অধিকাংশ নদী ভাঙনে ভূমিহীন বলে জানিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

    বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, আমাদের জমিবিলীন হয়ে অপর তীরে নতুন জনপদ গড়ে উঠেছে। অথচ এই ২০-২২ বছরে কোন সহায়তা করেনি সরকার। আমরা শুধু নদী ভাঙনে নিঃস্ব হয়ে শেষ হয়ে গেছি। ‘বর্ষা আসলেই বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে। এমন বর্ষায় আমাদের বসতভিটা বিলীন হয়ে গিয়েছিল’ বলেন আব্দুল মজিদ।

    পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আন্ধারমানিক নদীর তীরের বাসিন্দা ইউনুস কাজী। দুই বছর আগেও নদীর তীরে ঘর থাকলেও এখন উপজেলা সদরের একটি এলাকায় ভাড়া থাকেন। তিনি বলেন, দুই বছর আগে আন্ধারমানিক নদীর প্লাবনে আমার বসতঘর সব তলিয়ে যায়। এতে আমার তিন বছরের সন্তানটিও ডুবে মারা যায়। নদী পাড়ে আমরা যারা থাকি তাদের জীবন আসলে অমানবিক জীবনযাপন। কখন যে কী ঘটে যায় সেটাই বলতে পারি না।

    বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তথ্য মতে, এবার শুষ্ক মৌসুমের জন্য নদী খননের উদ্যোগ নেওয়া ৩০টি স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরিশাল নৌবন্দর, পটুয়াখালী নৌবন্দর, কারখানা নদীবন্দর, আপেলকাঠী, কবাই, বরগুনার খাগদন নদী, আমতলী ফেরিঘাট, লাহারহাট-ভেদুরিয়া চ্যানেল, ইলিশা ঘাট, ভোলা খেয়াঘাট, লালমোহন, নাজিরপুর, রাঙ্গাবালী, শ্রীপুরের লালবাগ, কালাবদরের মুখে, হিজলা-মৌলভীরহাট, মিয়ার চর।

    পানি উন্নয়ন বোর্ড বরিশাল বিভাগের প্রধান প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বিভাগের মধ্যে এই বছর সবচেয়ে বেশি ভাঙন কবলিত মেঘনা নদীর তীরবর্তী মনপুরা, হিজলা, মেহেন্দীগঞ্জ, পায়রা নদীর তীরবর্তী তালতলী উপজেলা, আগুনমুখা নদীর তীরবর্তী গলাচিপা ও রাঙ্গাবালি উপজেলা। হিজলা উপজেলায় ভয়াবহ নদী ভাঙনের মুখে রয়েছে। মাত্র এক কিলোমিটার দূরেই উপজেলা পরিষদ ভবন।

    এই কর্মকর্তা বলেন, বিভাগের শনাক্ত দেড় শতাধিক দুর্বল বেড়িবাধের স্থানে ভাঙন ঠেকাতে প্রায় ৬৭ কোটি টাকার মত বরাদ্দ চেয়েছি। এছাড়া হিজলা উপজেলার বাউশিয়া, হরিনাথপুর এলাকায় ভাঙনরোধে স্থায়ী পরিকল্পতা বাস্তবায়নে ৭৩৬ কোটি ৮৩ লাখ এবং বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনমুখে থাকা বরিশাল বিমানবন্দর এলাকা রক্ষায় ৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পগুলো পাস হলে দক্ষিণাঞ্চলে নদী ভাঙন অনেকাংশে কমে আসবে। ঢাকা পোস্ট

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    • উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    • বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    • উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    • শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
    • বরিশালে জমির বিরোধে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
    • শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    • উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    • বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    • উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    • শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
    • সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
    • পটুয়াখালীতে আগুনে ৩ গরুর মৃত্যু, বাচাতে গিয়ে যুবক দগ্ধ
    • ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • বরিশালে জমির বিরোধে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু
    • ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, এজলাসেই বিষপান করে হাসপাতালে স্ত্রী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    •  উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    •  বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    •  উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    •  শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
    •  বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন
    •  উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
    •  বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
    •  উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
    •  শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ