২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    লিড

    অনুষ্ঠানের দিন প্রশাসনের বিশেষ টিম কাজ করবে-ওসি নুরুল ইসলাম

    বরিশালে তৈরী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লোগো’র মানব প্রদর্শনী

    দেশ জনপদ ডেস্ক | ১:২৫ মিনিট, মার্চ ২৫ ২০২১

    সৈয়দ বাবু ॥ মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র লোগোকে বাংলাদেশসহ সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রায় ১২ হাজার নেতাকর্মীর সমন্বয়ে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৩০ মার্চ সর্ববৃহৎ মানব লোগো’র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

    এরই মধ্যে এ মানব লোগো নিয়ে বরিশালের সকল শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা ধারনা করছেন বিশ্বের মাঝে এটাই সর্ববৃহৎ মানব লোগো হবে। এমনকি মানব সৃষ্ট সর্ববৃহৎ লোগো হিসেবে গিনেস বুকের অন্তর্ভুক্ত হবে বলে আশা করছেন তারা।

    সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী নানা কর্মসূচীর আয়োজন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এর মধ্যে গত ৭ মার্চ থেকে দিনরাত মিলিয়ে প্রায় ৩ শতাধিক মানুষ কাজ করছেন এ লোগো’র সকল কার্যক্রম সম্পন্ন করতে।

    লোগো তৈরীর সার্বিক দায়িত্বে থাকা ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু উদ্যানের প্রায় ১ লক্ষ ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে প্রায় ১৩ হাজার প্যানাপ্লেক্স এর ব্যানার দিয়ে তৈরী করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো। ইতোমধ্যে কাজের অধিকাংশই শেষ হয়েছে। মেয়র নিয়মিত এসে কাজের অগ্রগতি পরির্দশন করছেন। বিসিসি’র নিরাপত্তা কর্মীর একটা বড় অংশ রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। যাতে লোগো তৈরীর প্রয়োজনীয় জিনিসপত্র মাঠে সুরক্ষিত থাকে।

    এছাড়াও অনুষ্ঠানের দিন প্রশাসনের বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চারুকলার সহযোগিতায় এ কর্মসূচীগুলো বাস্তবায়ন করা হবে।

    সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত শনিবার দুপুরে নগরীর কালীবাড়িস্থ তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। মেয়র বলেন, ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিব শতবর্ষের কর্মসূচী শুরু হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর শেষ হবে।

    এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচী হয়েছে ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। এরপরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ “বঙ্গবন্ধু সাইকেল যাত্রা” অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ওয়াপদা কলোনী টর্চার সেলে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী। তবে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো’র সর্ববৃহৎ মানব প্রদর্শনী। ৩০ মার্চ বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

    সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, লোগো’র প্রদর্শনীটি হবে সারা বিশ্বের সর্ববৃহৎ মানব প্রদর্শনী। তিনি আরও বলেন, কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ২৮ মার্চ। ওই দিন পবিত্র শবেবরাত থাকায় আগের দিন ২৭ মার্চ জন্মশত বার্ষিকী উদ্যাপন করা হবে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচীতে উল্লেখিত কর্মসূচী ছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ প্রমূখ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন