বরিশাল
বরিশালে কলেজ ছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। নিহত ঐ কলেজ ছাত্রের নাম বিনয় সামন্ত চঞ্চল (২২)। চঞ্চল বরিশাল বিএম কলেজের ৪র্থ বর্ষের ম্যানেজমেন্টের ছাত্র ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রণজিৎ সমাদ্দারের পুত্র। নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত সপ্তাহে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ইন্দোবাংলার বিপরীতে শ্রাবন্তী নিবাসে নিচতলায় বন্ধুদের সাথে ভাড়া বাসায় ওঠেন।
শনিবার(১১ ডিসেম্বর) বন্ধুরা ঢাকায় গেলে ঐ বাসায় একাই থাকেন চঞ্চল। আজ (১২ ডিসেম্বর) রবিবার সকাল থেকে চঞ্চলকে মোবাইল ফোনে না পাওয়া গেলে, বাড়িয়ালাকে অবহিত করলে সে জানালার ফাকা থেকে চঞ্চলকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। এরপর বাড়িওয়ালা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য।
বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই অলিব বলেন, আজ বিকেলে আমরা ৯৯৯ খবর পেয়ে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করি। শেবাচিম হাসপাতালে সুরাতাহাল শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করবে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি এটি আত্মহত্যার ঘটনা তবুও ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।



