২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালের সকল ইউনিট কমিটি গঠন পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৭ মিনিট, অক্টোবর ১৬ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র অন্তর্গত ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়া আগামী ৫ নভেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শনিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা বিএনপি’র দপ্তর থেকে সংশ্লিস্ট ইউনিট কমিটির নেতাদের জানিয়ে দেয়া হয়। ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ এবং হামলা-সংঘর্ষের পর কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করায় বঞ্চিতদের প্রাথমিক জয় হয়েছে বলে দাবি করা হচ্ছে।

    অপরদিকে বর্তমান কমিটির নেতাদের দাবি- ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

    গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মহানগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে বিএনপি’র কমিটির ঘোষণা করেন মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। তবে কমিটিগুলোতে দীর্ঘদিনের ত্যাগীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে। বঞ্চিতদের দাবী, যারা বিগত একযুগেও দলের কর্মসূচীতে আসেনি তাদের ওয়ার্ডে নেতৃত্বে আনা হয়েছে। আর যারা গত একযুগ মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছে তাদের রাখা হয়েছে কোনঠাসা করে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলো পাহাড়া দেয়া কিংবা কোন ধরনের কর্তৃত্ব করার সামর্থ বর্তমান ওয়ার্ড কমিটির নেতারা রাখেন না বলে তাদের দাবী।

    ঘোষিত ওয়ার্ড কমিটি প্রত্যাখ্যান করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে গত ৫ অক্টোবর নগরীর সাগরদী এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং পরদিন ৬ অক্টোবর সদর রোডের বিক্ষোভ মিছিল করে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি। গত ১২ অক্টোবর নগরীর ভাটিখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র বঞ্চিতরা। এ সময় ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতারা বঞ্চিতদের মিছিলে হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন।

    সব শেষ গত শনিবার সকালে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে হিজলা উপজেলা বিএনপি’র প্রতিনিধি সভা দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি এবং সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়। সিনিয়র নেতারা প্রতিনিধি সভা স্থগিত করে সভাস্থল ত্যাগ করেন।

    এমন সংঘাতময় পরিস্থিতিতে আগামী ৫ নভেম্বর ঘোষিত বিভাগীয় গণসমাবেশে ব্যাপক লোক সমাগম নিয়ে দুশ্চিন্তার ছাপ দেখা যায় বিএনপি’র সিনিয়র নেতাদের মাঝে। বিষয়টি অবহিত করা হয় দলের সর্বোচ্চ মহলে। গত শনিবার রাতে লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল মহানগর এবং দুই জেলা কমিটির অন্তর্গত সকল ইউনিট কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন। ওই রাতেই দলের দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশ স্ব-স্ব ইউনিট নেতাদের মুঠোফোনে জানিয়ে দেন।

    এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএনপি কেন্দ্রিয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আগামী ৫ নভেম্বর পর্যন্ত জেলা এবং মহানগরের অন্তর্গত সকল কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই নির্দেশনা শনিবার রাতেই জেলা এবং মহানগর কমিটির নেতাদের জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

    ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশে খুশী নগরীর বিভিন্ন ওয়ার্ডের বঞ্চিত বিএনপি কর্মীরা। ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনে ত্যাগের মূল্যায়ন পাবেন বলে আশা নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সহসভাপতি মিন্টু মোল্লার। নির্বাচনমুখী দল সাঁজাতে মহানগর বিএনপি’র বর্তমান নেতারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে দাবী করেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ফিরোজ আহমেদ।

    ওয়ার্ড কমিটিতে কিছু ভুল-ভ্রান্তি থাকলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আর কোন অভিযোগ থাকবে না বলে আশা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির। তিনি বলেন, মহানগর হচ্ছে বিভাগীয় সদর দপ্তর। ৫ নভেম্বরের গণসমাবেশ সফল করার দায়িত্ব মহানগর কমিটির। সমাবেশের আগে কোন ধরনের ক্ষোভ-বিক্ষোভ যাতে না হয়, সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে আসতে পারে সে জন্য ৫ নভেম্বর পর্যন্ত ওয়ার্ড কমিটি গঠন স্থগিত করা হয়েছে। সমাবেশের পর আবারও কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বিএম কলেজে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ, ছাত্রদল আহবায়কের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট