২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    পিরোজপুরে হঠাৎ কেন এত চুরি-ছিনতাই

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৪ মিনিট, অক্টোবর ০১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর পৌর শহরে দিন-দুপুরে বেড়েছে ছিনতাই ও চুরির ঘটনা। গত এক সপ্তাহে শহরে ১০টির বেশি বড় ধরনের চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    চুরি-ছিনতাইয়ের কয়েকটি ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়লেও এখনও বলার মতো কোনো ব্যবস্থা নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে।

    পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিদুল ইসলাম শেখ। চাকরি থেকে অবসর নিয়ে শুরু করেছেন ব্যবসা। ব্যবসার মাল কেনার টাকা রাখতেন বাড়িতেই।

    গত ৫ সেপ্টেম্বর সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন তিনি। তার কিছু পরে সন্তানদের নিয়ে স্কুলে যান তার স্ত্রী। দুপুর ১২টায় বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা, ঘরে আলমারিও ভাঙা। সেখানে নেই কোনো টাকা।

    ঘটনাটি ধরা পড়ে সিসিটিভিতে। ফুটেজে দেখা যায়, বাসার লোকজনের ওপরে আগে থেকেই নজর রাখছিলেন চোর চক্রের কয়েকজন। বাসা থেকে সবার বের হওয়ার কিছু পরেই তারা বাসায় ঢোকে। আর ৫ মিনিটের মধ্যেই চুরি শেষে বেরিয়ে যায়।

    এই সময়ের মধ্যে তিনজন বিভিন্নভাবে ঘরের বাইরে পাহারা দেয়।

    মহিদুল ইসলাম শেখ বলেন, ‘চোরচক্রটি আমার ঘরে থাকা ১২ লাখ টাকা নিয়ে গেছে। তারা আগে থেকেই নজরে রাখে। তা না হলে এতগুলো টাকা বাসায় এনে রাখছি দুই দিন আগে। চোররা জানল কেমনে।’

    এর পরের দিন দুপুরে স্কুল শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শিক্ষিকা সবিতা রানী। শহরের পালপাড়া এলাকায় বাসার কিছু দূরেই বাইকে আসা দুই ছিনতাইকারী গলা চিপে ধরে গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে চলে যায়। এতে আহত হন ওই নারী।

    ভুক্তভোগী শিক্ষিকা সবিতা রানী বলেন, ‘দিন-দুপুরে মোটরসাইকেলে এমন ছিনতাই মনে হয় এটাই প্রথম। আগে এ রকম ঘটনা পিরোজপুরে শুনিনি। আমি পুলিশে অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।’

    জনা গেছে, পিরোজপুর শহরে গত এক সপ্তাহে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে ১০টিরও বেশি। এর মধ্যে সদর থানাতেই শুধু অভিযোগ ও মামলা হয়েছে পাঁচটি।

    দিন-দুপুরে একের পর এক ছিনতাই ও চুরির ঘটনা ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। অপরাধীদের চেহারা শনাক্ত হলেও এখনও ধরা যায়নি। ফলে শহরবাসী রয়েছে আতঙ্কে।

    শহরের ৫ নম্বর ওয়ার্ডের সিআইপাড়ার বাসিন্দা আয়সা ছিদ্দীকা জানান, চুরির উদ্দেশে ৪ দিন আগে তার বাসায় কয়েকজনের একটি দল হানা দিয়েছিল। তবে বাসায় লোকজন আছে টের পেয়ে সটকে পড়ে।

    এরপরই তিনি সদর থানায় একটি অভিযোগ দেন।

    একই পাড়ার আরেক বাসিন্দা ফেরদাউস হোসেন বলেন, ‘পিরোজপুর শহরে সম্প্রতি বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। আমরা এর আগে এত ঘটনা ঘটতে শুনিনি। এখন পুলিশ কঠোর অবস্থায় না গেলে এর থেকে মুক্তি পাওয়া কষ্টকর।’

    পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন বলেন, ‘অপরাধীরা কয়েক দিন আগে থেকেই টার্গেট করে। তারপর তারা ছিনতাই ও চুরি করছে। তাদের মূল টার্গেট বিল্ডিংয়ের ফাঁকা বাড়ি ও রাস্তায় নিরীহ নারী। আমাদের আরও সাবধান হয়ে চলতে হবে। সমস্যা সমাধানে পুলিশকে আরও কৌশলী হতে হবে। তাহলেই এদের ধরা সম্ভব।’

    পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘অভিযোগের পর চক্রের অন্যতম একজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত ধরা হবে।’

    তিনি বলেন, ‘অপরাধ দমনে পৌর শহরে লাগানো হয়েছে প্রায় দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা। অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আমাদের ডিবি পুলিশসহ কয়েকটি টিম কাজ করছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে পাচারকালে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ
    • পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন, সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
    • পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু
    • পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড
    • পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন
    • পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
    • পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই ট্রাক খালে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট