১৭ই আগস্ট, ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ‘পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো’

    দেশ জনপদ ডেস্ক | ৮:৩৪ মিনিট, জুন ০৪ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় একটি সুস্থ-সবল জাতিকে দেখতে চেয়েছিলেন। আসলে একটা জাতির মেরুদণ্ড সঠিক থাকে সেই দেশের মানুষের সুস্থ-সবল থাকার ওপরে।

    একটা সুস্থ জাতি মানে সেই দেশের উন্নয়ন আর একটা অসুস্থ জাতি মানে তারা উন্নয়ন করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা লক্ষ্য স্থির করেছি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধশালীর দেশে পৌঁছাবে। আর এ লক্ষ্যে পৌঁছাতে হলে একটা সুস্থ-সবল জাতির প্রয়োজন।

    শনিবার (৪ জুন) বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ সালে শুরু করা হয়। দেশের কিশোর-কিশোরীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল খেলার জন্য সব থেকে বেশি শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়।

    তিনি আরও বলেন, আমাদের যুব সমাজের জন্য খেলাধুলাটা অনেক দরকার। ইন্টারনেটের যুগে যুব সমাজসহ সব বয়সী মানুষের ইন্টারনেটের প্রতি ঝোঁক রয়েছে। কিন্তু বেশি ঝোঁক থাকে কিশোর-কিশোরীদের, তাই বেশির ভাগ ছেলে-মেয়েরা ক্লাসের বাইরে সময় পেলেই খেলাধুলা না করে ইন্টারনেটের পেছনে সময় ব্যয় করে। ট্যাব-মোবাইল-ইন্টারনেট সবকিছুরই দরকার রয়েছে। আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি, আমরা সমদ্ধশালী দেশের কাতারেও পৌঁছাবো। এজন্য আমাদের দেশ-বিদেশের সম্পর্কে জানতে হবে। আজকাল লেখাপড়া করতেও ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। আগে যা আমরা লাইব্রেরিতে গিয়ে জানতাম, তা এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই জানা যাচ্ছে। তাই এটার দরকার আছে। তবে দরকার থাকলেও মনে রাখতে হবে শারীরিক উৎকর্ষতা ও শারীরিক যোগ্যতার খুবই প্রয়োজন। শারীরিকভাবে সুস্থ না থাকলে আমরা বেশিদিন ইন্টারনেটও দেখতে পারবো না। চোখে ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সবকিছুর মধ্যে ব্যালেন্সের প্রয়োজন আছে।

    আমি আহ্বান করবো আজ যারা খেলাধুলায় আগ্রহী আছো, তোমাদের দেখে যেন সবার আগ্রহ বাড়ে। যাতে তাদের মানসিক বিকাশ ঘটে, মনের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং কর্মজীবনে যেটা সবাইকে অনেক সাহায্য করবে। আজ গোটা দুনিয়াটাই হলো প্রতিযোগিতামূলক। যে ঘরে বসে থাকবে তার বাড়িতে কোনো দিন সাফল্য নিয়ে আসবে না।

    এ সময় তিনি অভিভাবকদের প্রতি আবহান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতিও আগ্রহী করুন। মনে রাখবেন যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে। এজন্য ছেলে-মেয়েরা যত খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকবে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে।

    পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের ওপর নির্ভর করে ভবিষ্যৎ। আপনারা যদি মাদকের ছোবল থেকে আমাদের কিশোর-কিশোরীকে বাঁচাতে পারেন, তাহলে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সেখানে আপনাদের ওপর বিশাল গুরু দায়িত্ব রয়েছে। মাদক থেকে যাতে আমাদের ছেলে-মেয়েরা দূরে থাকতে পারে, সেজন্য প্রচণ্ডভাবে এগিসেভলি পেট্রোলিং করবেন। মাদকের আখড়াতে রেট করবেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনুন। যাতে তারা সমাজের ভেতর মাদক ছড়িয়ে দিতে না পারে।

    তিনি আরও বলেন, ফুটবলে বরিশালের ঐতিহ্য ছিল। আজ গোটা দেশ থেকে পর্তুগাল ও ব্রাজিলে ছেলে-মেয়েদের পাঠানো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বরিশালের কেউ নেই। আমি আশা করবো ভবিষ্যতে তোমারাও যেতে পারবে, সেভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদের মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা তিনি বাস্তবায়ন করেছিলেন।

    তিনি স্বাধীন দেশ চেয়েছিলেন বাঙালি জাতির জন্য আর তা তিনি দিয়েছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, আর আজ আমরা সে পথে এগিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ এ পদ্মা সেতুর জন্য তার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আমরা অবহেলিত ছিলাম, আমাদের ঢাকায় যেতে কত কষ্ট, সময় ব্যয় করতে হত এখন আর তা লাগবে না। আজ তার জন্য গোটা বরিশাল বিভাগে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে, হচ্ছে। তাই তোমাদেরও লক্ষ্য স্থির করতে হবে, যাতে তোমরাও সে লক্ষ্যে পৌঁছাতে পারো।

    বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

    বরিশালের ৬টি জেলার সমন্বয়ে ৬টি বালক ও ৬টি বালিকাসহ মোট ১২টি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। ৪ থেকে ৭ জুন পর্যন্ত এ টুর্নামেন্টের খেলা চলবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ছোটখাটো বিষয় নিয়ে রাজপথে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
    • স্বরাষ্ট্রমন্ত্রীকেও র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    • ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    • বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    • পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    • মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা
    • মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সরকার কাজ করছে: বরিশালে আইনমন্ত্রী
    • ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
    • আগৈলঝাড়ায় সোয়া কোটি টাকায় সড়ক সংস্কার, তিন মাসের মধ্যেই ভাঙন
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০
    • খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    •  ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    •  বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    •  পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    •  মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা
    •  কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    •  ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    •  বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    •  পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    •  মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা