৯ই আগস্ট, ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    পটুয়াখালীতে নিহত কলেজছাত্র তমালের মায়ের বিচারের বানী নিরবে কাঁদে !

    দেশ জনপদ ডেস্ক | ৪:৫১ মিনিট, মে ২৬ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কলেজ ছাত্র তমাল বেপারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাকরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা নিয়েও চাকরী দিতে না পারায় সেই টাকা ফেরত চাওয়া-ই কাল হয় নিহত তমালের।

    কুয়াকাটা যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঝপথে মাইক্রো চাপা দিয়ে হত্যা করা হয় তমালকে। ২০২০ সালের ১৩ নভেম্বর আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

    এমন অভিযোগ এনে বরগুনা জেলার আমতলী উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেন বাউফল থানার সিংহেরকাঠি গ্রামের মন্টু বেপারীর স্ত্রী হতভাগ্য মা তৃণা বেপারী।

    মামলায় আসামী করা হয় বাউফল থানার সিংহেরকাঠি গ্রামের শান্তিঞ্জন বেপারীর ছেলে উজ্জল বেপারী (২২) ও একই থানার চররঘনদ্দিন গ্রামের বিধান বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাসকে।

    বিজ্ঞ আদালত একই ঘটনায় পূর্বে একটি ইউডি মামলা হওয়ায় (মামলা নম্বর ২৯/২০২০) সিআর মামলাটি (মামলা নম্বর ১১৩/২০২১) স্থগিত করেন। ফলে ইউডি মামলা তদন্তাধীন থাকে। যদিও ঘটনার ৬ মাস অতিবাহিত হলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেননি মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার এসআই ইমাম।

    এ ব্যাপারে এসআই ইমাম মুঠোফোনে বলেন, পোস্টমর্টেম রিপোর্ট তাদের পৌছেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময়ের কোন বাধ্যবাধকতা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে তা স্থগিত করেছেন বিজ্ঞ আদালত।

    বাদী পক্ষের আইনজীবী এ্যাড. হরিহর বলেন, যে কোন মামলার তদন্ত রিপোর্ট ৯০ কার্যদিবসের মধ্যে আদালতে জমা দেয়ার বিধান থাকলেও আদালতের অনুমতি সাপেক্ষে সময় বাড়ানো যেতে পারে। তবে তদন্ত রিপোর্ট জমা দিতে গাফিলতির অভিযোগ করেন তিনি।

    এদিকে আমতলী থানার অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদার আদালতে দায়েরকৃত হত্যা মামলার বিষয়ে কিছু জানেন না বলে জানান। তাছাড়া ওই মামলার আসামীদের বাড়ি অন্য থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে খোঁজ খবর নেয়া কস্টসাধ্য বলেও জানান তিনি।

    অপরদিকে সন্তানহারা মা তৃণা নিহত তমালকে গড়ে তোলার জন্য ঢাকায় গিয়ে ঝি’এর কাজ নেন। তমাল এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হওয়ায় খরচ আরো বেড়ে গেলে এবং ছেলের সামাজিক দিক বিবেচনা করে ঝি’ এর কাজ ছেড়ে গার্মেন্টস-এ চাকুরি নেন তৃণা। ঘাম ঝড়ানো টাকায় ছেলে তমালকে এইচএসসি পাসও করান।

    তমালের হতভাগ্য মা তৃণা বেপারী বলেন, সন্তান গর্ভে নিয়ে বাবার সংসারে আসলেও জন্মের পর বাবার অভাব বুঝতে দেননি সন্তান তমাল। একমাত্র সন্তানকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তৃণা বেপারী।

    কিন্তু সেই স্বপ্ন বেশি দূর এগুতে পারেনি। ছেলেকে চাকরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা নিয়েও চাকরি দেননি আসামী উজ্জল বেপারী। পরে টাকা ফেরত চাওয়ায় উজ্জল বেপারী ও শুভ বিশ^াস পরিকল্পিতভাবে তমালকে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।

    কান্নাজড়িত কন্ঠে সন্তানহারা তৃণা বেপারী প্রশ্ন রাখেন, মটরসাইকেল দুর্ঘটনায় যদি তার ছেলে মারা যায় তাহলে একই মটরসাইকেলে থাকা অপর দু’জনের শরীরে একটু আচঁড়ও লাগেনি কেন? আর তারা যদি হত্যা না করে থাকে তাহলে তমাল মারা যাওয়ার পর তাকে দেখতে পর্যন্ত আসেনি উজ্জল বা শুভ।

    সন্তান হারা তৃণা বেপারী তার একমাত্র অবলম্বন সন্তান তমালের হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবী করেন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের প্রতি।

    এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, তমাল হত্যা মামলার আসামী উজ্জল ও শুভ তথ্য গোপন রেখে বর্তমানে সরকারি চাকরি করছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পোষা কুকুর পিটিয়ে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা
    • বঙ্গোপসাগরের এক রূপচাঁদার দাম ৪ হাজার টাকা
    • বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’
    • সমুদ্র থেকে তীরে ফেরার পথে ডাকাতদের হা’ম’লা, মাছ ও মালামাল লু’ট
    • ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত
    • পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ