৭ই অক্টোবর, ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    নলছিটি থানা অভ্যন্তরে সাংবাদিককে মারধর, কনস্টেবল বরখাস্ত

    আল-আমিন | ৯:৫৯ মিনিট, জুন ২১ ২০২৪

    ঝালকাঠির নলছিটি থানার অভ্যন্তরে আরিফুর রহমান নামে এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নলছিটি থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য রেজানুন্নবী রাজুকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল নিশ্চিত করেছেন।

    ভুক্তভোগী সাংবাদিক আরিফুর রহমান দৈনিক আমার সংবাদ পত্রিকার নলছিটির উপজেলা প্রতিনিধি। তিনি এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    লিখিত অভিযোগে জানা গেছে, পারবারিক কলহের জের ধরে সাংবাদিক আরিফুর রহমানের চাচাতো ভাই শুক্কুর সরদারের বিরুদ্ধে জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করেন তার স্ত্রী। খবর পেয়ে নলছিটি থানার এএসআই ও কনস্টেবল রেজানুন্নবী রাজু ঘটনাস্থলে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শুক্কুর সরদার ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সাংবাদিক আরিফুর রহমান থানায় গিয়ে তার চাচাতো ভাইকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাটি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে দুই পক্ষের আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশ-মীমাংসার সিদ্ধান্ত হয়।

    ওসির কক্ষ থেকে বের হওয়ার পর ডিউটি অফিসারের রুমের সামনের বারান্দায় কনস্টেবল রেজানুন্নবী রাজু সাংবাদিক আরিফুর রহমানকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করে। তখন সে বলতে থাকে ‘তোর এত বড় সাহস, তুই থানায় এসে আমার নামে ওসির কাছে নালিশ করো? তোর মতো সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলেও কিছু হবে না।’

    এরপর কনস্টেবল রেজানুন্নবী রাজু সাংবাদিক আরিফুর রহমানের গলা চেপে ধরেন। একপর্যায়ে সে দৌড়ে ওসির রুমে যাওয়ার চেষ্টা করলে কনস্টেবল রেজানুন্নবী রাজু তাকে গলা ধাক্কা দিয়ে থানা থেকে বের হয়ে যেতে বলেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

    এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য (কনস্টেবল) রেজানুন্নবী রাজুর মুঠোফোনে বার বার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

    পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য রেজানুন্নবী রাজুকে বৃহস্পতিবার রাতেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সংবাদকর্মী আরিফুর রহমানের লিখিত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে বাদিনীর হট্টগোল বিচারককে হুমকি
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    • ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    • ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    • মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি
    • ইলিশ রক্ষায় জনবল-বোট সংকট, অসহায় মৎস্য বিভাগ
    • লঘুচাপের প্রভাবে ৫ দিন বাড়তে পারে বৃষ্টি, ভারি বৃষ্টির আভাস
    • বরিশাল-চট্টগ্রাম উপকূলে ৪৮ কোটি টাকায় ম্যানগ্রোভ বনায়ন
    • প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ববির ১৩ শিক্ষার্থী
    • মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    •  ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    •  এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    •  ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    •  মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি
    •  মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    •  ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    •  এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
    •  ২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার
    •  মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, মৌসুমের শেষ মুহূর্তেও ইলিশের সংকট কাটেনি