২২শে জুন, ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    নগরীতে সন্ত্রাসী ঢুকলেই বাজবে অ্যালার্ম

    দেশ জনপদ ডেস্ক | ৭:২৭ মিনিট, নভেম্বর ২৪ ২০২১

    নিজস্ব প্রতিনিধি ॥ নগরবাসীর নিরাপত্তা এবং চিহ্নিত সন্ত্রাসীদের শনাক্তকরণসহ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে ৫৪ কিলোমিটার এলাকাকে হাতের মুঠোয় এনেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একটি কক্ষ থেকে ৫৪ কিলোমিটার এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ জন্য বসানো হয়েছে ২২৫টি সিসি ক্যামেরা এবং ফেস ডিটেকশন ও ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের পিটিজেড সিসিটিভি ক্যামেরা।

    ডাটাবেজে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী নগরীতে ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দেবে ফেস ডিটেকশন ক্যামেরা। এতে অপরাধ প্রবণতা কমবে। সেই সঙ্গে অপরাধীরাও ধরা পড়বে। শুধু অপরাধী নয়, এই কক্ষ থেকে বিএমপির অধীন থানায় সেবা প্রদান এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রমও পরিচালিত হবে।

    এসব কার্যক্রম সার্বক্ষণিক নজরদারিতে রাখতে বরিশাল পুরাতন পুলিশ হাসপাতালের একটি কক্ষে গঠন করা হয়েছে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’। মেট্রোপলিটনের ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন শাখার অধীনে এই সেন্টার কাজ করছে। ইতোমধ্যে সফলতা আসতেও শুরু করেছে।

    প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সিসি ক্যামেরাসহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরীক্ষামূলকভাবে চালু হয় গত ২৭ জুন। তবে গত ১৭ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কন্ট্রোল সেন্টার নজরদারি করছেন। সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন পুলিশের নয় জন প্রশিক্ষিত সদস্য।

    বরিশাল নগরী থেকে শুরু করে সদর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলার একাংশ নিয়ন্ত্রণ করছে বিএমপি। ৪৩০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ৫৪ কিলোমিটার এলাকা ডিজিটাল নিয়ন্ত্রণে এসেছে। পর্যায়ক্রমে ৩৭৬ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

    পুলিশ জানায়, নগরীর ৫৪ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ২২৫টি সিটি ক্যামেরা। দুটি বাস টার্মিনাল এবং নদী বন্দর এলাকায় স্থাপন করা হয়েছে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের তিনটি পিটিজেড ক্যামেরা। সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হলে কন্ট্রোল সেন্টার থেকে ওই ক্যামেরা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে বিষয়টি গভীরভাবে নজরদারি করতে পারবেন দায়িত্বরতরা।

    এ ছাড়া নগরীর আটটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে আটটি ফেস ডিটেকশন ক্যামেরা। চিহ্নিত অপরাধী কিংবা সাজাপ্রাপ্ত কোনও পলাতক আসামি আটটি প্রবেশপথে নগরীতে প্রবেশের সঙ্গে সঙ্গে ফেস ডিটেকশন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। ওই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল কক্ষ থেকে সংশ্লিষ্ট থানা অথবা আশেপাশে যারা দায়িত্ব পালন করবেন, তাদের অবহিত করলে আসামিকে গ্রেফতার করা হবে। তবে তা অবশ্যই কন্ট্রোল রুমের ডাটাবেজে থাকতে হবে।

    ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন শাখার দায়িত্বরত অতিরিক্ত উপ-কমিশনার মো. রাসেল বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে গঠন করা হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। কোথাও কোনও অপরাধ সংঘটিত কিংবা অবৈধ জনসমাগম এবং বড় ধরনের দুর্ঘটনা হলে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবে কন্ট্রোল সেন্টার। তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে ব্যবস্থা নিতে পারবে সংশ্লিষ্ট থানা পুলিশ ও টহলরত পুলিশ। ফলে নগরবাসীর নিরাপত্তা বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী শনাক্তকরণ সহজ হবে।

    কন্ট্রোল সেন্টারের মনিটরিংকর্মী ওসমান গণি ও প্রকল্প বাস্তবায়নকর্মী অজিত হালদার বলেন, সব কাজ ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে যখন ইন্টারনেটের গতি কমে আসে। তখন নজরদারিতে মারাত্মক সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানেরও চেষ্টা চলছে। এটি সমাধান হলে বিএমপির অধীন সমস্ত এলাকা নিয়ন্ত্রণে কোনও ধরনের বেগ পেতে হবে না।

    বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, নগরবাসী ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের সুফল পেতে শুরু করেছে। শিগগিরই আরও ৫০০টি সিসি ক্যামরা স্থাপন করা হবে। বিএমপির অধীন সম্পূর্ণ এলাকাকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে।

    পুলিশ কমিশনার আরও বলেন, অপরাধী শনাক্ত কিংবা গ্রেফতার ছাড়া পুলিশের সদস্যদের কার্যক্রমও পরিচালনা করা হবে। থানায় যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয় এবং যেকোনও স্থানে মানুষ যাতে পুলিশ দ্বারা কোনোভাবে হয়রানি না হয়, সে বিষয়গুলোও নজরদারি করা হবে। এতে করে বিএমপির অধীন থাকা এলাকাবাসীর সেবাও সহজ হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইতোমধ্যে চুরি, ছিনতাইসহ অর্ধশতাধিক অপরাধের রহস্য উন্মোচন করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা
    • বরিশালে পুলিশ আসার খবরে পালানোর সময় আঘাত পেয়ে আ.লীগ নেতার মৃত্যু
    • বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা
    • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭
    • বরিশাল সাগরদী মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
    • বরিশালে পূজা উদযাপন পরিষেদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
    • বরিশালে কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
    • নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • ঝালকাঠিতে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
    • ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ
    • বরিশালে শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা
    • বরিশালে পুলিশ আসার খবরে পালানোর সময় আঘাত পেয়ে আ.লীগ নেতার মৃত্যু
    • বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    • মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর
    • বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
    •  নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
    •  সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    •  ঝালকাঠিতে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
    •  ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ
    •  ১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
    •  নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
    •  সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    •  ঝালকাঠিতে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
    •  ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ