২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    একদিনেই সাইনবোর্ড পরিবর্তন, মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

    নগরীতে মালিকানা নিয়ে সাইনবোর্ডের প্রতিযোগিতা

    নিজেস্ব প্রতিবেদক | ৮:০৩ মিনিট, নভেম্বর ১৯ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বরিশাল অডিটোরিয়ামের সামনের ফাঁকা মাঠে জমিকে কেন্দ্র করে মুসলিম ইনস্টিটিউট ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে ‘মুসলিম ইনস্টিটিউট জামে মসজিদ’ নামের একটি টিনসেড মসজিদ নির্মাণ শুরু হলে এর পরের দিনই সাইনবোর্ড পরিবর্তন করে নিজেদের মালিকানা দাবি জানায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের লাগানো নতুন স্টিকারে লেখা হয় “মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট), বরিশাল।” জমির মালিকানা নিয়ে দুই পক্ষের এই টানাপোড়েনে এলাকাজুড়ে দেখা দিয়েছে বিভ্রান্তি ও উত্তেজনা।

    ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯৩৭ সালে বরিশালের প্রভাবশালী জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী ৩৩ শতাংশ জমিতে প্রতিষ্ঠা করেন মুসলিম ইনস্টিটিউট। ভাষা আন্দোলনসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠান বহুবার অগ্রণী ভূমিকা রাখে। পরবর্তীতে তার ওয়ারিশগণ জমির একটি অংশে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অনুমতি দেন। সেই থেকে একই জমিতে দুটি প্রতিষ্ঠান পরস্পর সংলগ্নভাবে তাদের উপস্থিতি বজায় রেখেছে। শওকত হোসেন হিরণ মেয়র থাকাকালে মুসলিম ইনস্টিটিউটের দানকৃত কিছু জমির ওপর নির্মাণ করা হয় বঙ্গবন্ধু অডিটোরিয়াম (বর্তমানে বরিশাল অডিটোরিয়াম)। পরে সাদিক আবদুল্লাহর মেয়াদকালে রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবন ভেঙে ফেলার অভিযোগও রয়েছে। জুলাই বিপ্লবের পর মুসলিম ইনস্টিটিউটের জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলে একটি কমিটি গঠন করা হয়। বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবদুর রবকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সালাহউদ্দিন মাসুমকে সদস্য সচিব করা হয়।

    এদিকে মুসলিম ইনস্টিটিউটের বর্তমান কমিটি ভূমি অফিসের রেকর্ড রুম থেকে ঐতিহাসিক নথিগুলো উদ্ধার করে। নথিতে দেখা যায় এসএ জরিপে জমির বড় অংশ মুসলিম ইনস্টিটিউটের নামে। এবং বিএস জরিপে কিছু অংশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে। কমিটির দাবি, মূল দানপত্র তাদের হাতে রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মোট জমির পরিমাণ ৩৩ শতাংশ। এর মধ্যে অডিটোরিয়ামে গেছে ৭ শতাংশ। অবশিষ্ট ২৬ শতাংশ জমি সিটি করপোরেশন মুসলিম ইনস্টিটিউটকে বুঝিয়ে দিয়েছে বলে তাদের দাবি। গত মঙ্গলবার সকালেই মাটি ভরাট ও টিনসেড নির্মাণের কাজ শুরু হয়। সাইনবোর্ডে ‘মুসলিম ইনস্টিটিউট জামে মসজিদ’ লেখা দেখে সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। কিন্তু একদিনের ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা সাইনবোর্ডের ওপর স্টিকার লাগিয়ে নিজেদের মালিকানা দাবি করলে পরিস্থিতি আরও জটিল হয়। “এখানে একই জমিতে দুই পক্ষের সাইনবোর্ড এটা তো নতুন ধরনের দৃশ্য। মালিকানার স্বচ্ছতা না থাকলে নির্মাণ নিয়ে এভাবে তাড়াহুড়া কেন?”

    এদিকে জমি উদ্ধার কমিটির আহ্বায়ক এবায়েদুল হক চান অভিযোগ করে বলেন, “জমির চূড়ান্ত ফয়সালা হয়নি। এর আগেই শহীদ মিনার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে মসজিদ নির্মাণ গ্রহণযোগ্য নয়। এতে সামাজিক ও ধর্মীয় বিরোধের শঙ্কা বাড়বে।” তিনি আরও বলেন হাইকোর্টে মামলা চলমান, স্থাপনা নির্মাণে রয়েছে নিষেধাজ্ঞা। তবুও সদ্য বিদায়ী প্রশাসক রায়হান কাওসার নাকি অবৈধ সুবিধা নিয়ে মুসলিম ইনস্টিটিউটকে নির্মাণের অনুমতি দিয়েছেন। তবে তার দাবি, “আমরা আইনি লড়াই চালিয়ে জমি উদ্ধার করব।” অন্যদিকে মুসলিম ইনস্টিটিউটের নেতৃবৃন্দ জানাচ্ছেন, “এটি আমাদের জমি, যার দানপত্র প্রমাণ হিসেবে রয়েছে। জমি যাতে বেহাত না হয় তাই সিটি করপোরেশন ২৬ শতক জমি আমাদের নামে বুঝিয়ে দিয়েছে। মসজিদ নির্মাণ সম্পূর্ণ আইনসিদ্ধ।”

    বরিশালের ঐতিহাসিক মুসলিম ইনস্টিটিউট ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি নিয়ে টানাপোড়েন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। একদিনের ব্যবধানে সাইনবোর্ড পরিবর্তন, রেকর্ড রুমের নথি, দানপত্র ও অভিযোগপ্রতিযোগ সব মিলিয়ে ঘটনাটি এখন শহরের আলোচিত ইস্যু।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে