২০শে আগস্ট, ২০২৬ | ৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    চালকের আসনে অন্য গাড়ির হেলপার, বাসচাপায় আহত ৩

    দেশ জনপদ ডেস্ক | ৮:০৫ মিনিট, জানুয়ারি ২৯ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ যাত্রীবাহি বাসে চাবি রেখে চা পান করছিলেন চালক, সুপারভাইজার ছিলেন কাউন্টারে, আর হেলপার ব্যস্ত ছিলেন বক্সে যাত্রীদের মালামাল ওঠাতে। সেই সুযোগে লোকাল বাসের এক হেলপার এসে চালকের আসনে বসে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সামনে এগোনোর চেষ্টা চালায়।

    মুহূর্তের মধ্যেই একটি অটোরিকশা, একটি ব্যাটারি চালিত রিকশা ও একটি প্যাডেল চালিত রিকশাকে চাপা দেয় বাসটি। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।

    শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই থ্রি-হুইলারের চালকরা কুয়াকাটা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের ওই বাসসহ কথিত চালক জীবনকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।

    আটক জীবন জানান, তিনি খুলনার খালিশপুরের টিঅ্যান্ডটি রোডের বাসিন্দা রফিক মিয়ার ছেলে এবং বরিশাল এক্সক্লুসিভ নামের বাসের চালক। তাকে সাকুরা নামের ওই পরিবহনের হেলপারই বাসটিকে সড়কের পাশে সরাতে বলে। যদিও ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসের চালক-হেলপার পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    বাসের যাত্রীরা জানান, কুয়াকাটা থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বরিশালের নথুল্লাবাদে এসে বিরতি দেয় এবং রাত ৯ টার সময় পুনরায় যাত্রা শুরু করার কথা থাকায় তারা বাসের ভেতরেই ছিলেন। কিন্তু চালক ও হেলপার না থাকার সুযোগে বাসে জীবন নামের ওই যুবক উঠে চালকের আসনে বসে চালানো শুরু করে। মুহূর্তের মধ্যেই সামনে থাকা কয়েকটি থ্রি-হুইলারকে চাপা দেয় বাসটি। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রতন, শাহারিয়ার ও বেল্লাল নামে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। আর স্থানীয়রা ওই যুবকসহ বাসটিকে আটক করে।

    পরে পুলিশ এসে বাসসহ তকে নিজেদের জিম্মায় নেয়। দীর্ঘসময় পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যরা বাসযাত্রীদের নেমে যেতে বলে। এসময় যাত্রীরা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানালে তাতে কেউ সাড়া দেয়নি। পরে যাত্রীরা সাকুরা পরিবহনের ঢাকাগামী অন্য একটি বাসের গতিরোধ করে। এসময় ওই বাসের হেলপার যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে পুলিশের সামনেই তাদের সঙ্গেও অসদাচরণ করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১১টার দিকে আরেকটি বাস দেওয়া হয়।

    সাকুরা পরিবহনের বরিশাল কাউন্টারের ম্যানেজার মো. আনিসুর রহমান জানান, সবার অগোচরে বরিশাল এক্সপ্রেস নামের লোকাল বাসের হেলপার যাত্রীবাহি বাসটিতে উঠে যায় এবং সেটি চালানো শুরু করা মাত্রই দুর্ঘটনা ঘটে। যার কারণে এ দুর্ঘটনা সে, আমাদের বাসের কেউ নয়। ঘটনার সময় চালক পাশের চায়ের দোকানে যায় এবং হেলপার বক্সে যাত্রীদের মালামাল তুলছিল।

    তিনি বলেন, এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। আর বাসটিকেও আটক করায় যাত্রীদের কথা বিবেচনা করে আমরা একটি এসি বাস দিয়েছি। কিছুক্ষণের মধ্যে সেই বাসে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

    আর সাংবাদিক ও যাত্রীদের সঙ্গে যে ব্যক্তি অসদাচরণ করেছেন সেও সাকুরা পরিবহনের কেউ নয় বলে জানান তিনি।

    এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার এসআই সুমন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। জীবন নামের এক যুবককে আটক ও সাকুরা পরিবহনের বাসটিকে জব্দ করেছি। এছাড়া সাকুরা পরিবহনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যাত্রীদের জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।

    আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীরের একাধিক অংশের হাড় ভেঙে যাওয়ায় আহত তিনজনকে অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    • বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের বিতর্কিত ইনচার্জ কাজী শাওন ক্লোজড!
    • মানামী লঞ্চমালিক সালামের ১ বছরের সাজা, ৬ কোটি টাকা জরিমানা
    • ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    • বরিশালে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    • বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    • ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    • বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের বিতর্কিত ইনচার্জ কাজী শাওন ক্লোজড!
    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • মানামী লঞ্চমালিক সালামের ১ বছরের সাজা, ৬ কোটি টাকা জরিমানা
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা