২২শে জুন, ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গৌরনদী

    ‘গায়ের রং কালো বলে’ ৪২ দিনের সন্তানকে গলাটিপে হত্যা

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৬ মিনিট, ফেব্রুয়ারি ২২ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলায় ৪২ দিন বয়সী নিজ কন্যাসন্তানকে গলাটিপে হত্যা করেছেন এক মা। সিমা বেগম (২৬) নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন।

    নিহত শিশুটির নাম রুকাইয়া। সন্তানকে হত্যার কারণ হিসেবে সিমা বেগম বলেছেন, শিশু রুকাইয়া বেশি কান্না করতো। পুলিশ জানিয়েছে, মেয়ের গায়ের রং কালো হওয়ায় অসন্তুষ্ট ছিলেন সিমা বেগম। এজন্য শিশুটিকে আদরও করতেন না।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সিমা বেগম বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। তিন বছরের এক ছেলে ও শিশু রুকাইয়াকে নিয়ে গ্রামের বাড়ি থাকতেন সিমা বেগম।

    পুলিশ জানায়, সিমা বেগম তার শিশুকন্যা রুকাইয়াকে নিয়ে পার্শ্ববর্তী উমেদআলী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে সিমার বাবা মৃত আব্দুল হালিম আকনের ঘর থেকে রুকাইয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে এ ঘটনায় নিহত শিশুর বাবা দেলোয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

    ৪২ দিন বয়সী শিশু রুকাইয়াকে হত্যার কারণ ও রহস্য উদ্ঘাটন তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর সিমা বেগমের স্বজন, বাবার বাড়ির লোকজন ও তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন পুলিশ সদস্যরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য সিমা বেগমকে থানায় নিয়ে আসা হয়। সেখানে পুলিশের জেরার মুখে সন্তানকে গলাটিপে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন সিমা।

    সিমা বেগমের স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, সিমা বেগম আশা করছিলেন তার কন্যাসন্তানের গায়ের রং ফর্সা হবে। কিন্তু রুকাইয়ার গায়ের রং কালো ছিল। এতে অসন্তুষ্ট ছিলেন সিমা বেগম। এ কারণে তিনি রুকাইয়াকে তেমন আদর-যত্নও করতেন না।

    তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সিমা বেগম বলেন, ঘটনার দিন রুকাইয়া অনেক কান্না করছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গলাটিপে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেন। এর কিছুক্ষণ পর সিমা বেগম আবার ভিন্ন কথা বলেন। তিনি বলেন, ‘তার কাছে জিন আসে। জিনের নির্দেশে তিনি রুকাইয়াকে হত্যা করেছেন।’

    এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বীকারোক্তি না দিলে রিমান্ড আবেদন করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ
    • বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযানে ২৩ সংযোগ বিচ্ছিন্ন
    • বরিশালে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড
    • বরিশালে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
    • গৌরনদীতে বাসের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মর্মান্তিক মৃত্যু
    • বরিশালে পার্সেন্টিজ না দেওয়ায় মুক্তিযোদ্ধার ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ
    • বরিশালে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে আহত ১৪
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • শেবাচিমে আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিতর্ক, পুরোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ
    • বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম
    • বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
    • মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
    • বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিসিসির সঙ্গে বায়োলটেকের চুক্তি
    • ১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
    • নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • ঝালকাঠিতে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    •  শেবাচিমে আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিতর্ক, পুরোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ
    •  বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম
    •  বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
    •  মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
    •  সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    •  শেবাচিমে আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিতর্ক, পুরোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ
    •  বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম
    •  বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
    •  মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা