৮ই আগস্ট, ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    কলাপাড়া

    কুয়াকাটা সৈকত এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

    দেশ জনপদ ডেস্ক | ৫:৪৪ মিনিট, আগস্ট ৩০ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় বেরীবাঁধের বাহিরে সৈকত সংলগ্ন সরকারী জমিতে একের পর এক নির্মাণ করা হচ্ছে পাকা ও আধাপাকা স্থাপনা।

    ভূমি প্রশাসন নিষেধ করার পরও এসব অবৈধ স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে দখলদাররা। কোন ভাবেই অবৈধ দখল কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।

    আইনী জটিলতার অজুহাতে ভূমি প্রশাসন এসব অবৈধ স্থাপনা নির্মান বন্ধ করতে পারছেনা বলে জানান স্থানীয় ভূমি কর্তৃপক্ষ ।

    নিষেধাজ্ঞা অমান্য করে দখল এবং নির্মাণ কাজ চালিয়ে আসছে ভূমি খেকো ওই চক্রটি। আবার কেউ কেউ এসব জমি কোটি টাকায় বিক্রিও করারও অভিযোগ রয়েছে।

    সরকারি জমি দখল দূষণের এমন দৃশ্য দেখে হতবাক পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্নয়কারী লিংকন বায়েন উদ্বেগ প্রকাশ করে বলেন, সৈকত এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ পরিবেশ আইনের বিপরীত।

    এভাবে দখল দূষণ চলতে থাকলে সৈকত এলাকার পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই এখনই দখল রোধে পদক্ষেপ নেওয়া জরুরী বলে তিনি দাবি করেন। এর ফলে সরকারের গৃহীত পরিকল্পিত নগরী গড়ার প্রকল্প ভেস্তে যেতে পারে।

    জানা গেছে, কুয়াকাটা বেরীবাধেঁর বাহিরে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় কোন ধরনের স্থাপনা নির্মাণ কাজ করা যাবেনা মর্মে হাই কোর্টের নির্দেশনা রয়েছে।

    উচ্চ আদালতের এমন নির্দেশনার পরও সরকারি জমি দখল এবং স্থাপনা নির্মাণ কাজ চলে আসছে। গত কয়েকদিন ধরে সৈকত সংলগ্ন এলাকায় সরদার মার্কেট কতৃপক্ষ, সানরাইজ হোটেল ও বামনা হোটেল কতৃপক্ষ পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করে আসছে।

    এসব অবৈধ স্থাপনা নির্মাণ কাজ মৌখিকভাবে বন্ধ করলেও দখলদাররা রাতের আধারে কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি সৈকতের বালিয়াড়িতে পাকা ভবন ও টং ঘর নির্মাণ করছে।

    স্থানীয়রা জানান, বেরীবাধেঁর বাইরের এসব সরকারি জমি গত কয়েক বছর আগেও পতিত ছিল।

    ভূমি অফিসের উদাসীনতার সূযোগে এসব পতিত জমিতে ভুয়া মালিকানার দাবি নিয়ে দখলদাররা গড়ে তুলেছে আবাসিক হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠান। এসব দখলদারদের তালিকায় বর্তমান ও সাবেক পৌর মেয়রের নামও রয়েছে।

    এসব অবৈধ দখলদারদের বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপজেলা ভূমি প্রশাসনকে অনুরোধ জানালেও উপজেলা ভূমি কতৃপক্ষ অদ্যবদি কোন ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ভূমি প্রশাসনের কার্যক্রম।

    সানরাইজ হোটেল মালিক কে এম শাহজালাল এ প্রতিনিধিকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধীয় জমিতে ঘর দুয়ার নির্মাণ, সংস্কার ও ব্যবসা বানিজ্য পরিচালনা করতে পারবেন তিনি। সেখানে সরকার পক্ষ কোন প্রকার বাঁধা প্রদান করতে পারবেন না।

    আদালতের এমন রায় নিয়েও স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। অথচ সানরাইজ কতৃপক্ষ নতুন নতুন আধাপাকা ও টিনের ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। প্রশাসনও এসব বিষয় অবগত আছেন বলে তিনি দাবি করেন।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের জানান, সানরাইজ কতৃপক্ষ সেমি পাকা ঘর তুলছে শুনে তহসিলদারকে পাঠিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। নতুন কোন স্থাপনা নির্মাণ করতে নিষেধ করে দিয়েছেন বলে জানান তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’
    • পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • এনসিপি নেতা কাফির বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা
    • স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণ, অস্বীকার এনসিপি নেতা কাফির
    • পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    • উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    • শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • পিরোজপুর নদীতে ভাসমান মরদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
    • ববির নামে ভুয়া পেজে অপপ্রচার বন্ধে প্রশাসনিক ব্যবস্থা চায় ছাত্রদল
    • বরিশালে টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক
    • বরিশালসহ রাত ১টার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    •  লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    •  বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    •  হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
    •  উজিরপুরে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত
    •  শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব