৭ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৩শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন করে পাইপলাইন পরিকল্পনা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২৫ মিনিট, সেপ্টেম্বর ০৭ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে আবারও আলোচনায় এসেছে ভোলার গ্যাস। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে নতুন করে ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি দরপত্র আহ্বানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

    পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, ভোলার গ্যাস স্থলভাগে এনে জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্যতা জরিপ ও দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোলায় এখন পর্যন্ত নয়টি কূপ খনন করা হয়েছে এবং প্রতিটি কূপেই গ্যাসের সন্ধান মিলেছে। ভোলা ও আশপাশের উপকূলীয় এলাকায় আরও গ্যাসের মজুত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

    ট্রোবাংলার এক উচ্চপর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সম্ভাব্যতা যাচাই চলছে এবং দরপত্র আহ্বানের প্রক্রিয়াও এগোচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণে প্রায় ১৫০ কিলোমিটার পাইপলাইন প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর বড় একটি অংশ নদীর তলদেশ দিয়ে নির্মাণ করতে হতে পারে। ফলে প্রকল্পের ব্যয় সাধারণ স্থলভাগের পাইপলাইনের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিড সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে এই গ্যাস উত্তরাঞ্চলেও সরবরাহ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ৩১ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি ভোলার গ্যাস
    ভোলার বোরহানউদ্দিনে ১৯৯৫ সালে গ্যাসের সন্ধান পাওয়ার পর পেরিয়ে গেছে প্রায় ৩১ বছর। এত সময়েও ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।এর আগে ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে ভোলা-বরিশাল-ঢাকা রুটে পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং সম্ভাব্যতা যাচাইও শুরু হয়েছিল। তবে সেই উদ্যোগও এগোয়নি। এখন আবার ভোলা-বরিশাল-খুলনা রুটকে সামনে রেখে নতুন করে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছ।

    উৎপাদন সক্ষমতা থাকলেও সীমিত উত্তোলন
    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভোলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব ক্ষেত্রে আনুমানিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে। ভোলা ইস্ট ও ভোলা নর্থসহ আশপাশের এলাকায় গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ পর্যন্ত নয়টি কূপ খনন করা হয়েছে। এসব কূপ থেকে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে পাঁচটি কূপ বর্তমানে উৎপাদনযোগ্য, যেগুলো থেকে দৈনিক প্রায় ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। অপর চারটির মধ্যে একটি কূপের পাইপলাইন এবং তিনটির প্রসেস প্ল্যান্ট প্রস্তুতের কাজ চলছে।তবে স্থানীয় চাহিদা সীমিত হওয়ায় বর্তমানে ভোলা থেকে দৈনিক প্রায় ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। পাইপলাইন না থাকায় এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও নেই।

    আরও ১০টি কূপ খননের পরিকল্পনা
    ভোলায় গ্যাসের মজুত ও উৎপাদন বাড়াতে নতুন করে আরও ১০টি কূপ খননের পরিকল্পনা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এর মধ্যে ভোলা নর্থ-৫ মূল্যায়ন কূপ, ভোলা নর্থ-৬ ও ৭ অনুসন্ধান কূপ এবং শাহবাজপুর-৯ মূল্যায়ন কূপ ও শাহবাজপুর-১০ অনুসন্ধান কূপের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।বাপেক্সের হিসাব অনুযায়ী, নতুন ১০টি কূপের প্রতিটি থেকে গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়া গেলে দৈনিক আরও প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে। এর সঙ্গে বর্তমানে অব্যবহৃত ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হলে ভবিষ্যতে ভোলা থেকে দৈনিক ২৭০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।ভোলার বেশ কয়েকটি গ্যাসকূপ খনন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

    পাইপলাইনের ব্যয় নিয়ে বড় প্রশ্ন?
    ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইন নির্মাণে প্রকল্প ব্যয় কত হবে, তা সম্ভাব্যতা জরিপ শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, নদীপথে পাইপলাইন নির্মাণ এবং বর্তমান নির্মাণ ব্যয় বিবেচনায় প্রকল্পটির ব্যয় বড় অঙ্কে পৌঁছাতে পারে উদাহরণ হিসেবে। চট্টগ্রাম-ফৌজদারহাট-বাখরাবাদ ৩৬ ইঞ্চি ব্যাসের ১৮১ কিলোমিটার পাইপলাইন নির্মাণে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে ব্যয় হয়েছিল ২ হাজার ৪৭৯ কোটি ৪১ লাখ টাকা।

    সে হিসাবে প্রতি কিলোমিটারে ব্যয় পড়েছিল প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা। ভোলা-বরিশাল-খুলনা রুটে নদীর তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণের প্রয়োজন হওয়ায় ব্যয় আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এ ছাড়া ওই সময়ের তুলনায় বর্তমানে ডলারের বিনিময় হার ও নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। ফলে নতুন প্রকল্পের ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    সংকটের সময় সামনে এসেছে ভোলার সম্ভাবনা
    দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট আসে আমদানি করা এলএনজি থেকে। আর দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ করা হচ্ছে প্রায় ১ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট।একসময় দেশের দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হলেও বর্তমানে তা ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছে। দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানাতেও উৎপাদন কমেছে। ফলে দেশীয় উৎস থেকে নতুন গ্যাস উৎপাদনের পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার দাবি ও প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন করে পাইপলাইন পরিকল্পনা
    • ভোলায় চাঁদা না দিলে মাছ বেচাকেনা বন্ধের হুমকি, প্রতিবাদে ব্যবসায়ীদের মাছ কেনাবেচা বন্ধ
    • ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    • ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
    • সাগরে ফিশিংবোট ডু’বিতে ১৫ জেলেকে জীবিত উদ্ধার, শুধু ফিরলেন না নিরব মাঝি
    • কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    • ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
    • প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
    • বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ
    • নারী নিয়ে বিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা মারধর
    • বরিশালে ভেঙে গেছে সাঁকো, কলাগাছের ভেলাই ভরসা ৩২ পরিবারের
    • শত অভিযোগের পরেও অবিরাম সেবা দিয়ে যাচ্ছে শেবাচিম
    • ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: ঝালকাঠিতে সার্জিস আলম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    •  বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    •  চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    •  ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
    •  প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
    •  গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    •  বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    •  চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    •  ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
    •  প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ