১৮ই আগস্ট, ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় দাপ্তরিক জটিলতায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কাঁচা, দুর্ভোগ চরমে

    নিজেস্ব প্রতিবেদক | ১০:২৭ মিনিট, আগস্ট ১৮ ২০২৬

    দাপ্তরিক জটিলতায় বরগুনায় প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক আবারও কাঁচা সড়কে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব বেড়িবাঁধ উঁচু করার সময় এসব সড়কের পাকা অংশ নষ্ট হলেও তা পুনরায় সংস্কার করেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ফলে বর্ষায় সড়কগুলো কর্দমাক্ত হয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। বিকল্প সড়ক না থাকায় গত দুই বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বেড়িবাঁধ এলাকার লক্ষাধিক মানুষ।

    জানা গেছে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় মানুষকে রক্ষায় বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এ সব এলাকার বাসিন্দাদের যোগাযোগের জন্য বিকল্প সড়ক না থাকায়, অধিকাংশ বেড়িবাঁধই যোগাযোগের মাধ্যম সড়ক হিসেবেও ব্যবার করা হয়। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতার মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী অনেক বাঁধই কার্পেটিং করছে এলজিইডি। সম্প্রতি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্বব্যাংকের সহায়তায় জেলার সদর উপজেলায় ২০ কিলোমিটার, তালতলী উপজেলায় ৩ কিলোমিটার এবং পাথরঘাটা উপজেলায় ২২ কিলোমিটার মোট ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ উঁচু করা হয় চায়নায় এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ সময় বাঁধের ওপর থাকা পাকা সড়কের কার্পেটিং তুলে বাঁধ উঁচু করা হয়। এরপর দাপ্তরিক জটিলতায় সড়কগুলো আর পাকা করা হয়নি।

    সরেজমিনে বরগুনা সদর উপজেলার বরগুনা-গুলবুনিয়া-পুরাকাটা এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় আট বছর আগে এলজিইডির উদ্যোগে সড়কটি পাকা করা হয়। তবে দুই বছর আগে সড়কের কার্পেটিং তুলে বেড়িবাঁধ উঁচু করায় সড়কটি আবার কাঁচা হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, সেগুলোতে জমে আছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুধু এই সড়ক নয়, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের সড়কের একই অবস্থা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। পাশাপাশি উৎপাদিত ফসল পরিবহনেও সমস্যায় পড়ছেন কৃষকেরা। দ্রুত এসব সড়ক পুনরায় পাকা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয়রা।

    একই সড়ক দুই দপ্তরের আওতায় থাকায় পাকা হচ্ছে না জানিয়ে গুলবুনিয়া এলাকার বাসিন্দা নূর ইসলাম মুসল্লী বলেন, আমাদের এই সড়ক পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির আওতায় থাকায় কোনো কাজই হচ্ছে না। দুই বছর ধরে রাস্তাটি কাঁচা পড়ে আছে। গ্রামের মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছে না। বর্ষায় ফসল পরিবহনেও আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

    পুরাকাটা এলাকার বাসিন্দা মো. আরিফ বলেন, নদীর পাশে বাড়ি হওয়ায় আমরা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে ছিলাম। এরপর পানি উন্নয়ন বোর্ড আমাদের রাস্তাটি উঁচু করেছে। চার বছর আগে আমাদের রাস্তার কাজ শুরু হয়। কিন্তু উঁচু করার পর আর পাকা হয়নি। এই রাস্তায় আমাদেরই কষ্ট করে চলাচল করতে হয় এর মধ্যে সমস্যা হয় শিশু ও বয়স্কদের। দ্রুত রাস্তাটি আবার পাকা করার দাবি জানাই।

    মামুন নামের এক রিকশাচালক বলেন, সড়ক কাচা হবার কারণে খুব ভোগান্তিতে আছি। বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার পথ রিকশা ঠেলে তারপর পাকা সড়কে উঠতে হয়। অনেক সময় রাস্তায় কাদা বেশি হলে ঠেলেও নেওয়া যায় না। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

    জলবায়ু পরিবর্তনের ফলে যেহেতু বেড়িবাঁধ উঁচু করতে হয় তাই ভবিষ্যতে বেড়িবাঁধ পাকা না করে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে জানান বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান।

    তিনি বলেন, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা পেতে বরগুনায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এ বেড়িবাঁধগুলো মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন সময়ে এলজিইডির সঙ্গে সমঝোতায় অনেক বাঁধ কার্পেটিং করা হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাঁধগুলো উঁচু করার প্রয়োজন হয়। আর এ কারণেই প্রয়োজনীয় বাঁধ উঁচু করতে কার্পেটিং খুলে উঁচু করা হয়েছে। তবে যদি বাঁধের বাইরে যোগাযোগের জন্য আলাদা সড়ক নির্মাণ করা যায়, তাহলে আর এ সমস্যার সৃষ্টি হবে না। তবে পানির উচ্চতার লেভেল বিবেচনায় এবং জনগণের চাহিদা অনুযায়ী কোথাও যাদি বাঁধ কার্পেটিং করার প্রয়োজন হয় তা পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়।

    কাঁচা সড়ক এখনও পাকা সড়কের তালিকায় রয়েছে জানিয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌচশলী মো. মেহেদী হাসান খান বলেন, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপরে আমাদের কয়েকটি সড়ক আছে। বেড়িবাঁধ উঁচু করার কারণে বর্তমানে পাকা সেই সড়কগুলো কাঁচা হয়েছে। আমাদের একটি রোড ডাটাবেইজ আছে। সেখানে ওই সড়কগুলো এখন পর্যন্ত পাকা দেখানো রয়েছে। ডাটাবেইজে ওই সড়কগুলোকে কাঁচা দেখানোর জন্য কাজ চলছে। পাশাপাশি সদরদপ্তরে ছবিসহ তথ্য পাঠানো হয়েছে। এ কাজ সম্পন্ন হলেই সড়কগুলো পুনরায় পাকা করার উদ্যোগ গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • বরগুনায় দাপ্তরিক জটিলতায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কাঁচা, দুর্ভোগ চরমে
    • বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • বরগুনায় মৃত ভেবে মিলাদ, ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    • পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    • বরগুনায় দাপ্তরিক জটিলতায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কাঁচা, দুর্ভোগ চরমে
    • পটুয়াখালীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হ’ত্যা মামলার আসামি শাকিল
    • বরিশালে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
    • পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু
    • বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    •  স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    •  ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    •  ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    •  পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    •  ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    •  স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    •  ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    •  ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    •  পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড