১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    সমবায়ের নামে প্রতারণা, নিঃস্ব হাজারো পরিবার

    নিজেস্ব প্রতিবেদক | ৯:১৪ মিনিট, এপ্রিল ২৯ ২০২৬

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামের অঞ্জলি রানী। বয়স চল্লিশের কোঠায়। স্বামীহারা এই নারী দুই মেয়ের ভবিষ্যৎ গড়ার আশায় জমিয়েছিলেন দেড় লাখ টাকা। লক্ষ্য ছিল মেয়েদের বিয়ে দেওয়ার সময় টাকাগুলো কাজে লাগানো। কিন্তু দ্বিগুণ লাভের আশায় আটঘর কুড়িয়ানা এলাকার আতা গ্রামের উত্তম মিস্ত্রীর পরিচালিত ‘আতা বহুমুখী সমবায় সমিতি’তে টাকা জমা রেখে আজ তিনি চরম বিপদে। লাভ তো দূরের কথা, নিজের আসল টাকাও ফেরত পাচ্ছেন না। টাকা ফেরত চাইলে শুধু সময় দেওয়া হচ্ছে, আর অপমানজনক কথাও শুনতে হচ্ছে তাঁকে।

    একই অবস্থা রিপন হালদারের (৪২)। ছোট ব্যবসায়ী রিপন একটি ভালো ঘর নির্মাণ ও ব্যবসা বাড়ানোর স্বপ্নে একই সমিতিতে সাত লাখ টাকা জমা দেন। এখন সেই টাকা ফেরত না পেয়ে তিনি দিশেহারা। টাকা চাইতে গেলে তাঁকে দেওয়া হচ্ছে হুমকি ও নানা অজুহাত।

    শুধু অঞ্জলি রানী বা রিপন হালদার নন; নিমাই, সুখরঞ্জন, সুরুজ আলীসহ উপজেলার হাজার হাজার মানুষ এই সমবায় সমিতির কাছে প্রতারিত হয়েছেন। তাঁরা জমানো টাকা চাইতে গেলে টাকার পরিবর্তে তাঁদের দেওয়া হচ্ছে বাধাহীন সময়। তিন বছর ধরে বিভিন্ন মেয়াদে (দৈনিক, সাপ্তাহিক, মাসিক) আমানত সংগ্রহ করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়া হচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, ‘সময় লাগবে’ এই আশ্বাস দিয়েই ঘোরানো হচ্ছে সবাইকে।

    অভিযোগ রয়েছে, উত্তম মিস্ত্রী সমবায় সমিতির লাইসেন্স ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমের মতো করে মোটা অঙ্কের আমানত সংগ্রহ করেছেন। গ্রামের দরিদ্র ও বেকার মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে এবং দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে অন্তত শতকোটি টাকা সংগ্রহ করা হয়েছে নিয়োগপ্রাপ্ত লোকদের মাধ্যমে। সংগ্রহকৃত সেই টাকায় উত্তম মিস্ত্রী নামে-বেনামে করেছেন সম্পদের পাহাড়। কিনেছেন তিনটি লাইটার জাহাজ। এলাকায় গুঞ্জন উঠেছে সমবায়ের টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকায় ইতিমধ্যে তিনি সেই লাইটার জাহাজের মধ্যে একটি বিক্রি করে দিয়েছেন এবং বাকি দুটো বিক্রির আলোচনা চলছে।

    অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের চাপ বাড়ায় সম্পদ গোপনে বিক্রি করছেন তিনি। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় তিনি সব সম্পদ বিক্রি করে পালিয়ে যেতে পারেন।

    উত্তমের সমিতিতে চাকরি করা মানিক লাল রায় জানান, তিনি ওই সমিতিতে দীর্ঘ আট বছর চাকরি করেছেন। তাঁর দায়িত্ব ছিল কেবল বড় বড় আমানতকারী সংগ্রহ করা। তিনি সে অনুযায়ী তাঁর নিজ গ্রাম পূর্ব জলাবাড়িসহ বিভিন্ন এলাকা থেকে একাই তিন হাজার সদস্য সংগ্রহ করে দিয়েছেন। তাঁদের কাছ থেকে আমানত জমা নিয়ে উত্তমকে দিয়েছেন। এখন উত্তম তিন বছর ধরে কাউকেই আমানত ফেরত দিচ্ছেন না। লোকজন টাকা না পেয়ে সবাই তাঁর কাছে আসছেন। মানিক বলেন, ‘আমি এখন দিশেহারা। পাওনাদারদের চাপে ঠিকমতো বাড়িঘরেও থাকতে পারছি না।’

    এ বিষয়ে কথা বলার জন্য উত্তমকে বাসায় গিয়ে পাওয়া যায়নি। তার নম্বরে ফোন দিলেও তিনি ফোন ধরছেন না। জানা গেছে, তিনি একাধিক সমবায় সমিতি খুলে প্রায় ১২ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় শতকোটি টাকা আমানত নিয়েছেন। বেশির ভাগ গ্রাহকের আমানত ফেরত দেওয়া হয়নি। যাদের আমানত ফেরত দেওয়া হয়েছে তাঁরাও মূল টাকার সব পায়নি।

    নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. রিয়াদ খান বলেন, ‘আমি এই এলাকায় মাত্র যোগদান করেছি। অভিযোগের ব্যাপারে আমার কিছু জানা হয়নি।’

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘উত্তম মিস্ত্রী কাউকে টাকা দিচ্ছে না। মৌখিক অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, ‘সমবায় কর্মকর্তা এর দায় এড়াতে পারে না। যেহেতু তারা উত্তম মিস্ত্রীকে লাইসেন্স দিয়েছিল। তা ছাড়া আমিও বিষয়টি দেখব।’

    ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাঁদের একটাই দাবি, কষ্টের উপার্জিত টাকা যেন দ্রুত ফেরত পাওয়া যায় এবং দায়ীদের আইনের আওতায় আনা হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    • গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    • হাতে রশি নিয়ে ঘুরছিলেন গতকাল, সকালে নিজের চায়ের দোকানে মিলল মরদেহ
    • নেছারাবাদে বদলী আদেশ পেয়ে সরকারী পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন ভূমি কর্মকর্তা
    • পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    • পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি