১লা আগস্ট, ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার

    এ.এ.এম হৃদয় | ৯:৪৭ মিনিট, এপ্রিল ১১ ২০২৬

    বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যারা দেশের জন্য অবদান রেখে গেছেন, তারা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবেন—তাদের কখনো ভোলা যাবে না।

    শনিবার (১১ এপ্রিল) সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জীবনানন্দ মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, “আমাকে যদি প্রশ্ন করা হয়—তুমি অবকাঠামোগত উন্নয়ন নেবে, নাকি জীবনানন্দ দাশকে নেবে—আমি জীবনানন্দ দাশকেই বেছে নেব। কারণ, তিনি আমাদের বরিশালের গর্ব, আমাদের আত্মপরিচয়ের অংশ। তার কবিতার মাধ্যমে বরিশালের প্রকৃতি, রূপ ও সৌন্দর্য বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে।”

    সরোয়ার আরও বলেন, জীবনানন্দ দাশ শুধু প্রকৃতির কবি নন, তিনি মানবমুক্তি, নিঃসঙ্গতা ও অস্তিত্বের গভীর সংকটকে তার সৃষ্টিতে তুলে ধরেছেন। তার কবিতা মানুষকে আত্মচিন্তা ও মানবিকতার পথে পরিচালিত করে। আমরা যদি সত্যিকার অর্থে তার সাহিত্যকে ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজ আরও আলোকিত হবে।”

    তিনি বলেন, ” বরিশাল শুধু জীবনানন্দ দাশের জন্মস্থান নয়; এই মাটিতে জন্ম নিয়েছেন অশ্বিনী কুমার দত্ত, শেরে বাংলা এ কে ফজলুল হক, সুফিয়া কামালসহ অসংখ্য মনীষী। তাদের অবদান আমাদের জাতীয় জীবনে অপরিসীম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তাদের যথাযথভাবে স্মরণ করি না। নতুন প্রজন্মের কাছে তাদের চিন্তা-চেতনা তুলে ধরা আমাদের দায়িত্ব।”

    ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ৫ই আগস্টে স্বৈরাচারের পতন —এই সবকিছু আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা এসব নিয়ে লেখে না, ভাবেনা বা ধারণ করে না, তারা প্রকৃত অর্থে সাহিত্যিক হতে পারে না। সাহিত্যিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে তুলে ধরা।”

    রাজনীতি ও সংস্কৃতির সম্পর্ক নিয়ে তিনি বলেন, “সংস্কৃতি ছাড়া রাজনীতি টিকে থাকতে পারে না। সংস্কৃতিই আমাদের উন্নয়ন ও মানবিকতার মূল প্রেরণা। একটি জাতিকে এগিয়ে নিতে হলে তার সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে।”

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা তুলে ধরেন এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, গ্রামভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের সার্বিক অগ্রগতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

    তিনি আরও বলেন, “আমি নদীর ওপারে শহীদ জিয়াউর রহমান কলেজ প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি সবসময় শিক্ষার্থীদের বলি—কবি ও সাহিত্যিকদের সম্মান করতে হবে, তাদের সৃষ্টিকে লালন করতে হবে। কারণ সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই একটি জাতি তার পথ খুঁজে পায়।”

    অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করে এবং নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে। এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

    এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুজ নুসরাত, জীবনানন্দ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জয় মালীসহ আরও অনেকে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • বরিশালে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা