২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ভূমিকম্পে বরিশালের বহু ভবনে ফাটল, ধসে পড়ার শঙ্কায় নগর ভবন!

    কামরুন নাহার | ৯:২৪ মিনিট, নভেম্বর ২৯ ২০২৫

    সম্প্রতি ভূমিকম্পে বরিশালের বেশকিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়াল, ছাদ, পিলারসহ বিভিন্ন অংশ। ঝুঁকিতে আছে খোদ নগর ভবন। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই এটি ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বড় মাত্রায় ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের একার পক্ষে সামাল দেয়া কঠিন হবে।

    ২২৪ বছরের প্রাচীন শহর বরিশাল। যেখানে দাঁড়িয়ে আছে অনেক পুরাতন ভবন। যার অনেক ভবনই ব্যবহারের অনুপযোগী। এর মধ্যে অন্যতম বরিশাল ‘নগর ভবন’। নাগরিকদের ভবন নির্মাণের অনুমোদনের দায়িত্বরতরাই আছেন সবচেয়ে ঝুঁকিতে।

    এ ভবনটি তৈরি হয় ১৯৯০ সালে। মাত্র ৩৫ বছরে যা হয়ে পড়েছে বেহাল। সাম্প্রতিক পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ভবনটির বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বিম ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। প্রতিদিন এ ভবনেই সেবা নিতে আসেন নাগরিকরা। আর সিটি করপোরেশনের ৪২৬ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন জীবন বাজি রেখে।

    কর্মচারীরা জানান, সিটি করপোরেশনের অনেক জায়গায় ফাটল ধরেছে। তাদের কর আদায় শাখার একটি পিলার ফেটে গেছে। ভবনে ফাটল নিয়ে অনেক ঝুঁকির মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা।

    মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই নগর ভবন ধসে পরার আশঙ্কার কথা বলছেন প্রধান প্রকৌশলী। আর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণের অনুমতি ও বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

    বরিশাল সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী মো. হুমায়ন কবির বলেন, ‘আমরা এখন যে ভবনে অবস্থান করছি এটি পৌরসভার সময়ের ভবন। আমি যতটুকু জানি এ ভবন দুইতলা করার প্ল্যান ছিলো পরে এটি তিনতলা করা হয়েছে।’

    বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য আমরা চিঠি লিখেছি। এ মুহূর্তে আমাদের অডিটোরিয়ামে কিছু রুম আছে। কিছু কাজ হয়ে গেছে। অন্যান্য কাজগুলো করছি আরকি।’

    শুধু বরিশালের নগর ভবন নয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বেসরকারি ভবনও। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নগরবাসী নিরাপত্তায় সেগুলো অপসারণের তাগিদ দেয়া হচ্ছে।

    বরিশাল অধিকারের আঞ্চলিক প্রধান আজিজ সাহিন বলেন, ‘যেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো যতদ্রুত সম্ভব অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে, ভূমিকম্প হলে বরিশালের মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে।’

    বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের একার পক্ষে সামাল দেয়া কঠিন হবে— বলছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। এ অবস্থায় স্বেচ্ছাসেবক সংগ্রহ ও প্রশিক্ষণের দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে জানান তারা।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘আট থেকে নয় মাত্রার কোনো ভূমিকম্প যদি এখানে আঘাত হানে, তাহলে আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে ক্যাপাসিটি তারা দুর্যোগ কার্যক্রমে কিছুই করতে পারবে না। ভূমিকম্প হলে কী করতে হবে এ ট্রেনিংটি সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এগুলোর মাধ্যমে করা যেতে পারে।’

    সিটি করপোরেশনের তথ্য বলছে, বরিশালে হোল্ডিং এর সংখ্যা ৫৭ হাজার। এর মধ্যে ১৭ হাজার টিনশেড। বাকি ৪০ হাজারই ভবন। যেখানে বহুতল ভবনের সংখ্যা প্রায় দুই শতাধিক।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে