২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ওজন বাড়াতে চাইলে যে ৭ খাবার খাবেন

    দেশ জনপদ ডেস্ক | ৮:৫৫ মিনিট, মার্চ ১৬ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ সবারই যে ওজন কমানো জরুরি তা কিন্তু নয়। অনেকেই আছেন যাদের কাঙ্ক্ষিত ওজন পাওয়ার জন্য ওজন বাড়াতে হয়। সুষম খাবারের অভাবে তারা কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারে না। উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যকর ওজন পাওয়ার জন্য তাই খাবারের প্রতি মনোযোগী হতে হবে। অনেকে ওজন বাড়ানোর জন্য বিভিন্ন উপায় বেছে নেন। কিন্তু সেসবের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি খাবারের কথা, যেগুলো খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাড়বে ওজন-

    কিশমিশ

    ওজন বাড়ানোর জন্য অন্যতম কার্যকরী খাবার হলো কিশমিশ। আঙুর ফল শুকিয়ে তৈরি করা হয় কিশমিশ। এটি রোদে বা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে শুকিয়ে নেওয়া হয়। কিশমিশ হজম করাও বেশ সহজ। এতে থাকে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিংক, লৌহ, ফ্লোরাইড, পটাশিয়াম, ফোলাট, নিয়াসিন, কোলিন, ভিটামিন বি-৬ এবং রিবোফ্লাবিন জাতীয় পুষ্টিগুণ। ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন। এরপর সকালে উঠে খালি পেটে সেই পানি পান করুন। এটি শরীরে বাড়তি শক্তি দেবে সেইসঙ্গে সাহায্য করবে ওজন বাড়াতেও।

    খিচুড়ি

    সুস্বাদু খাবার খিচুড়ি। এতে থাকা কার্বোহাইড্রেড ও প্রোটিন স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে কাজ করে। এতে থাকা ডালে রয়েছে প্রচুর ভিটামিন-সি, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, খাদ্যআঁশ ও অ্যামাইনো এসিড। তাই ওজন বাড়াতে চাইলে খিচুড়িও খেতে পারেন।

    আলু

    আমাদের বেশিরভাগ রান্নার সঙ্গেই যোগ করা হয় আলু। সেদ্ধ আলুতে পাবেন শর্করা, তন্তু, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন। আপনি যদি প্রতিদিনের খাবারে আলু যোগ করেন তবে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো সহজ হবে। প্রতিদিন দুটি করে সেদ্ধ আলু খেতে পারেন।

    ডিম

    একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর খাবার হলো ডিম। এটি দামেও বেশ সহজলভ্য। ডিম খাওয়া যায় নানা উপায়ে। এতে থাকে প্রচুর প্রোটিন, যা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে কাজ করে। ডিমের কুসুমে থাকে প্রচুর ক্যালরি। এটিও ওজন বাড়াতে কার্যকরী।

    বাদাম

    পরিচিত এই শুকনো ফলে রয়েছে প্রচুর ক্যালরি, ফাইবার, প্রোটিন এবং ভিটামিন ই। বাদাম খেলে ওজন বৃদ্ধি পায়। তাই প্রতিদিনের খাবারে এক মুঠো হলেও বাদাম রাখার চেষ্টা করতে পারেন।

    ভাত ও ভাতের মাড়

    আমাদের বেশিরভাগেরই প্রতিদিনের খাবারে এক বেলা হলেও ভাত থাকে। ভাতে থাকে প্রচুর কার্বো-হাইড্রেড। এটি আমাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাতের পাশাপাশি ভাতের মাড়ও ওজন বাড়াতে কাজ করে।

    মাছ

    প্রতিদিনের খাবারে মাছ রাখুন। এটি আপনাকে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে। এতে থাকে প্রচুর প্রোটিন। এছাড়াও থাকে প্রচুর আ্যমাইনো এসিড, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটিশিয়াম, ভিটামিন ‘এ’ ও ‘বি’। এসব উপাদান ওজন বাড়াতে সাহায্য করবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের