২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    এক স্থানে দুই খেয়াঘাট: চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

    দেশ জনপদ ডেস্ক | ৯:০৪ মিনিট, মে ২২ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন বলেন, ‘এখনও আদালতের কপি হাতে পাইনি। ওয়ারেন্টের কপি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

    একই স্থানে ভিন্ন খেয়াঘাট দেখিয়ে সরকারি নির্দেশ অমান্য করে টাকার বিনিময়ে ইজারা দেয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পটুয়াখালীর গোলখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন ও ঘাট ইজারা নেয়া খলিলুর রহমানের বিরুদ্ধে। পটুয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক রোখসানা পারভিন বৃহস্পতিবার এ আদেশ দেন।

    এর আগে গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া খেয়াঘাটের প্রকৃত ইজারাদারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি এবং ৭ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে আরেক ইজারাদারকে খেয়াঘাট ইজারা দেয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান নাসির ও খলিলুরের বিরুদ্ধে একই আদালতে অভিযোগপত্র দাখিল করেন পটুয়াখালীর দুদকের সহকারী পরিচালক নাজমুল হুসাইন।

    গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পলাতক রয়েছেন নাসির উদ্দিন ও খলিলুর। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

    কী আছে দুদকের অভিযোগপত্রে

    দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে পটুয়াখালীর গলাচিপা এবং বরগুনা জেলার আমতলীর মধ্যবর্তী নদী গোলখালী। এই নদীতে বড়গাবুয়া খেয়াঘাটটি আন্তজেলা খেয়াঘাট।

    ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ১০ লাখ ৮০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ঘাটটি ইজারা পান রিয়াজ মিয়া। ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় চেয়ারম্যান নাসির উদ্দিন রিয়াজকে ইজারা প্রদানে বাধা দেন। একপর্যায়ে ক্ষমতার অপব্যবহারসহ সরকারি নির্দেশনা উপেক্ষা করে নাসির ৭ লাখ টাকা ঘুষের বিনিময়ে ইউনিয়ন পরিষদ থেকে আগের স্থানেই বড়গাবুয়া টু বড়গাবুয়া লিখে খলিলুর রহমানকে ইজারা দেন।

    বিষয়টি সম্পূর্ণ অবৈধ এবং ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে, সরকারি ইজারা প্রদান করা খেয়াঘাটের দুই মাইলের মধ্যে নতুন কোনো খেয়াঘাট সৃষ্টি বা নতুন নামে কোনো খেয়াঘাটের ইজারা দেয়ার বিধান স্থানীয় সরকার আইনের কোথাও নেই।

    এর পরও চেয়ারম্যান নাসির ইচ্ছাকৃতভাবে ক্ষমতার প্রভাবে ঘুষের বিনিময়ে একই স্থানে নতুন নাম দিয়ে ঘাটের ইজারা দেন।

    এ ঘটনার পর প্রকৃত ইজারাদার রিয়াজ উদ্দিন ২০২০ সালের ১৩ মার্চ পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমন আইনে নাসির ও খলিলুরের বিরুদ্ধে মামলা করেন। তখন আদালত মামলটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুদক পটুয়াখালী অফিসকে আদেশ দেন।

    দুই বছর তদন্ত শেষে ৮ মার্চ পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নাজমুল হুসাইন চেয়ারম্যান নাসির ও খলিলুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেন। এরপর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

    মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান নাসিরের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নানাভাবে হয়রানির শিকারও হয়েছি। আমাকে বারবার প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমি বিচারের জন্যই মামলা করেছি। ‘আশা করি আদালত সঠিক বিচার করবে। গ্রেপ্তারি পরোয়ানার পর পরই চেয়ারম্যান নাসির গা ঢাকা দিয়েছেন।’

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন শনিবার বলেন, ‘এখনও আদালতের কপি হাতে পাইনি। ওয়ারেন্টের কপি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
    • কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে উধাও সেই ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার
    • গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের শিশু উধাও
    • পটুয়াখালীর আলোচিত আব্বাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
    • সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহারে দর্শনার্থী প্রবেশ বন্ধ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    •  বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    •  সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    •  ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    •  মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    •  মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    •  বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    •  সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি