২০শে জুন, ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    এক মাস আগে কলেজে আত্মহত্যার চেষ্টা ইপ্সিতার, ভিডিও ভাইরাল

    নিজেস্ব প্রতিবেদক | ৮:০৮ মিনিট, জুন ২৫ ২০২৫

    কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপর দিকে ইপ্সিতার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে ইপ্সিতার বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এরই মধ্যে ভোলা সরকারি কলেজের বহুতল ভবন থেকে ইপ্সিতার আত্মহত্যার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ১৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভোলা সরকারি কলেজের চারতলা একটি ভবনের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন ইপ্সিতা। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ইপ্সিতাকে আটকে দেন। এর মধ্যে তিনজন ছাত্রী তাঁকে দ্রুত কার্নিশ থেকে ওপরে তুলে আনেন। তখন ইপ্সিতার পরনে কলেজের ড্রেস ছিল না। পরে তাঁকে অক্ষত অবস্থায় সেখান থেকে সরিয়ে আনা হয়।

    আজ বুধবার (২৫ জুন) দুপুরে কথা হয় ঘটনার ওই দিনের প্রত্যক্ষদর্শী মো. রাজিবের সঙ্গে। তিনি ভোলা সরকারি কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এইচএসসি শিক্ষার্থীদের সার্বিক দায়িত্ব পালন করছি। গত প্রায় এক মাস আগে আমি যখন কলেজের এক্সাম ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন প্রথমে কয়েকজন ছাত্র আমাকে ওপরে দেখিয়ে বলল, এক ছাত্রী এক্সাম ভবনের নিচতলায় কার্নিশে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পেয়ে প্রথমে হতভম্ব হয়ে যাই। আর মনে মনে ভাবছি, কী করব আমি? একা একটি মেয়েকে কি বাঁচানো সম্ভব। ঠিক সেই মুহূর্তে এইচএসসির কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে তাৎক্ষণিক ওপরে উঠি। পরে কয়েকজন ছাত্রীকে দিয়ে মেয়েটিকে ওপরে তুলে আনি।

    এরপর কলেজের অধ্যক্ষের কক্ষে নিয়ে গেলে স্যার মেয়েটির বাবা-মাকে খবর দিয়ে এনে তাঁদের কাছে হস্তান্তর করেন।’ রাজিব আরও বলেন, মেয়েটিকে হতাশাগ্রস্ত মনে হয়েছিল।

    অপর প্রত্যক্ষদর্শী কলেজের মৃত্তিকা বিভাগের অতিথি শিক্ষক মো. ইমরান বলেন, ‘হঠাৎ কলেজের ড্রেস ছাড়া এক ছাত্রীকে এক্সাম ভবনের চারতলার কার্নিশে দেখে আমাদের অফিস সহকারী রাজিবকে ওপরে পাঠাই। তখন রাজিব কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। তবে মেয়েটিকে হতাশাগ্রস্ত দেখা গেছে।

    কারণ, সে নিচে কিছুক্ষণ ধরে ভাবছিল। মনে হচ্ছে, সে নিচে লাফ দেবে কি না, ভাবছে। তখন চিন্তা করলাম, সে যেকোনো মুহূর্তে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারে। তাই দ্রুত উদ্ধারের ব্যবস্থা করেছি। তখন নিচ থেকে আমাদের কয়েকজন ছাত্র ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে।’

    মো. ইমরান আরও বলেন, ‘ওই ঘটনার পরে ইপ্সিতার সহপাঠী কয়েকজনকে বলেছিলাম, সে কেন এমন কাজটি করতে চাইল জিজ্ঞেস করো। তখন তারা আমাকে বলল, স্যার, ইপ্সিতা যেকোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। অনেক সময়েই হতাশায় ছিল। কিন্তু কেন হতাশাগ্রস্ত, তা বলবে বলবে বলে আর বলা হয়নি।’

    এদিকে কলেজের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর রহস্য নিয়ে লক্ষ্মীপুর থানা-পুলিশ ও নৌ পুলিশ তদন্ত করছে বলে জানান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ। তিনি আরও জানান, তাদের সহায়তার জন্য ভোলা থানা-পুলিশও তৎপর রয়েছে।

    লক্ষ্মীপুর থানার ওসি মো. মোন্নাফ বলেন, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। থানার পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

    উল্লেখ্য, ১৭ জুন ভোলা থেকে কর্ণফুলী-৪ লঞ্চে উঠে মাঝনদীতে ঝাঁপ দেন কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা। নিখোঁজ হওয়ার চার দিন পর লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে ইপ্সিতার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ভিকটিমের বাবা একটি হত্যা মামলা করেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২
    • ভোলায় চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার, থানায় মামলা
    • ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩
    • ভোলায় ব্রাজিলের আনন্দ মিছিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
    • ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ
    • ভোলায় ‘আদালত আমার হাতের তালুতে’ বলে বসতবাড়িতে হামলা, মালামাল লুট
    • পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • অনলাইন জুয়ার ভয়াল থাবায় বরিশালের তরুণসমাজ
    • বরিশালে বাণিজ্য মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা
    • ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রহমত, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
    • উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
    • তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২
    • বরিশালে বিদ্যালয়ের ক্লাস বাদ দিয়ে নির্বাচনী প্রচারণা চালান সহকারি শিক্ষক
    • বরগুনায় ২৫ দিনে ১৪ মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক
    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • বরিশালের আলোচিত সন্ত্রাসী ‘দাও মাসুদ’ অবশেষে পুলিশের জালে
    • জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  অনলাইন জুয়ার ভয়াল থাবায় বরিশালের তরুণসমাজ
    •  বরিশালে বাণিজ্য মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা
    •  ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রহমত, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
    •  উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
    •  তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২
    •  অনলাইন জুয়ার ভয়াল থাবায় বরিশালের তরুণসমাজ
    •  বরিশালে বাণিজ্য মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা
    •  ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রহমত, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
    •  উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
    •  তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২