১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যুঝুঁকি

    দেশ জনপদ ডেস্ক | ৮:৪৭ মিনিট, জুন ২২ ২০২৫

    বরগুনায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। তবে বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। হাসপাতালে থাকা আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্সটিও অকেজো। এতে ডেঙ্গুতে আক্রান্তের পর অবস্থা গুরুতর হওয়া রোগীদের বরিশাল বা ঢাকায় পাঠানো হচ্ছে সাধারণ অ্যাম্বুলেন্সেই ঝুঁকিপূর্ণভাবে। এতে রোগীদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনেরা। যাত্রাপথে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।

    সরকারি হিসাবে, গত জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে; কিন্তু বেসরকারি হিসাবে ১১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। প্রতিদিনই জেলাটিতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

    বরিশাল বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ৩ হাজার ২৯০ জন ডেঙ্গু নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬ জন।

    বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, ২৫০ শয্যার হাসপাতালটি কার্যত এক মাস ধরে ডেঙ্গু রোগীতে ঠাসা। প্রতিদিন ৬০ থেকে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। গত বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২১৭ জন।

    বর্তমানে বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা এত বেশি যে তা দেশের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি। হাসপাতালে শয্যাসংকট, জনবলঘাটতি, সর্বোপরি আইসিইউ না থাকায় রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান চিকিৎসকেরা।

    নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, ‌‘শুধু শয্যাসংকট নয়, গুরুতর অবস্থার রোগীদের জন্য প্রয়োজনীয় আইসিইউ সুবিধার অভাব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীর অবস্থা গুরুতর হলেও অনেক সময় আমরা কিছুই করতে পারি না। অসহায় হয়ে পড়ি।’

    হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুল আলম বলেন, ‘রোগীর চাপ সামাল দিতে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি; কিন্তু আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে পাঠানো (রেফার) ছাড়া কোনো উপায় নেই। এটি আমাদের জন্যও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

    বরগুনা সদর হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের বরিশাল অথবা ঢাকার বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সটিও অকেজো হওয়ায় সাধারণ অ্যাম্বুলেন্সে ঝুঁকিপূর্ণভাবে এসব রোগীকে পাঠানো হচ্ছে।

    হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারির সময় বরগুনা জেনারেল হাসপাতালে একটি আইসিইউসুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল; কিন্তু করোনার পর অ্যাম্বুলেন্সটি খুব একটা ব্যবহৃত হয়নি। হাসপাতালের গ্যারেজে থাকতে থাকতে এটি অকেজো হয়ে পড়েছে।

    গত বৃহস্পতিবার হাসপাতালের মর্গের পাশে গ্যারেজে গিয়ে দেখা যায়, সেটি তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, অ্যাম্বুলেন্সের চালক কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁর অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার একটি হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

    স্থানীয় বাসিন্দারা বলছেন, বরগুনায় ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও নেই কোনো আইসিইউ ইউনিট। সচল আইসিইউ অ্যাম্বুলেন্সও নেই। এতে সংকটাপন্ন রোগীদের বরিশাল পর্যন্ত পাঠাতে গিয়ে অনেক সময়ের অপচয় হয়। আর এ সময়ে কারও কারও মৃত্যুর ঘটনা ঘটছে।

    বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসান ঝন্টু বলেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে উপকূলীয় এই জেলায় তা মহামারি আকার ধারণ করেছে। শহরের প্রতিটি পাড়ার বাড়িতে বাড়িতে ডেঙ্গু রোগী। এমন ভয়াবহ পরিস্থিতিতে আইসিইউ না থাকা শুধু দুঃখজনক নয়, এটা প্রশাসনিক ব্যর্থতাও। দ্রুত আইসিইউ স্থাপন ও আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স সচল না করলে ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়বে।

    বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘হাসপাতালে আইসিইউ স্থাপনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই স্বাস্থ্য অধিদপ্তরে এ–সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় বিদ্যালয়ে আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী, ছুটি ঘোষণা
    • আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
    • নদীর তীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • জনবল সংকটে ভুগছে বরগুনা জেনারেল হাসপাতাল, ব্যাহত চিকিৎসাসেবা
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি