২রা অক্টোবর, ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আমতলি

    বরগুনায় ইটভাটার মাটি পরিবহন করতে খালে বাঁধ, হুমকিতে চাষাবাদ

    আল-আমিন | ৮:৪১ মিনিট, ডিসেম্বর ১৪ ২০২৪

    বরগুনার আমতলী উপজেলা সদর ইউনিয়নের উত্তর টিয়াখাল এলাকার একটি প্রবহমান খালে ইটভাটার মাটি পরিবহন করতে বাঁধ দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, মেসার্স তৌহিদ ব্রিকস (এমটিবি) নামের একটি ইটভাটার মাটি পরিবহন করতে ভাটার পাশে খালে বাঁধ দেওয়া হয়। এতে বর্ষা মৌসুমে এলাকার ফসলের মাঠে জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তি পোহান আশপাশের লোকজন।

    স্থানীয় লোকজন জানান, খালে বাঁধ দেওয়ার কারণে উত্তর টিয়াখালী, খুড়িয়ার খেয়াঘাট ও ছুড়িকাটা গ্রামের প্রায় চার শ একর ফসলি জমির চাষাবাদ হুমকিতে পড়েছে। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ বন্ধ থাকায় বোরো আবাদ ও রবি শস্যের আবাদ করা যাচ্ছে না। আবার বর্ষার সময় জলাবদ্ধতার কারণে আউশ ও আমন আবাদ ব্যাহত হয়।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ৬৮ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে আমতলী উপজেলা সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের বগা খাল খনন করা হয়েছিল।

    উত্তর টিয়াখালী গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, খালে বাঁধ দেওয়ার কারণে সময়মতো পানি না পাওয়ায় বোরো ও আমন ধান আবাদ করতে তাঁদের সমস্যায় পড়তে হয়।

    সম্প্রতি সরেজমিনে মেসার্স তৌহিদ ব্রিকস ইটভাটার মাটি পরিবহনের জন্য ভাটার দক্ষিণ পাশের প্রবহমান খালে বাঁধ নির্মাণ করার সত্যতা পাওয়া গেছে। খালের পানি যাওয়া-আসার জন্য জন্য ছোট সিমেন্টের পাইপ দেওয়া হয়েছে। তবে সেই পাইপ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ হচ্ছে না।

    ইটভাটাটির ব্যবস্থাপক রাজিব হোসেন বলেন, খাল তাঁদের রেকর্ড করা জমিতে। তাঁরা কোনো সরকারি খালে বাঁধ দেননি। এ ছাড়া ওই স্থানে বাঁধ দেওয়ার অনুমতি দিয়েছেন আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মৃধা।

    আমতলী উপজেলা ইটভাটা মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, আমতলীতে ২৬টি ইটভাটা আছে। এর মধ্যে ১৮টি ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

    খালে বাঁধ দেওয়ার অনুমতির বিষয়ে জানতে চাইলে আমতলী সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা বলেন, উত্তর টিয়াখালী গ্রামের একটি ইটভাটার মালামাল পরিবহনের সুবিধার্থে ভাটার মালিক তার কাছে বাঁধ দেওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। তবে তাঁরা খালে বাঁধ দেওয়ার আগে সেখানে সিমেন্টের পাইপ বসান।

    মেসার্স তৌহিদ ব্রিকসের মালিক মো. বশির উদ্দিন খান বলেন, ইটভাটার মাটি সহজে পরিবহনের জন্য ভাটার খুব কাছে খালে বাঁধ দিয়েছেন। তবে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য পানির একটি পাইপ দেওয়া আছে। তিন থেকে চার মাসের জন্য এই বাঁধ দেওয়া হয়েছে। আগামী চৈত্র মাসে এই বাঁধ আবার কেটে দেওয়া হবে।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম আলম বলেন, প্রবহমান খালে বাঁধ দেওয়ার কোনো সুযোগ নেই। এমনটা হলে সেখানে অভিযান চালানো হবে এবং ইটভাটামালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • আমতলীর শীর্ষ সন্তাসী নয়া বরিশালে গ্রেফতার
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল বিশ্ববিদ্যালয়: মেডিকেল সেন্টার বন্ধ রাখায় দপ্তরপ্রধানকে শোকজ
    • বরিশালে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
    • পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের দুধ চু/রি/র অভিযোগ
    • নদীতে ৩০ হাজার ইয়াবা, পালিয়ে গেল পাচারকারীরা
    • তদবির না শোনায় পটুয়াখালীর ডিসিকে বদলি? নুরের বিরুদ্ধে অভিযোগ
    • আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    • বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল বিশ্ববিদ্যালয়: মেডিকেল সেন্টার বন্ধ রাখায় দপ্তরপ্রধানকে শোকজ
    •  বরিশালে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
    •  পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের দুধ চু/রি/র অভিযোগ
    •  নদীতে ৩০ হাজার ইয়াবা, পালিয়ে গেল পাচারকারীরা
    •  তদবির না শোনায় পটুয়াখালীর ডিসিকে বদলি? নুরের বিরুদ্ধে অভিযোগ
    •  বরিশাল বিশ্ববিদ্যালয়: মেডিকেল সেন্টার বন্ধ রাখায় দপ্তরপ্রধানকে শোকজ
    •  বরিশালে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
    •  পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের দুধ চু/রি/র অভিযোগ
    •  নদীতে ৩০ হাজার ইয়াবা, পালিয়ে গেল পাচারকারীরা
    •  তদবির না শোনায় পটুয়াখালীর ডিসিকে বদলি? নুরের বিরুদ্ধে অভিযোগ