১৫ই মে, ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    আগৈলঝাড়া

    অভাবের কারণে দুই সন্তানকে দত্তক দিলেন হতদরিদ্র বাবা-মা

    দেশ জনপদ ডেস্ক | ৯:০৮ মিনিট, জুন ০৫ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ অভাবের কারণে দুই সন্তানকে দত্তক দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক হতদরিদ্র বাবা-মা। শিশু দুটির বাবা পেশায় একজন দিনমজুর। তিনি বলছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই দুই সন্তানকে দত্তক দিয়েছেন। উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে এ ঘটনা ঘটেছে। সন্তান দুটিকে ফিরিয়ে আনতে সরকারের সহযাগিতা কামনা করেছেন এ দম্পতি।

    স্থানীয়রা জানান, টেমার গ্রামের সুধাংশু বাড়ৈ স্থানীয় একটি পানের বরজে দিনমজুরের কাজ করেন। পানের বরজে কাজ করে সামান্য উপার্জন দিয়ে তার সংসার চলে। তার সংসারে সদস্য সংখ্যা চারজন। এরই মধ্যে গত ৩১ মে তার স্ত্রী কল্পনা ঢাকী একটি ছেলে সন্তানের জন্ম দেন। অভাবের সংসারে শিশুটির ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন বাবা সুধাংশু বাড়ৈ ও মা কল্পনা ঢাকী। পরে ভবিষ্যতের কথা চিন্তা করে নবজাতক ছেলে সন্তানকে ৩ জুন তুলে দিয়েছেন অন্যের কোলে।

    এর আগে গতবছর আরও এক ছেলে সন্তান জন্ম দেন কল্পনা ঢাকি। সেই সন্তানকেও তারা দত্তক দিয়েছেন। বর্তমানে এ দম্পতির ঘরে আরও দুই ছেলে সন্তান রয়েছে।

    সুধাংশু বাড়ৈর কয়েকজন প্রতিবেশী জানান, কল্পনা সুধাংশু বাড়ৈর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় তিনি অন্যের কাছ থেকে একটি ছেলেকে দত্তক আনেন। প্রথম স্ত্রী মৃত্যুর ৮ বছর আগে কাঠিরা গ্রামের কল্পনাকে বিয়ে করেন সুধাংশু বাড়ৈ। এরপর তাদের সংসারে পরপর দুটি ছেলে সন্তান জন্ম হয়। গতবছর তার স্ত্রী আবারও একটি ছেলে সন্তান জন্ম দেন। এরপর গত ৩১ মে আবারও একটি ছেলে সন্তানের জন্ম দেন কল্পনা। পরে ৩ জুন তার স্ত্রীর এক নিকটাত্মীয় নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেন ওই নবজাতককে। এর আগে গতবছর জন্ম নেওয়া ছেলে সন্তানকে তাদের স্বজনদের মাধ্যমে এক দম্পতির কাছে দত্তক দিয়েছেন।

    সুধাংশু বাড়ৈ  বলেন, ‘একসময় সন্তান না হওয়ার কষ্ট ছিল। প্রথম স্ত্রী ঘরে সন্তান না হওয়ায় অন্যজনের সন্তান দত্তক নিয়েছিলাম। সেই ছেলে এখন কলেজে পড়ে। কল্পনাকে বিয়ের পর সন্তান না হওয়া কষ্ট-বেদনা দূর হয়েছে। তবে সংসারের অভাব জেঁকে বসেছে। পানের বরজে কাজ করে যে সামান্য টাকা পাই, তা দিয়ে সংসার চলে না। আমার একার আয়ে পরিবারের সদস্যদের তিনবেলা খাবার জোটে না।’

    তিনি আরও বলেন, ‘বসতভিটা ছাড়া আমার কোনো জমিও নেই যে চাষাবাদ করে বাড়তি আয় হবে। থাকার ঘরটিও জরাজীর্ণ। এ অবস্থায় অভাবের সংসারে সন্তানদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তাই দুই সন্তানকে দত্তক দেওয়া ছাড়া পথ খোলা ছিল না। ভবিষ্যতের কথা চিন্তা করে দুই ছেলে সন্তানকে দত্তক দিয়েছি।’

    তবে সরকার থেকে যদি আর্থিক সহায়তা করা হয় তাহলে দত্তক দেওয়া দুই সন্তানকে ফিরিয়ে আনতে চান হতদরিদ্র এ বাবা।

    সুধাংশু বাড়ৈর স্ত্রী কল্পনা ঢাকী বলেন, ‘অভাবের সংসারে ছেলেটা জন্ম নিলো। নিজেদের খাওয়ার ভালো ব্যবস্থা নেই। সন্তানকে যে দুধ কিনে খাওয়াবো সে সামর্থ্যও আমাদের নেই। সন্তান বুকের ধন। সেই বুকের ধনকে অন্যের কোলে তুলে দেওয়া যে কত বেদনা, কত কষ্টের তা বলে বোঝাতে পারবো না। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে দুই সন্তানকে দত্তক দিতে হয়েছে।’

    এ বিষয়ে গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার তরিকুল ইসলামের সঙ্গে কথা বলবেন।

    গৈলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলাম  বলেন, ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে টেমার গ্রাম। ওই গ্রামে কেউ শিশু দত্তক দিয়েছেন কি না তা তার জানা নেই। তিনি এখন একটি সভায় রয়েছেন। সভা শেষ হলে খোঁজ নেবেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে। দরিদ্র পরিবারটির জন্য সরকারিভাবে যতটুকু করা সম্ভব, তা করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • লিবিয়ায় জিম্মি বরিশালের যুবক আসাদুল, ৩০ লাখ টাকা না পেলে হত্যার হুমকি
    • বরিশালে সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
    • বরিশালে ঘণ্টায় ৩শ কিমি গতির মিসাইল ও রকেট বানালেন মামা-ভাগ্নে
    • বরিশালে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ ঢালাই : ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন
    • আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
    • বরিশালে মিলল অবৈধ মজুদ ডিজেল ও পেট্রোল, ব্যবসায়ীকে জরিমানা
    • ইতালি যাওয়ার স্বপ্নে লিবিয়ায় জিম্মি বরিশালের ৯ যুবক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ১১ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, কুকুরের দল টেনে বের করল মাটিচাপা লাশ
    • পটুয়াখালীতে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কেটে মাটি ভরাট ও ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ
    • পাথরঘাটায় দাবিকৃত চাঁদা না পেয়ে শিশুর উপর এসিড নিক্ষেপ
    • বরিশালে ৯ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে নারী মাদক ব্যবসায়ী
    • শেবাচিম হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী
    • বরগুনায় হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা
    • পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মামুন-অর রশিদ
    • সেলিনা বেগমের বহিষ্কার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নির্দেশে খোলা হলো প্রশাসনিক দপ্তরের তালা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ১১ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, কুকুরের দল টেনে বের করল মাটিচাপা লাশ
    •  পটুয়াখালীতে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কেটে মাটি ভরাট ও ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ
    •  পাথরঘাটায় দাবিকৃত চাঁদা না পেয়ে শিশুর উপর এসিড নিক্ষেপ
    •  বরিশালে ৯ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে নারী মাদক ব্যবসায়ী
    •  শেবাচিম হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী
    •  ১১ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, কুকুরের দল টেনে বের করল মাটিচাপা লাশ
    •  পটুয়াখালীতে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কেটে মাটি ভরাট ও ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ
    •  পাথরঘাটায় দাবিকৃত চাঁদা না পেয়ে শিশুর উপর এসিড নিক্ষেপ
    •  বরিশালে ৯ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে নারী মাদক ব্যবসায়ী
    •  শেবাচিম হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী