১৫ই জুলাই, ২০২৬ | ৩১শে আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    অবশেষ চালু হতে যাচ্ছে লঞ্চ ও দূরপাল্লার যানবাহন

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৯ মিনিট, মে ২২ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দূরপাল্লার বাস ও নৌযান চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার (২২ মে) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল রোববার (২৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, মানুষের জীবন ও জীবিকা দুটোই সুরক্ষিত রাখার বিষয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে ‘নো মাস্ক, নো সার্ভিস’-এর ওপর বেশি জোর দেয়া হবে। গণপরিবহন চালু হলে কতটা আসন ফাঁকা রাখা হবে, সে বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি। আগামী রোববার অথবা সোমবার সিদ্ধান্ত আসতে পারে।

    নাম না প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক অতিরিক্ত সচিব বলেন, আগামী সোমবার থেকে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলতে পারবে। তবে এসব বাসে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এ ক্ষেত্রে ভাড়া ৬০ শতাংশ বাড়বে। প্রতি যাত্রার (ট্রিপ) শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের জানান, তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। গত এপ্রিল মাসে গণপরিবহন চালুর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে আগামী ২৪ মে থেকে গণপরিবহন যাতে চালু করা যায়, সে বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন।

    এদিকে নৌযান চালুর বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার যদি চায়, তবে যথাযথভাবে স্বাস্থবিধি মেনে নৌযান চালু করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব এবং নো মাস্ক নো সার্ভিস মানতে হবে। নৌ যান চালুর বিষয়ে আগামীকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক রয়েছে। আশা করি, বৈঠকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

    অপরদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার বাস ও নৌযান বন্ধ থাকায় মানুষের ভোগান্তির পাশাপাশি করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা বেড়ে গেছে। কারণ সীমিত পরিসরে দূরপাল্লার বাস ও নৌযান চালু রাখা হলে মানুষকে এত গাদাগাদি করে গ্রামে ফিরতে হতো না। এরফলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

    এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন জারি করা হয়। গত ৫ এপ্রিল থেকে দেশে সকল যাত্রীবাহী নৌযান বন্ধ রয়েছে। তবে মালবাহী জাহাজ চলাচল করছে। পাশাপাশি বন্ধ হয়ে যায় গণপরিবহন। পরে জেলায় জেলায় গণপরিবহন চালু করা হলেও এখনো বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস।

    প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রাণসংহারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১২ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জন।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • চাকরির প্রলোভনে মানবপাচার : বরিশালে তিন ভাইয়ের ১৯ বছর ও বোনের ১৭ বছরের কারাদণ্ড
    • বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ
    • শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
    • বাউফলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
    • বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • বরিশালে মৃতদেহ ব্যবচ্ছেদকারীদের জন্য হচ্ছে ৬ তলাবিশিষ্ট ভবন
    • বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • ঝালকাঠিতে ইয়াবাসহ দুই স্ত্রী নিয়ে স্বামী আটক
    • এতিম কন্যার বিয়েতে অভিভাবক হলেন পিরোজপুরের ডিসি
    • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  চাকরির প্রলোভনে মানবপাচার : বরিশালে তিন ভাইয়ের ১৯ বছর ও বোনের ১৭ বছরের কারাদণ্ড
    •  বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ
    •  শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
    •  বাউফলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
    •  বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    •  চাকরির প্রলোভনে মানবপাচার : বরিশালে তিন ভাইয়ের ১৯ বছর ও বোনের ১৭ বছরের কারাদণ্ড
    •  বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ
    •  শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
    •  বাউফলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
    •  বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার