২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    আলোচনায় এগিয়ে আমু, হাসানাত ও তোফায়েল

    কারা আসছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামে

    দেশ জনপদ ডেস্ক | ১১:৪৩ মিনিট, জুলাই ১১ ২০২০

    রিপোর্ট দেশ জনপদ ॥ আওয়ামী লীগের দুইজন প্রেসিডিয়াম সদস্যের পদ শূন্য হয়েছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ১৯ সদস্যের প্রেসিডিয়ামের আরেক সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন মৃত্যুবরণ করেছেন। আর এখন যখন আওয়ামী লীগ রাজনীতিকেই গুরুত্ব দিচ্ছে, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করার জন্য দলকে শক্তিশালী করা এবং দলে অনুপ্রবেশ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন তখন প্রেসিডিয়ামের পদ বেশিদিন শূন্য রাখা হবেনা বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে ১৪ দলের সমন্বয়ক হিসেবে আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু মোহাম্মদ নাসিমের স্থানে প্রেসিডিয়ামের নতুন সদস্য হিসেবে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন সাহারা খাতুনের মৃত্যুর পরে প্রেসিডিয়ামের আরো একটি পদ শূন্য হলো এবং এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্রুতই নতুন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করবেন। আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রেসিডিয়ামের মধ্যে শেখ হাসিনা দলের সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিব হিসেবে প্রেসিডিয়ামের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, কাজী জাফরুল্লাহ, আবদুল মতিন খসরু, পীযুষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং শাজাহান খান এখন প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছেন। নতুন কাকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছে। আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা বলেছেন যে, প্রেসিডিয়ামে সদস্য হিসেবে কাকে অন্তর্ভুক্ত করা হবে সেটা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীন বিষয়। তাঁর ইচ্ছা এবং দলের স্বার্থ বিবেচনা করে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে তরুণরা আসবে নাকি প্রবীণদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে কিনা সে ব্যাপারে আলোচনা চলছে। কারণ আওয়ামী লীগের প্রেসিডিয়াম হলো দলের সবথেকে শক্তিশালী জায়গা এবং কেন্দ্রীয় কমিটির সব থেকে ক্ষমতাবান নেতৃত্ব। প্রেসিডিয়ামের মাধ্যমেই দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু তাই নয় আওয়ামী লীগের একজন নেতার সর্বোচ্চ স্বীকৃতি হলো প্রেসিডিয়াম কমিটির অন্তর্ভুক্ত হওয়া। এই বিবেচনা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে কে থাকবেন সেটা এক গুরুত্বপূর্ণ বিষয়। গত ডিসেম্বরে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে চমক হিসেবে এসেছিলেন শাজাহান খান, আর যৌক্তিক হিসেবে এসেছিলেন জাহাঙ্গীর কবীর নানক এবং আব্দুর রহমান। এখন প্রেসিডিয়ামে কি দলের কেন্দ্রীয় কমিটি থেকে কেউ আসবেন নাকি কেন্দ্রীয় কমিটির বাইরে থেকে কেউ আসবেন সেটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা মনে করেন যে, যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্য দিয়ে কাউকে প্রেসিডিয়ামে আনা হতে পারে। সেক্ষেত্রে মাহবুব উল আলমের হানিফের নাম বিবেচনা করা হতো, তবে তাঁর আকস্মিক কানাডা যাওয়ার কারণে প্রেসিডিয়াম কমিটির সদস্য হতে পারবেন না বলে ধারণা করছেন আওয়ামী লীগের একাধিক নেতা। আওয়ামী লীগের যারা প্রেসিডিয়ামে রয়েছেন তাঁদের মধ্যে অর্ধেকের বেশি দলীয় কার্যক্রমে তেমন সক্রিয় নন। তাঁরা নিজেদেরকে শুধুমাত্র রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আর একারণেই প্রেসিডিয়াম কমিটিকে শক্তিশালী করতে হলে দলের জন্য কার্যকর এবং সাংগঠনিক ক্ষমতার অধিকারী কাউকে বিবেচনা করতে হবে। সেই বিবেচনা থেকে আওয়ামী লীগের অনেকেই রয়েছেন, যেমন কেন্দ্রীয় কমিটির ১ নাম্বার সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর কথা আলোচনা করছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নামও অনেকে বলছেন। আবার কেউ কেউ মনে করছেন যে, আওয়ামী লীগের বর্তমান যে উপদেষ্টা কমিটি রয়েছে তাঁদের মধ্যে থেকে কাউকে প্রেসিডিয়াম কমিটিতে আনা হবে। তবে এমন সম্ভাবনা খুবই কম বলে মনে করেন আওয়ামী লীগের অধিকাংশ নেতারা। তবে যেহেতু আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক করা হয়েছে তাই আমির হোসেন আমু বা তোফায়েল আহমেদকে প্রেসিডিয়ামে ফিরিয়ে আনা হবে কিনা সে ব্যাপারে জল্পনাকল্পনা চলছে। কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকা ডা. দীপু মনি এবং ড. হাছান মাহমুদও প্রেসিডিয়ামে আসবে কিনা তা নিয়ে আওয়ামী লীগে আলোচনা কম নেই। তবে এদের বাইরে থেকে তৃণমূলের প্রবীণ নেতারাও আওয়ামী লীগে আসতে পারেন এবং এমন নেতার সংখ্যাও আওয়ামী লীগে কম নয়। তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে, প্রেসিডিয়ামে যারাই আসুক না কেন দলের জন্য যেন তাঁরা কাজ করতে পারেন, সংগঠনের জন্য যেন তাঁরা শ্রম দিতে পারেন সেই ব্যাপারটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন