৪ঠা নভেম্বর, ২০২৬ | ১৯শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২৬ মিনিট, নভেম্বর ০৪ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে একটি কোচিং সেন্টারের কাঠের পাটাতন ভেঙে খালে পরে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজীরহাট বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর কোচিং সেন্টারের পরিচালক নিজাম উদ্দীন এলাকা ছেড়েছেন বলে জানিয়েছেন অভিভাবকেরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, কাজীরহাট বাজারের পশ্চিম পাশে রাস্তার ধারে খালের ওপর কাঠের পাটাতন দিয়ে তৈরি টিনশেডের একটি ঘরে কোচিং সেন্টারটি পরিচালিত হচ্ছিল। ঘরটির মালিক সন্তোষপুর গ্রামের কবির সরদার। সেখানে সন্তোষপুর নেছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক নিজাম উদ্দীন তাঁর সহযোগীদের নিয়ে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে পড়াতেন।

    প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকেলেও সেখানে ক্লাস চলছিল। সন্ধ্যার দিকে প্রায় ৫০ জন শিক্ষার্থী ঘরটিতে উপস্থিত ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কাঠের পাটাতন ভেঙে পড়লে শিক্ষার্থীরা নিচে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির লাবিব, অষ্টম শ্রেণির তালেব ও পঞ্চম শ্রেণির মুসার অবস্থা তুলনামূলক গুরুতর। তাদের কাজীরহাট ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।

    ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খালের ওপর কাঠের পাটাতন দিয়ে তৈরি একটি ঘরে একসঙ্গে অর্ধশত শিক্ষার্থীকে পাঠদান করানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

    সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মো. মজনু ব্যাপারী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনায় পাঠদান করা উচিত হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

    এ বিষয়ে কোচিং সেন্টার পরিচালনাকারী প্রভাষক নিজাম উদ্দীন বলেন, ঘরটির পাটাতনে কিছুটা সমস্যা ছিল। সংস্কারের জন্য ঘরমালিককে অনুরোধ করা হয়েছিল। তিনি সংস্কার না করায় দুর্ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা কিছুটা ভয় পেয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    • ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, বেরিয়ে এলো থলের বিড়াল
    • ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ : বিভাগীয় কমিশনার
    • বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ছয় রুটে বাস চলাচল শুরু
    • বরিশাল নগরীতে ৫০ কোটি টাকায় হচ্ছে ১৬ ফুটসাল মাঠ
    • ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত
    • পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা
    • পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল
    • বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    • পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটক ৩ শ্রমিক নেতা
    • এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
    • পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম
    • ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ
    • ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, বেরিয়ে এলো থলের বিড়াল
    • ফ্যামিলি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ : বিভাগীয় কমিশনার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত
    •  পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা
    •  পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল
    •  বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    •  পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটক ৩ শ্রমিক নেতা
    •  বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত
    •  পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা
    •  পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল
    •  বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    •  পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটক ৩ শ্রমিক নেতা