১৭ই অক্টোবর, ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

    নিজেস্ব প্রতিবেদক | ৯:০৬ মিনিট, অক্টোবর ১৭ ২০২৬

    ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে থামছে না ইলিশ শিকার। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নদীর অভয়াশ্রমে সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে প্রশাসনের ‘ঢিলেঢালা’ ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক জেলেকে আটক করা হয়েছে। মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫১টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কয়েকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। আটক কয়েকটি নৌকা নিলামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

    এর আগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথক অভিযান চালায়। ভোলা সদর উপজেলায় ১৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। এ সময় তিনজন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানকালে তিনটি নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। দৌলতখান উপজেলায় তিনজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়ার পাশাপাশি একটি নৌকা, ১৫ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। তজুমদ্দিন উপজেলায় ১০ জন জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে দুটি নৌকা, ছয় কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। অন্যদিকে চরফ্যাশন উপজেলায় আটক আটজনের মধ্যে ছয়জনকে কারাদণ্ড এবং দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ অভিযানে ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করে পুলিশ ও মৎস্য বিভাগ।

    মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ভোলার সাতটি উপজেলায় সরকারি নিবন্ধনভুক্ত জেলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৩১২ জন। তবে চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে খাদ্যসহায়তা হিসেবে ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জন জেলের জন্য ৩ হাজার ৫৯১ দশমিক ৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলাভিত্তিক বরাদ্দের মধ্যে ভোলা সদরে ৫২৫ টন, দৌলতখানে ৫০০ টন, বোরহানউদ্দিনে ৪৩০ টন, তজুমদ্দিনে ৪৩২ দশমিক ৫ টন, লালমোহনে ৫২৫ টন, চরফ্যাশনে ৮৯১ দশমিক ৪ টন এবং মনপুরায় ২৮৭ দশমিক ৫ টন চাল রয়েছে। প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও নিবন্ধিত হয়েও ২৩ হাজার ৬৫৬ জন জেলে এ সহায়তার বাইরে থাকছেন। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, বরাদ্দ করা চালের ৫০ শতাংশ ইতিমধ্যে জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে।

    এদিকে ভোলার সাতটি উপজেলার নদীবেষ্টিত এলাকায় মাছ ধরে প্রায় তিন লাখ জেলে জীবিকা নির্বাহ করেন। অথচ সরকারি নিবন্ধনে তাঁদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন মাত্র ১ লাখ ৬৭ হাজার ৩১২ জন। উপজেলাভিত্তিক হিসাবে ভোলা সদরে ২২ হাজার ২৫২ জন, দৌলতখানে ২১ হাজার ৫০২ জন, বোরহানউদ্দিনে ১৯ হাজার ৩৫০ জন, তজুমদ্দিনে ১৮ হাজার ৭১৭ জন, মনপুরায় ১৬ হাজার ৪০০ জন, লালমোহনে ২৪ হাজার ৮০৬ জন এবং চরফ্যাশনে ৪৪ হাজার ২৮৫ জন জেলে নিবন্ধিত রয়েছেন।

    স্থানীয় মাঝিরা জানান, প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হলে জেলেরা আর্থিক কষ্টের মধ্যেও তা মেনে চলেন। তবে নিষেধাজ্ঞার সময় তাঁদের দুরবস্থা ও পরিবারের ভরণপোষণের বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না বলে অভিযোগ তাঁদের। কয়েকজন জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, চার-পাঁচ বছর আগে জেলে কার্ড পেলেও এখন পর্যন্ত সরকারি চাল পাননি তাঁরা। প্রতিবছর চাল পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদে গিয়ে খালি হাতে ফিরতে হয়। পরিষদ থেকে জানানো হয়, সবার নামে বরাদ্দ আসেনি। ফলে সংসারের খরচ চালাতে বাধ্য হয়ে ধারদেনা করতে হচ্ছে তাঁদের।

    পূর্ব ইলিশা ইউনিয়নের জংষন গ্রামের জেলে আবুল কালাম মাঝি বলেন, নিষেধাজ্ঞার ২২ দিন মাছ ধরতে না পারায় কোনো আয় থাকবে না। এ অবস্থায় পরিবারের খরচ চালানো এবং ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। জাল ও নৌকা কেনার জন্য প্রায় সব জেলেকেই ব্যাংক কিংবা এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। তাই নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের আর্থিক চাপ কমাতে ব্যাংক ও এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, চলতি বছর দ্রুততম সময়ের মধ্যে জেলেদের মধ্যে চাল বিতরণের কার্যক্রম চলছে। কোনো জেলে যেন নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল না পান, সে জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে ২২ দিনের নিষেধাজ্ঞাকালে এনজিওগুলোর কিস্তি আদায় বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে। মৎস্য অভিযানে জনবল ও প্রয়োজনীয় সহায়তার কিছুটা ঘাটতি থাকলেও ইলিশের প্রজনন নিশ্চিত করতে কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
    • ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল দোকান, দিশাহারা বৃদ্ধ
    • ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    • আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
    • মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
    • মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ
    • ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‎পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, নথিপত্র তলব
    • সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে
    • মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি
    • ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • বরিশালে আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী ধরা
    • ১৭ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা
    • পায়রা নদীতে বিষাক্ত বর্জ্য, হুমকিতে মৎস্য সম্পদ ও জেলেদের জীবিকা
    • নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
    • ২৪ ঘণ্টায় বরিশালসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
    • কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে উধাও সেই ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‎পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, নথিপত্র তলব
    •  সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে
    •  মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি
    •  ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    •  বরিশালে আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী ধরা
    •  ‎পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, নথিপত্র তলব
    •  সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে
    •  মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি
    •  ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    •  বরিশালে আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী ধরা