১৩ই অক্টোবর, ২০২৬ | ২৮শে আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২১ মিনিট, অক্টোবর ১৩ ২০২৬

    ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে বাধা দেওয়া এবং ক্যাম্পাসে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবিরের কলেজ শাখা।

    সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দিতে আগামী ১৫ অক্টোবর ভোলা সরকারি কলেজের ছায়াবীথিতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। এ জন্য কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন করে অনুমতি নেওয়ার পর সংগঠনটির ফেসবুক পেজে অনুষ্ঠানের প্রচার শুরু করা হয়।

    তাদের দাবি, অনুষ্ঠানের প্রচার শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল একই দিন ও একই স্থানে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ছাত্রদলের কলেজ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচির সময় পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি। পাশাপাশি রাতের আঁধারে কলেজ ক্যাম্পাসে টাঙানো ছাত্রশিবিরের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তারা।

    সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো সংগঠনের নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তারা অতীতের আধিপত্যনির্ভর ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে ক্যাম্পাস পরিচালনার আহ্বান জানান।

    লিখিত বক্তব্যে তারা আরও জানান, কলেজ প্রশাসনের অনুমতি নিয়েই ১৫ অক্টোবরের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। প্রশাসন অনুমতির বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের বাধা, হামলা বা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রশিবিরের নেতারা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসন এবং সরকারের কার্যকর পদক্ষেপও কামনা করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমীন, সহসভাপতি ইমরান হোসেন নাবিল, সেক্রেটারি কামরুল হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

    অন্যদিকে, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সামাদ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ভোলার শহিদ নাঈমের স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, একটি ছাত্রসংগঠন এ আয়োজনকে বিতর্কিত করতে কলেজে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তাদের অভিযোগ।

    কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, একই দিনে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি থাকায় ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উভয় সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দুই সংগঠনের সভাপতি ও সম্পাদককে জানানো হয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    • আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
    • মনপুরায় শিক্ষক ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
    • মেধাতালিকায় দ্বিতীয় ফয়জুল পাননি নিয়োগপত্র, ভেরিফিকেশনে বাদ
    • ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    • মাইক্রোবাসে তুলে যুবককে নির্যাতন, চোখ উপড়ে ফেলার অভিযোগ
    • ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘জিনের মাধ্যমে সুস্থ করা’র আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
    • ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতির মৃত্যু
    • নির্মাণের পরই সেতুর উইংওয়ালে ধস, ৩ মাসেও সংস্কার নেই
    • বরিশালে ৮ নদীতে তীব্র ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ
    • ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    • বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ
    • তোমাকে আরও অপদস্থ হতে হবে’, ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা আলম
    • মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন কারাগারে
    • ববিতে তেলেসমাতি কাণ্ড! মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু
    • সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে সেই শিক্ষার্থীর ক্ষমা প্রার্থনা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘জিনের মাধ্যমে সুস্থ করা’র আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
    •  ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতির মৃত্যু
    •  নির্মাণের পরই সেতুর উইংওয়ালে ধস, ৩ মাসেও সংস্কার নেই
    •  বরিশালে ৮ নদীতে তীব্র ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ
    •  ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    •  ‘জিনের মাধ্যমে সুস্থ করা’র আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
    •  ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতির মৃত্যু
    •  নির্মাণের পরই সেতুর উইংওয়ালে ধস, ৩ মাসেও সংস্কার নেই
    •  বরিশালে ৮ নদীতে তীব্র ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ
    •  ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন