২৭শে সেপ্টেম্বর, ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

    নিজেস্ব প্রতিবেদক | ৮:৩৭ মিনিট, সেপ্টেম্বর ২৭ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত রেকর্ড কিপার জুয়েল খানের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে। নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা না দিলে সেবা পেতে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়—এমন অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

    ভুক্তভোগীদের অভিযোগ, বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে তাদের বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সরকারি ফি বা বৈধ খরচের বাইরে রেকর্ড কিপার জুয়েল খান অতিরিক্ত অর্থ দাবি করেন। কেউ অতিরিক্ত অর্থ দিতে অনীহা প্রকাশ করলে সংশ্লিষ্ট কাজ বিলম্বিত বা জটিল করে দেওয়ার আশঙ্কা দেখানো হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জমির নকশা, পর্চা, দাগের সূচি, কেসের নকল এবং পর্চায় ভুল সংক্রান্ত ৫৩৪/৩৩ ধারায় আবেদনসহ বিভিন্ন নথি-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে রেকর্ড কিপারের দায়িত্ব রয়েছে।

    ভুক্তভোগীদের দাবি, এসব সেবা নিতে গিয়ে তাদের কাছ থেকে সরকারি ফি’র তুলনায় কয়েক গুণ বেশি অর্থ নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ অনুযায়ী, একটি নকশার জন্য সরকারি নির্ধারিত ফি ৫০০ টাকা হলেও জুয়েল খান ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নেন। একইভাবে প্রতিটি পর্চার জন্য ৩০০ থেকে ১ হাজার টাকা, দাগের সূচির জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা এবং কেসের নকলের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

    এছাড়া পর্চায় ভুল সংশোধন সংক্রান্ত ৫৩৪/৩৩ ধারায় আবেদন গ্রহণ ও কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে আরও বেশি অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে লক্ষাধিক টাকার অর্থের লেনদেনের বিষয়ে আলোচনা করা হয়।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, “আমরা একপ্রকার জিম্মি হয়ে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছি। টাকা দিতে না চাইলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় এবং কাজ পেতে ভোগান্তি বাড়ে।”

    তাদের অভিযোগ, ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও সেবা পেতে সাধারণ মানুষকে যাতে অতিরিক্ত অর্থ দিতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত রেকর্ড কিপার জুয়েল খান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নামে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।”

    অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও কোনো তদন্ত হয়ে থাকলে তার তথ্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

    জোনাল সেটেলমেন্ট বরিশাল জোন (যুগ্মসচিব) মৃধা মো: মোজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    • ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    • বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪
    • বরিশালে খাস জমিতে গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিসিও ইউএনওর
    • বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
    • বরিশালে কর্মজীবী অভিভাবকদের জন্য ডে কেয়ার ও প্রি-স্কুলের যাত্রা শুরু
    • চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র নেই, বরিশালে ৭২ প্রার্থীর দাবি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    • বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    • ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড
    • বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
    • বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪
    • বরিশালে খাস জমিতে গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিসিও ইউএনওর
    • বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার জুয়েলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
    • বরিশালে কর্মজীবী অভিভাবকদের জন্য ডে কেয়ার ও প্রি-স্কুলের যাত্রা শুরু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    •  বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    •  ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    •  কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    •  ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড
    •  রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
    •  বরিশালে বাজার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
    •  ববিতে শুরু হলো আন্তবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা
    •  কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    •  ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড