১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    সহকর্মী ও স্বজনদের অশ্রুজলে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়

    নিজেস্ব প্রতিবেদক | ৯:১২ মিনিট, সেপ্টেম্বর ১২ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : একসময় সংবাদকক্ষে সরব কণ্ঠ, সহকর্মীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা- সবই ছিল সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিচয়ের অংশ। শনিবার সেই পরিচিত মানুষটিই ছিলেন নীরব, নিথর।

    ফুলে ফুলে ঢেকে দেওয়া মরদেহ ঘিরে বরিশাল প্রেসক্লাবে জড়ো হন সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। অশ্রুসিক্ত পরিবেশে শেষবারের মতো প্রিয় সহকর্মীকে বিদায় জানান তারা।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ।

    তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এরপর ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার মরদেহ নেওয়া হয় বরিশাল প্রেসক্লাবে।

    সেখানে সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

    দীর্ঘদিন যে প্রেসক্লাব ছিল তার সাংবাদিকতা জীবনের পরিচিত ঠিকানা, সেখানেই শেষবারের মতো তাকে ঘিরে দাঁড়ান সহকর্মীরা।

    পরে মরদেহ নেওয়া হয় নগরীর কালীবাড়ি রোডের বাসায়। সেখানে স্ত্রী প্রিয়াংকা, একমাত্র মেয়ে প্রকৃতি ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

    এরপর শেষকৃত্যের জন্য মরদেহ নেওয়া হয় নগরীর কাউনিয়া মহাশ্মশানে। স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় পুলক চ্যাটার্জি কাজ করেছেন দৈনিক সমকালে। পত্রিকাটির প্রতিষ্ঠার সময় থেকেই তিনি বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি পাওয়ার পর কর্মহীন ছিলেন তিনি।

    মৃত্যুর আগে স্ত্রী, মেয়ে, ভাই, দীর্ঘদিনের সহকর্মী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উদ্দেশে পৃথক পাঁচটি চিরকুট রেখে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ ও পরিবার।

    এসব চিরকুটে ব্যক্তিগত নানা বিষয় ও পরিবারের সদস্যদের প্রতি তার কিছু অনুরোধের কথা উল্লেখ ছিল।

    দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরী বলেন, পুলক দাদা নিয়মিত অফিসে আসতেন। সেখানে পত্রিকা পড়তেন এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটাতেন। অফিসের একটি বিকল্প চাবিও তার কাছে ছিল। শুক্রবার দুপুরেও তিনি ফোন করেছিলেন। পরে সন্ধ্যায় অফিসে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি।

    বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পুলক দাদার সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। তার রেখে যাওয়া চিরকুটেও পরিবারের প্রতি বিভিন্ন অনুরোধের কথা ছিল।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১১ রোগী
    • সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের
    • নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় ১
    • পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইটে’ সৌন্দর্য বেড়েছে বরিশাল নগরীর চৌমাথা লেকের
    • সহকর্মী ও স্বজনদের অশ্রুজলে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
    • বরিশালে গলা ও হাত-পায়ের রগ কেটে কৃষককে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা
    • প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১১ রোগী
    • দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    • গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    • মেঘনার পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
    • সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের
    • নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় ১
    • হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
    • পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইটে’ সৌন্দর্য বেড়েছে বরিশাল নগরীর চৌমাথা লেকের
    • ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
    • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার মেজর হাফিজ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১১ রোগী
    •  দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    •  গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    •  মেঘনার পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
    •  সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের
    •  বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১১ রোগী
    •  দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    •  গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    •  মেঘনার পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
    •  সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের