৮ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম

    নিজেস্ব প্রতিবেদক | ১১:০০ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২৬

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিরুদ্ধে আগত সেবা প্রত্যাশীদের অভিযোগের যেন অন্ত নেই। তবে কাঙ্ক্ষিত সেই সেবা পেতে সংশ্লিষ্টদের কতটুকু সহযোগিতা করেন আগত রোগী ও তাদের স্বজনরা। এবার অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য।

    এমনিতেই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগী ও স্বজনদের অসচেতনতা এবং দ্বায়িত্বহীন কর্মকাণ্ড। অতিরিক্ত দর্শনার্থীর ভিড়, যত্রতত্র পানের পিক ও থুথু ফেলা, বাথরুমে খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখা এবং টয়লেট ব্যবহারের পর পানি না দেওয়ার মতো ঘটনায় নষ্ট হচ্ছে হাসপাতালের পরিবেশ। শুধু পরিচ্ছন্নতা নয়, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগে প্রবেশের চেষ্টায় নিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়েও তৈরি হচ্ছে উদ্বেগ।

    হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, অনেক রোগীর সঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক স্বজন ও দর্শনার্থী অবস্থান করছেন। ফলে ওয়ার্ডে বাড়ছে ভিড়। এতে রোগীদের চিকিৎসা ও বিশ্রামে যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

    হাসপাতালের বিভিন্ন স্থানে দেয়াল, সিঁড়ি ও বিভিন্ন কোণায় পানের পিক ও থুথুর দাগ দেখা যায়। কোথাও কোথাও ময়লা-আবর্জনাও পড়ে থাকতে দেখা গেছে। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কিছু মানুষের দায়িত্বহীন আচরণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে।

    বাথরুম ব্যবহার নিয়েও রয়েছে নানা অভিযোগ। কয়েকটি বাথরুমে খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখার পাশাপাশি টয়লেট ব্যবহারের পর পানি না দেওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এতে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও মানুষের অসচেতনতার কারণে অনেক সময় তা দ্রুতই নষ্ট হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    এদিকে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টার অভিযোগও রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, রোগীর স্বজন কিংবা দর্শনার্থীদের কেউ কেউ আইসিইউ, সিসিইউ, অপারেশন কক্ষ এবং নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্র (স্ক্যানু) এলাকায় ঢোকার চেষ্টা করেন। এসব এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ চিকিৎসাসেবা, রোগীর নিরাপত্তা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ঝুঁকিপূর্ণ।

    হাসপাতালের একাধিক রোগীর স্বজন বলেন, চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা মানুষের সংখ্যা বেশি হওয়ায় ভিড় ও ময়লা কিছুটা বাড়তেই পারে। তবে যেখানে-সেখানে পানের পিক বা থুথু ফেলা, বাথরুম নোংরা করা কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

    হাসপাতালের সহকারী পরিচালক (মিডিয়া) ডা. রেজা বলেন, শেবাচিমে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের সঙ্গে স্বজন ও দর্শনার্থীর সংখ্যাও অনেক। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের পাশাপাশি রোগী ও স্বজনদেরও সচেতন হওয়া জরুরি। হাসপাতালকে শুধু কর্তৃপক্ষের দায়িত্ব মনে করলে হবে না; প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

    সচেতন মহলের মতে, হাসপাতালের পরিবেশ উন্নত রাখতে নিয়মিত সচেতনতামূলক প্রচারের পাশাপাশি নির্দিষ্ট সময়ে দর্শনার্থী প্রবেশের ব্যবস্থা, গুরুত্বপূর্ণ বিভাগে প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। চিকিৎসার জন্য আসা হাসপাতালকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কর্তৃপক্ষের উদ্যোগের সঙ্গে রোগী, স্বজন ও দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও এখন সময়ের দাবি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    • রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    • গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    • বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
    • শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
    • চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    • ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    • রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    • গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    • পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    • বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
    • গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • চাঁদা তোলা নিয়ে বিরোধ: মহসিন মার্কেটে মুখোমুখি অবস্থানে ব্যবসায়ীদের দুই পক্ষ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    •  রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    •  গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    •  পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    •  বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
    •  গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ড: আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা
    •  রোগীর চেয়ে স্বজন বেশি অতিরিক্ত দর্শনার্থীদের অসচেতনতায় নোংরা হচ্ছে শেবাচিম
    •  গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটকে রেখে দাবি আদায় করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    •  পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    •  বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি