২৮শে আগস্ট, ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী

    নিজেস্ব প্রতিবেদক | ১০:১২ মিনিট, আগস্ট ২৮ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করা অর্থ পরিবারের কাছে পাঠানোর কথা। অথচ টিকটকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় তিন বছরে সেই অর্থের ১২ লাখ টাকা এক নারীর কাছে পাঠিয়েছেন বরিশালের মুলাদীর সৌদিপ্রবাসী মোস্তাক আহমেদ (৪০)। পড়াশোনার খরচ ও স্বজনদের অসুস্থতার কথা বলে ওই নারী ধাপে ধাপে টাকা নেন বলে অভিযোগ রয়েছে। টাকা নেওয়ার পর গত এক মাস ধরে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

    সর্বস্ব হারানোর পর এখন সৌদি আরবেও চরম বিপাকে পড়েছেন মোস্তাক আহমেদ। তাঁর অংশীদারির খাবারের হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে শেষ হয়েছে আকামার মেয়াদও। নতুন কাজ না থাকায় আয়-রোজগার বন্ধ। এমনকি দেশে ফেরার বিমান টিকিট কেনার টাকাও নেই। পরিবারও ধারদেনায় জর্জরিত হওয়ায় তাঁকে অর্থ সহায়তা করতে পারছে না। ফলে দেশে ফেরার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই প্রবাসী।

    মোস্তাক আহমেদ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের বাসিন্দা।

    পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালে করোনা পরিস্থিতিতে দেশে ফেরেন মোস্তাক। পরে ২০২২ সালে আবার সৌদি আরবে যান তিনি। সেখানে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে অংশীদারত্বে একটি খাবারের হোটেল ব্যবসা শুরু করেন। ২০২৩ সালে টিকটকে ‘নুসরাত সেতু’ নামে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই নারী নিজেকে নার্সিংয়ের ছাত্রী হিসেবে পরিচয় দেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    মোস্তাকের অভিযোগ, পরিচয়ের পর থেকেই নুসরাত বিভিন্ন সমস্যার কথা বলে তাঁর কাছে টাকা চাইতে থাকেন। কখনো পরিবারের অসহায়ত্ব, কখনো নিজের পড়াশোনা, আবার কখনো স্বজনের অসুস্থতার কথা বলে টাকা নিতেন তিনি। নার্সিং পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর সব টাকা ফেরত দেবেন এবং তাঁকে বিয়ে করবেন—এমন আশ্বাসও দেওয়া হতো।

    এসব কথায় বিশ্বাস করে গত প্রায় তিন বছরে বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রায় ১২ লাখ টাকা পাঠান মোস্তাক। অভিযোগ অনুযায়ী, ওই নারীর দেওয়া একটি বিকাশ অ্যাকাউন্টে এসব টাকা পাঠানো হয়।

    তবে গত প্রায় এক মাস ধরে নুসরাত সেতুর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার—সব মাধ্যমেই যোগাযোগ বন্ধ রয়েছে বলে দাবি মোস্তাকের।

    মোস্তাকের স্ত্রী লিলি বেগম জানান, ‘অন্য নারীর সঙ্গে সম্পর্কের তিনি আমাদের সংসারে টাকা দেওয়া প্রায় বন্ধ করে দেন। বাধ্য হয়ে ধারদেনা করে সংসার চালিয়েছি। এখন শুনছি, ওই নারীও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কাজ না থাকায় মোস্তাক দেশে ফিরতে চান এবং বাড়ি থেকে টাকা পাঠাতে বলেন। কিন্তু আমরা নিজেরাই যেখানে কষ্টে আছি, সেখানে সৌদিতে তাঁর জন্য টাকা পাঠানোও সম্ভব হচ্ছে না।’

    মোস্তাকের পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাঁকে আবেগ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। হারানো অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন মোস্তাক আহমেদ।

    এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে টিকটক, ফেসবুক ও ইমোর মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রবাসীদের হানিট্র্যাপে ফেলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। আবেগ ও বিশ্বাসের সুযোগ নিয়ে ভুয়া পরিচয় কিংবা অন্যের ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

    মাসুদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে পরিচয়ের পর আবেগের বশে বা যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন করা উচিত নয়। ওই পরিবারটির কাছে টাকা পাঠানোর প্রমাণ থাকলে তাঁরা সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    • বরিশালে জলাশয় ভরাট করে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখলের পায়তারা
    • গৌরনদীর বেদেপল্লীতে দু’গ্রুপে পাল্টাপাল্টি হামলা, নারীসহ আহত ১৫
    • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    • বরিশালে জলাশয় ভরাট করে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখলের পায়তারা
    • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
    • গৌরনদীর বেদেপল্লীতে দু’গ্রুপে পাল্টাপাল্টি হামলা, নারীসহ আহত ১৫
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    •  বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    •  পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    •  কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    •  বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    •  বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    •  বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    •  পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    •  কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    •  বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র