১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    বিশ্বব্যাংকের ঋণে নির্মিত ২৩ কোটি টাকার ভবন এখন ‘গলার কাঁটা’

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৩০ মিনিট, মে ০৭ ২০২৬

    ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন স্থানীয় মৎস্য বিভাগের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২৩ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ শেষে ভবনগুলো পড়ে আছে প্রায় অকেজো অবস্থায়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলেদের উন্নয়নের লক্ষ্যে মেঘনা নদীর তীরে নির্মিত এসব স্থাপনা কোনো কাজেই আসছে না। নেই রক্ষণাবেক্ষণের জনবল বা বাজেট। যে ঘাটে অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, সেখানে জেলেদের নৌকা-ট্রলার ভিড়ে না; এমনকি যাতায়াতের জন্যও নেই উপযোগী রাস্তা।

    সরেজমিনে লালমোহন উপজেলার বুড়ির দোন এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরে নির্মিত বিশাল পাকা ভবনটি জনশূন্য অবস্থায় পড়ে আছে। ভবনের গেটে তালা ঝুলছে, চারদিকে নীরবতা। নদীর ঢেউ আছড়ে পড়ছে ভবনের দেয়ালে। বেড়িবাঁধের বাইরে হওয়ায় সেখানে মানুষের যাতায়াতও নেই।

    ভোলা সদর উপজেলার ভবানিপুর (কাঠির মাথা) এলাকায় নির্মিত অবতরণ কেন্দ্রের সামনেই জেগে উঠেছে চর। ফলে বড় নৌযান ভিড়তে পারে না। এতে মাছ খালাস বা বেচাকেনা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।

    মৎস্য অধিদফতরের ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ’ প্রকল্পের আওতায় ভোলার ভবানিপুর ও লালমোহনে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়। একই প্রকল্পে চরফ্যাসনের চর কচ্ছপিয়ায় সার্ভিলেন্স চেকপোস্ট, চিংড়ি হ্যাচারি ও পন্টুন নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।

    অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল স্কেলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করেই ঠিকাদার বিল তুলে নিয়েছেন। নির্মাণকাজেও নিুমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

    স্থানীয় জেলে মফিজুল ইসলাম বলেন, “আমাদের ছোট নৌকা, অল্প মাছ। এত বড় ভবনের দরকার নেই। এখানে মাছ বিক্রি করলে ট্যাক্স দিতে হবে, তাই কেউ আসবে না।”

    ঘাটের আড়ত মালিক মো. সিরাজ মাল বলেন, “এই অবতরণ কেন্দ্র আমাদের কোনো কাজে আসবে না। মাছ বিক্রির প্রচলিত ব্যবস্থা এখানে নেই।”

    জেলে মিজান জানান, চালুর আগেই ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনির খান বলেন, “চুক্তি অনুযায়ী অনেক কাজই হয়নি। উদ্বোধনের আগেই সিঁড়ির টাইলস উঠে যাচ্ছে, পানির ট্যাংক লিক করছে।”

    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মো. শহিদুল ইসলাম। তিনি দাবি করেন, বরাদ্দ অনুযায়ী সব কাজ করা হয়েছে। বরং অতিরিক্ত ব্যয় হয়েছে, যার অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

    এদিকে ভোলা জেলা মৎস্য অফিসেও প্রকল্পের ব্যয়, নকশা বা কাজের বিস্তারিত তথ্য নেই। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থাপনাগুলো বুঝে নেওয়া হয়েছে। তবে কোনো ডিজাইন বা মালামালের তালিকা দেওয়া হয়নি।

    তিনি আরও জানান, ভবনগুলো চালুর পরিকল্পনা থাকলেও এখনো তা প্রক্রিয়াধীন এবং প্রয়োজনীয় জনবল নেই।

    বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, ভুল স্থান নির্বাচন ও তদারকির ঘাটতির কারণে কোটি টাকার এই প্রকল্প এখন ব্যবহারহীন হয়ে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মেঘনার পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
    • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার মেজর হাফিজ
    • ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন করে পাইপলাইন পরিকল্পনা
    • ভোলায় চাঁদা না দিলে মাছ বেচাকেনা বন্ধের হুমকি, প্রতিবাদে ব্যবসায়ীদের মাছ কেনাবেচা বন্ধ
    • ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    • ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
    • সাগরে ফিশিংবোট ডু’বিতে ১৫ জেলেকে জীবিত উদ্ধার, শুধু ফিরলেন না নিরব মাঝি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি