২১শে জুলাই, ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় যেন টর্চার সেল!

    এ.এ.এম হৃদয় | ৯:৩৯ মিনিট, জানুয়ারি ২১ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন টর্চার সেল হয়ে উঠেছে। গত এক মাসে তিন শিক্ষার্থী বেধড়ক মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একের পর এক কোমলমতি শিক্ষার্থীদের মারধর করে হাসপাতালে ভর্তি করার মত ঘটনা ঘটলেও ওইসব শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন।

    তিনি বলেন, যেসব শিক্ষার্থীদের মারধর করা হয়েছে তাদের সাথে মিল মিমাংসা হয়ে গেছে। তাছাড়া যে দুজন শিক্ষক মারধর করছে তাদের একজন ডেপুটেশন ৩/৪ মাস আগে আমাদের স্কুলে এসেছে। শিক্ষার্থীদের মারধর করা ওই শিক্ষকরা হলেন, মাহাবুব হোসেন ও জামাল। এরমধ্যে শিক্ষক জামাল হোসেন ৩ মাস আগে একই ইউনিয়নের বামনিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে ডেপুটেশনে কামারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে।

    ঘটনা সূত্রে জানা যায়, গত একমাস আগে ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেনের ছেলে আকাশকে বেধড়ক মারধর করে মাহাবুব মাস্টার। মারধরের ওই শিক্ষার্থীর মেরুদণ্ডে গুরুতর আহত হয়। চতুর্থ শ্রেণীতে পড়া শিক্ষার্থী আকাশ গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় একমাস বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি ছিলো। পরে স্থানীয়দের মাধ্যমে আর্থিক জরিমানা দিয়ে মিল মীমাংসা হয় শিক্ষক মাহাবুব ও শিক্ষার্থী আকাশের পরিবারের। গত বৃহস্পতিবার ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রুদ্র দেব কুমারকে বেধড়ক মারধর করে জামাল হোসেন। মারধরে ওই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রুদ্রের দুটি দাঁত ভেঙে যায়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন নিজেও শিক্ষার্থীদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

    শিক্ষক কবির হোসেনকে মারধরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, সত্যতা স্বীকার করেন। তবে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন তিনি। শিক্ষার্থীকে মেরে দাঁত ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষক জামাল হোসেন বলেন, দাঁত নয়। এমনিতে একটি কিল দিয়েছিলাম।

    জানা গেছে- ইউনিয়নের কামারখালী বাজারে সরকারি প্রাথমিক এ বিদ্যালয়টিতে ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিত কমেছে বলে জানিয়েছেন একাধিক অবিভাবক।

    চতুর্থ শ্রেণীতে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনা করানোর চেয়ে এই স্কুলে মারধর বেশি করে। যে কারণে অনেক শিক্ষার্থী বর্তমানে স্কুলে উপস্থিত থাকছে না। এতে করে ধ্বংস হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, ছোট ছোট এসব শিক্ষার্থীদের উপর এমন অমানুষিক নির্যাতন চালায় যে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। যে কারণে ভয়ে বাচ্চারা স্কুলে যেতে চায় না।

    অভিভাবক ও স্থানীয়দের দাবি কামারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে এসব শিক্ষকদের অপসারণ না করা হলে স্কুলটি ধ্বংসের মুখে পড়বে।

    এ সব বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের মারধর এটা সম্পূর্ণ আইন বিরোধী। কেউ যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    • বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    • বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    • বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    • শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি!
    • পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
    • বরিশালে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    • বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    • বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    • বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    • এনসিপি নেতা কাফির বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা
    • শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি!
    • ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
    • স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া করলো ননদ-ভাসুর ছেলে, আদালতে মামলা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য