২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    কাঁঠালিয়া

    ঝালকাঠিতে ঝুঁকি নিয়েই চলছে পারাপার, ২ বছরেও শেষ হয়নি সেতুর কাজ

    এ.এ.এম হৃদয় | ১১:৫৩ মিনিট, ডিসেম্বর ০৮ ২০২৫

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে তারা নড়বড়ে অস্থায়ী কাঠের ভাঙাচোরা সেতু দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী, নারী, শিশু ও হাসপাতালে আসা রোগীরা।

    কাঁঠালিয়া উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দ পাওয়া ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। প্রাথমিকভাবে ২০২৩ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণের শুরুতেই সেতুর ডিজাইন পরিবর্তন করায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুপ্তি কনস্ট্রাকশন অ্যান্ড কবির ব্রাদার্স কাজটি বাস্তবায়ন করছে। তবে দীর্ঘ দুই বছরেও কেবল কয়েকটি স্প্যান বসানো ছাড়া আশানুরূপ অগ্রগতি হয়নি।

    এই সেতুটি শুধু আমুয়া ইউনিয়নের নয়, পুরো কাঠালিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এর আশপাশে রয়েছে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দর ও তিনটি বড় বাজার। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী, নারী ও শিশু- এই বিপজ্জনক কাঠের সেতু দিয়েই চলাচল করছেন। বর্ষায় নদীর পানি বাড়লে ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে।

    সরেজমিনে দেখা গেছে, সেতুর কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর জীবন কার্যত ঝুঁকির মুখে পড়েছে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ভয়ে-আতঙ্কে কাঠের সেতু পার হয়। রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম বলেন, এই সেতুটি আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বছরের পর বছর কাজ বন্ধ পড়ে আছে। প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এটা খুবই উদ্বেগজনক। দ্রুত কাজ শেষ হওয়া জরুরি।

    শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন এই ভাঙাচোরা কাঠের সেতু দিয়ে পারাপার হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের কথা ভেবে হলেও দ্রুত কাজ শেষ করা দরকার।

    ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, সেতুর কাজ বন্ধ থাকায় বাণিজ্যিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। জরুরি সেবার যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

    স্থানীয় শিক্ষক মো. মাসউদুল আলম বলেন, দুই বছরেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিদিনই আমরা জীবনঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি। রোগী নিয়ে গেলে আতঙ্ক আরও বেড়ে যায়।

    উদ্যোক্তা মাসুম বিল্লাহ জুয়েল বলেন, হাজারো মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। বিকল্প কাঠের সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। দ্রুত কাজ শেষ করা ছাড়া কোনো উপায় নেই।

    ‎এর আগে চলতি বছরের মধ্যে কাজ শেষ করতে চাইলেও নির্মাণকাজের অগ্রগতি আশানুরূপ নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুবীর সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আমরা কাজ এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছি।

    ‎উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, সেতুর ডিজাইন পরিবর্তন হওয়ায় কাজ কিছুটা পিছিয়েছে। তবে আমরা কাজের গতি বাড়ানোর চেষ্টা করছি। স্থানীয়দের কষ্ট আমরা বুঝি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দ্রুত শেষ করার জন্য নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে।

    ‎স্থানীয়দের দাবি, নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ না হলে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। হাসপাতালগামী রোগীদের দুর্ভোগও আরও বাড়বে। তাই মানবিক দিক বিবেচনায় জরুরি ভিত্তিতে কাজের গতি বাড়াতে হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে পাথরবোঝাই ট্রাকের ভারে সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
    • কাঠালিয়ায় পথ গতিরোধ করে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১
    • ঝালকাঠিতে বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু
    • ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত
    • ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ
    • কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম
    • দুই বছরেও শেষ হয়নি আমুয়া হাসপাতালের সংযোগ সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে