২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    গৌরনদী

    বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

    নিজেস্ব প্রতিবেদক | ৭:৪৮ মিনিট, আগস্ট ০৭ ২০২৫

    বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা—বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মধ্যকার বাগ্‌যুদ্ধ ঘিরে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।

    দুই নেতাই গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল-১) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সাম্প্রতিক একাধিক সমাবেশে তাঁরা একে অপরকে ইঙ্গিত করে যে ভাষায় আক্রমণ করেছেন, তাতে নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    গত মঙ্গলবার গৌরনদীতে এক জনসভায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘দলের মধ্যেই যদি মাদক ব্যবসায়ী, গডফাদার থাকে, তাহলে কি আমরা তা মেনে নেব? গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির কোনো গডফাদার চলবে না। সময় হলে ডাক দেব।’

    এর পাল্টা জবাবে কুদ্দুসুর রহমান এক সমাবেশে বলেন, ‘আপনার পাশে জাতীয় পার্টি, পেছনে আওয়ামী লীগ। ভোটারবিহীন নির্বাচনের চেয়ারম্যান পিকলু গুহকে আপনি শেল্টার দেন। আপনার লজ্জা করে না? মৌচাকে ঢিল মারবেন না।’

    তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় যারা বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিল, তারা আজ আবার সরব হয়েছে। তারা অভিভাবক হতে পারে না।’

    ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। তবে ২০০৮ সালে তিনি ধানের শীষের বিরুদ্ধে গিয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করেন, যেখানে তাঁর প্রাপ্ত ভোট ছিল মাত্র ১৬০। দীর্ঘ সময় তিনি বিএনপি থেকে দূরে ছিলেন এবং বাম রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

    অপরদিকে, কুদ্দুসুর রহমান দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও একাধিকবার মনোনয়ন চেয়ে পাননি। তাঁর বিরুদ্ধে ‘মেজাজি’ চরিত্রের অভিযোগ রয়েছে।

    গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আওয়ামী লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তি ছিল, তাঁদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করি।’

    নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী ও আগৈলঝাড়ার কয়েকজন বিএনপি নেতা বলেন, স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে দল নির্বাচনীভাবে ঝুঁকিতে পড়তে পারে। তাঁদের ভাষায়, ‘অনেকেই যাঁরা দীর্ঘদিন এলাকায় ছিলেন না, তাঁরা এখন বিভিন্ন দলের লোকজন দিয়ে সংগঠন ভারী করছেন, যা দলের জন্য অশনিসংকেত।’

    দেওয়া বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ওয়ান ইলেভেন নিয়ে কথা বলে কুদ্দুস আসলে দলের চেয়ারপারসনকেই বিতর্কে ফেলেছেন। আমি গডফাদারদের কথা বলেছি, যাঁরা একসময় হাসানাত বা হারিছ ছিলেন, তাঁদের বোঝাতে চেয়েছি। এখন বিএনপিতে যদি কেউ গডফাদার হয়ে ওঠেন, তাঁদের গায়ে লাগবেই।’

    অন্যদিকে, আকন কুদ্দুস বলেন, ‘স্বপনই মাদক ব্যবসায়ী তৈরি করেছেন, তিনিই গডফাদার বানিয়েছেন। ওনার লোক পৌর বিএনপিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত। স্বপন যদি ওয়ান ইলেভেনে জড়িত না থাকেন, তাহলে এত বছর দলের বাইরে ছিলেন কেন?’

    তিনি আরও বলেন, ‘স্বপনের লোকজন লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। তিনি রাজনৈতিকভাবে চতুর্দিকে ঘেরা একজন মানুষ, পাগলের প্রলাপই বকবেন। ধানের শীষের সঙ্গে বেইমানি করলে কেউ দলে টিকবে না।’

    স্থানীয় রাজনীতিবিদদের মতে, গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্রুত নিরসন না হলে নির্বাচনে তা দলের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
    • বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বরিশালে ১৪ কেজি গাঁজাসহ হিজড়া মাদক কারবারি আটক
    • বরিশালে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার
    • বরিশালে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৬
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    • বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    • বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    • ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    • সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    • অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
    • রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা
    • কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
    • পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী
    •  বানারীপাড়ায় আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
    •  বরিশালে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য হয়নি উদঘাটন : খুনিরা অধরা
    •  বরিশালে ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার
    •  ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
    •  সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে : তথ্যমন্ত্রী