২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    পলাতক আ.লীগ নেতার স্টল বিক্রি দুই কর্মকর্তার, বিসিসির প্রশাসকের কাছে অভিযোগ

    এ.এ.এম হৃদয় | ১১:০৭ মিনিট, জুন ২৬ ২০২৫

    বরিশাল সিটি করপোরেশনের পলাতক সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার দুটি স্টল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে করপোরেশনের হাটবাজার শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে। সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ২০০ ও ২৪৯ নম্বর স্টল দুটি ১৫ লাখ টাকায় বিএনপির এক নেতার কাছে বিক্রি করিয়ে দেন হাটবাজার শাখার প্রধান নুরুল ইসলাম এবং কর্মকর্তা রেজাউল হোসেন। নতুন ক্রেতাই বিষয়টি নিশ্চিত করেছেন।

    সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় স্টল দুটি বরাদ্দ পান ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খানের স্ত্রী রাবেয়া সুলতানা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রাজিব ও তাঁর স্ত্রী আত্মগোপনে চলে যান। এই সুযোগে গত জানুয়ারি মাসে ওই স্টল দুটি বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন খানের কাছে বিক্রি করিয়ে দেন হাটবাজার শাখাপ্রধান নুরুল ইসলাম। সম্প্রতি স্টল দুটি থেকে ভাড়াটেকে উৎখাত করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্টলের ভাড়াটে মো. ফয়সাল কবীর ওই ২ কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন।

    জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজিব হোসেন খানের স্ত্রী রাবেয়া সুলতানের কাছ থেকে আমি স্টল দুটি কিনেছি। ওই স্টল দুটি বাবদ তাকে ১৫ লাখ টাকা দিয়েছি। বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার প্রধান নুরুল ইসলাম এবং ওই শাখার কর্মকর্তা রেজাউল হোসেনের উপস্থিতিতে এবং তাঁদের মাধ্যমেই ১৫ লাখ টাকা নেন রাজীবের স্ত্রী। নুরুল ইসলাম বলেছেন, স্টল দুটি তিনি আমার নামে করিয়ে দেবেন। একই সঙ্গে রাজিব হোসেন খানের ভাড়াটেকে তিনি উচ্ছেদ করে দেবেন। কথামতো রাজিব হোসেনের ভাড়াটেকে উচ্ছেদ করে দিয়েছেন।’

    তবে বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার প্রধান নুরুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর হোসেনকে আমি চিনি না। রাজিব হোসেন খানের স্ত্রী স্টল দুটি বিক্রি করে গেছেন।’ তাহলে স্টল দুটি জাহাঙ্গীর হোসেনের নামে কীভাবে বরাদ্দ হলো—জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি এ বিষয়ে কোনো কথা বলব না।’

    এদিকে ওই স্টল দুটিতে থাকা রাজিব হোসেন খানের ভাড়াটে ব্যবসায়ী ফয়সাল কবীর হাটবাজার শাখার দুই কর্মকর্তা নুরুল ইসলাম ও রেজাউল হোসেনের বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, হাটবাজার শাখার ওই দুই কর্মকর্তা তাঁর কাছে ২৫ লাখ টাকা দাবি করেছেন স্টল দুটির মালিকানা দেওয়ার জন্য। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁর মালামালসহ স্টল দুটিতে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেন হাটবাজার শাখার ওই দুই কর্মকর্তা। ফয়সাল দাবি করেন, তাঁর ভাড়াটের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। তার আগেই সিটি করপোরেশনের ২ কর্মকর্তা যোগসাজস করে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত করেছেন। এর বিচার চান তিনি।

    এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ রায়হান কাউসার বলেন, ‘হাটবাজার শাখার কর্মকর্তারা এমন কাজ করতে পারে না। আর যদি করে থাকে, তবে বিষয়টি আমি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে