২৬শে আগস্ট, ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ‘টিউলিপ-ইউনূস সাক্ষাৎ হবে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা’

    দেশ জনপদ ডেস্ক | ৯:৫৯ মিনিট, জুন ০৯ ২০২৫

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

    সোমবার (৯ জুন) বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং করার কার্যক্রমের উদ্বোধনের আগে স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

    হান্নান মাসউদ বলেন, আমরা শুনেছি ড. ইউনূস স্যার ইউরোপ যাচ্ছেন। তার সাথে নাকি শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকী দেখা করার চেষ্টা চালাচ্ছে। এই টিউলিপ সিদ্দিকী কে? শেখ রেহানার মেয়ে। যার সরাসরি ইন্ধনে এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই টিউলিপ সিদ্দিকী কে? যে এদেশের রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি করার সময় বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত করছে। তার দুর্নীতির কারণে সরকারের মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিকী ছাত্র জনতার খুনি, খুনের সাথে জড়িত। এদেশের মানুষের অর্থপাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী। দুর্নীতির কারণে মন্ত্রীত্ব হারানো টিউলিপ সিদ্দিকীর ডাকে আপনি সাড়া দিবেন না। তার সাথে সাক্ষাৎ দেবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করা মানে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা। আমরা ড. মুহাম্মদ ইউনূস স্যারের ওপর ভরসা রাখি। আমরা আশা রাখি টিউলিপ সিদ্দিকীর সাথে ড. মুহাম্মদ ইউনূস স্যারের কোনো বৈঠক হবে না ইনশাআল্লাহ।

    হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠাবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মতো শাসক যার আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল।

    এদেশের ওপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদেশকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।

    ২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন। ডক্টর মুহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এদেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।

    নিজ জন্মভূমি হাতিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে আমার কাছে জানতে চায় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাদেরকে বলি, হাতিয়ার মানুষের দুঃখ, দুর্দশার ভাগাভাগি করতে হাতিয়া যাচ্ছি। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিল। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ার রূপ দেয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।

    তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ ভাই। এখানে সবাই মিলেমিশে বসবাস করেছে। গত এক বছরে আমাদের এ বন্ধন নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখন সময় এসেছে সেই বন্ধন আমাদের দৃঢ় করার। ভাইয়ে ভাইয়ে, প্রতিবেশী প্রতিবেশী বন্ধন দৃঢ় করতে। এখান থেকে দ্বীপ হাতিয়া বাংলাদেশের বুকে মাথা উচু করে দাঁড়াবে।

    হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় জিও ব্যাগ ডাম্পিং করার কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গসহ হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • বঙ্গভবনে প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার
    • ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    • পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    • বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    • সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    • আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    • বহু নারীতে আসক্ত যুবককে তিন প্রেমিকার পিটুনি, অত:পর…
    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • মুক্তিপণ চাওয়ার পর ফোন বন্ধ, কলেজছাত্রের পুঁতে রাখা লাশ উদ্ধার
    • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
    • বরিশালে ফের বাস চলাচল বন্ধ, সীমাহীন যাত্রী ভোগান্তি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই