২১শে সেপ্টেম্বর, ২০২৬ | ৬ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ববি অধ্যাপককে অব্যাহতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    এ.এ.এম হৃদয় | ৯:০০ মিনিট, এপ্রিল ২৬ ২০২৫

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে উপাচার্যের একক স্বেচ্ছাচারী সিদ্ধান্তে বেআইনিভাবে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বরিশাল টাউন হলের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-শিক্ষক ও সুধীজনেরা।

    শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল শহরের প্রাণকেন্দ্র অশ্বিনীকুমার টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বরিশালের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরাও উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

    মনববন্ধনে বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম) সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, কবি আসমা চৌধুরী, কথা সাহিত্যিক ও গবেষক সাইফুল আহসান বুলবুল ও অধ্যাপিকা কামরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

    এদিকে উপাচার্যের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলমান রয়েছে। স্বৈরাচারের দোসর রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা ।

    বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলমা রকি, রাকিন খান ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা শরীফ।

    সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী বলেন, একজন অধ্যাপককে এমনভাবে উপাচার্য একক সিদ্ধান্তে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে বাদ দিতে পারেন না। তাছাড়া অধ্যাপক মুহসিনকে অব্যাহতি দিয়ে যে হীন চিঠি দেওয়া হয়েছে সেটি সত্যি অপমানজনক। কোনো শিক্ষককে অফিসিয়ালভাবে এমন চিঠি কেউ দিতে পারে? আরেকটি উদ্বেগের বিষয় হলো যে মানুষটি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাকে স্বৈরাচারের দোসর অ্যাখ্যা দেওয়া হয়েছে। এই বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে অতিদ্রুত অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে স্বপদে বহাল করার জোর দাবি জানাচ্ছি।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিন খান বলেন, আমাদের শিক্ষককে অপমাণিত করে মিথ্যা অপবাদ দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে বাদ দিয়েছেন উপাচার্য। উপাচার্য স্বৈরাচারের দোসরদের নিয়ে বিভিন্ন অন্যায় অপরাধ করছেন তারই প্রতিবাদ করায় মুহসিন স্যারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সিন্ডিকেট থেকে।

    কবি সাইফুল ইসলাম বুল বুল বলেন, একজন শিক্ষাবিদকে অন্যায়ভাবে যে অপমাণিত করা হয়েছে আমরা এটাকে কোনোভাবেই মেনে নেব না। তাকে দ্রুত সম্মানের সাথে স্বপদে বহাল করার দাবি জানাচ্ছি।

    প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নির্দেশিত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে অধ্যাপক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে স্বৈরাচারের দোসরসহ নানা অভিযোগ তুলে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং চার দফা দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও জোরালো হচ্ছে দিনে দিনে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি মানা না হলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    • গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
    • আদালতের আদেশ অমান্য করে বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ
    • বরিশালে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
    • ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে আহত শ্বশুর-শাশুড়ি; হাসপাতালে আটক জামাই
    • বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা
    • বরিশালে রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধ’র্ষ’ণ, যুবক আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    • চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ
    • আদালতে অস্ত্রসহ ১১ জন আটক
    • ভোলায় মাদকসহ ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত
    • গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
    • সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
    • পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১০
    • আদালতের আদেশ অমান্য করে বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ
    • বরগুনায় স্বর্ণের কারখানার মিলল গাঁজা
    • বরিশালে জানালার গ্রিল কেটে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    •  চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ
    •  আদালতে অস্ত্রসহ ১১ জন আটক
    •  ভোলায় মাদকসহ ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত
    •  গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
    •  কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    •  চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ
    •  আদালতে অস্ত্রসহ ১১ জন আটক
    •  ভোলায় মাদকসহ ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত
    •  গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক