২৩শে অক্টোবর, ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    পটুয়াখালীতে সালিশ বৈঠকে মারধরে বৃদ্ধর মৃত্যু

    দেশ জনপদ ডেস্ক | ৪:১৪ মিনিট, নভেম্বর ০৪ ২০২৪

     পটুয়াখালীর দশমিনায় সালিশদের মারধরে এক বৃদ্ধর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম হাওলাদার (৭০)। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নেহালগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
    সালিশ বৈঠকে উপস্থিত প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত নুরুল ইসলাম হাওলাদারের বখাটে ছেলে শহিদুল হাওলাদার দীর্ঘদিন ধরে তার বাবার কাছে বাড়ি করার জন্য জমি লিখে দেওয়ার বায়না ধরেন। বাবা নুরুল ইসলাম জমি দিতে অস্বীকার করলে স্থানীয় বহরমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রাকিবুল হাসান সোহাগ, ইউনিয়ন বিএনপি নেতা রহিম বেপারী, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মৃধা ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম গাজীর কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন ছেলে সহিদুল হাওলাদার। অভিযোগের বিষয়ে নেতারা নুরুল ইসলামের বাড়িতে গিয়ে সালিশ বৈঠকে বসার জন্য চাপ দেয়। এতে নুরুল ইসলাম রাজি না হওয়ায় বিএনপি নেতারা উত্তেজিত হয়ে নুরুল ইসলামকে এলোপাতাড়ি লাথি-কিল-ঘুুসি মারতে থাকেন। এসময় তাদের হামলা থেকে বাঁচতে বৃদ্ধ নুরুল ইসলাম পাশের ডোবায় ঝাপ দিলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম গাজী তাকে পানির ভেতরে চেপে ধরেন। পানি থেকে উপরে তোলার পরে নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
    নিহত নুরুল ইসলামের ছোট ভাই রুহুল আমিন হাওলাদার জানান, ‘নেতাদের মাইর সইতে না পেরে পাশের ডোবায় ঝাপ দেন। সেখানেও রক্ষা হয়নি, তাকে চুবিয়ে ধরেন। পরে ভাইয়ের দেহ টেনে তোলার পর দেখি তিনি কোন শব্দ করেন না, তখন আমি চিৎকার করি আমার ভাইকে মাইরা ফালাইছে, এ সময় নেতারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। সালিসির নামে নেতারা আমার ভাইকে পিটিয়ে মারছে।
    নিহত নুরুল ইসলামের দুই ছেলের বৌ সামোথী বেগম ও চাঁদনী বেগম জানান, ‘বিএনপি নেতারা সবাই মিলে আমার শ^শুরকে পিটিয়ে মেরে ফেলেছে।’
    দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. রাহুল বিন হালিম জানান, ‘নুরুল ইসলামকে মৃত অবস্থায় দশমিনা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার পরিবারের সদস্যরা বলেছেন তাকে মারধর করা হয়েছিল।’
    ঘটনাস্থলে উপস্থিত বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মঞ্জু রাঢ়ী জানান, ‘আমাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতারা নুরুল ইসলামকে ডেকে আনতে বলেন, আমি তাকে ডাকতে গেলে তিনি আসবেন না বলে জানিয়ে দেয়। এসময় বিএনপি নেতা সোহাগ মেম্বার তাকে হাত ধরে ঘর থেকে টেনে নিয়ে আসেন এবং মারধর করেন।’
    এ ব্যাপারে অভিযুক্ত ওই বিএনপি নেতাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
    এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, আমি উপজেলা বিএনপি অফিসে মিটিংয়ে ছিলাম, কয়েকজন আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। শালিস বৈঠক না করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ ছিল। এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তার দায় বিএনপি নেবে না। তবে বিএনপির কোন নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
    দশমিনা থানা পুলিশের ওসি মো. আব্দুল আলিম জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।’
    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
    • কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে উধাও সেই ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার
    • গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের শিশু উধাও
    • পটুয়াখালীর আলোচিত আব্বাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
    • সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহারে দর্শনার্থী প্রবেশ বন্ধ
    • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী