৩০শে আগস্ট, ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    পটুয়াখালীতে শ্লীলতাহানির শিকার ছাত্রীকে জুতাপেটা করলেন ইউপি সদস্য

    কামরুন নাহার | ৭:৩২ মিনিট, জুন ২০ ২০২৩

    পটুয়াখালী প্রতিবেদক ॥ ‘আমি এহন মাদরাসায় যামু ক্যামনে? আমারে মেম্বারে মিথ্যা অপবাদ দিয়া হগুলডির (সবার) সামনে জোতা (জুতা) দিয়া পিডাইছে। আমার এহন ডর করে। রাস্তায় যদি মেম্বারে আবার আমারে মারে!’ কথাগুলো বলছিল পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাদরাসা পড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রী।

    গত ১০ জুন রাত ৮টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হয় ওই ছাত্রী। এসময় ছাত্রীর ভগ্নিপতি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরদিন (১১ জুন) সকালে গোলখালী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা সালিশ বসিয়ে ছাত্রী ও তার ভগ্নিপতির কোনো কথা না শুনেই তাকে জুতাপেটা করেন বলে অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় ছাত্রীর বাবা মো. হেলাল হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। যা বুধবার (২১ জুন) শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। এদিকে, পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত করার কথা জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন।

    ভুক্তভোগীর বাবা এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো গত ১০ জুন বাড়ির পাশে সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে একই এলাকার মেনাজ প্যাদার ছেলে হানিফ প্যাদা (৪০) তাকে একা পেয়ে মুখ চেপে ধরে রাস্তার পাশে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয় সোহেল এবং ছাত্রীর ভগ্নিপতি শাওন ঘটনাস্থলে পৌঁছালে হানিফকে দেখতে পান। এসময় হানিফ প্যাদার কর্মকাণ্ড শাওন মোবাইলফোনে ভিডিও ধারণ করে রাখেন। পরদিন সকালে হানিফ প্যাদার কথামতো স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল প্যাদা স্থানীয় লোকজন নিয়ে কথিত সালিশ বৈঠকে বসেন।

    সালিশে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. হাসান ঢালী, নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ঢালী, নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলমগীর ঘরামি ও যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সোবাহান প্যাদা উপস্থিত ছিলেন। ছাত্রীর বাড়ির কাছের রাস্তার পাশে একটি চায়ের দোকানে এ সালিশ বসানো হয়। সালিশের দিন বেলা ১১টায় ছাত্রী এবং তার ভগ্নিপতিকে ডেকে এনে কোনো কথা না শুনেই প্রথমে শাওনের বিরুদ্ধে বানোয়াট একটি ছিনতাইয়ের অভিযোগ তুলে জুতাপেটা করা হয়। এরপরে ওই ছাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে তাকেও এলোপাতাড়ি জুতাপেটা করা হয়। এর কিছুক্ষণ পর ছাত্রীর ভগ্নিপতি শাওন অভিযুক্ত হানিফ প্যাদার একটি ভিডিও দেখালে তা ইউপি সদস্যসহ দু-তিনজন দেখার পরেই ইউপি সদস্য ভিডিওটি তার এক সহযোগীকে মুছে ফেলতে বলে তখনকার মতো সালিশ স্থগিত করে বিকেলে আবার বসার ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন। এর আগে একটি সাদা কাগজে ছাত্রীর বাবা, ভগ্নিপতিসহ স্থানীয় পাঁচজনের সই নেওয়া হয়। কিন্তু ঘটনার সঙ্গে জড়িতকে কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী মাদরাসায় যাওয়া বন্ধ।

    ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ‘আমি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটা জঙ্গল আছিল। হানিফ আমার মুখ চাইপ্পা ধইররা জঙ্গলের মধ্যে নিয়া যায়। হে আমার জামাকাপড় খোলার সময় মুখের হাত সরে গেলে আমি চিৎকার দিলে লোকজন আমারে উদ্ধার করে।

    এ ঘটনা সম্পর্কে নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সালিশ বোর্ডের সদস্য আলমগীর ঘরামি বলেন, সালিশে আমার আসতে একটু দেরি হয়েছে। তবে আমি আসার আগেই মেম্বার উত্তেজিত হয়ে ছাত্রীর ভগ্নিপতি ও ছাত্রীকে বকাবকি করেছে। জুতাপেটা আমি দেখিনি। তবে স্থানীয় ইউপি সদস্য ওই ছাত্রী এবং তার ভগ্নিপতির কোনো কথা না শুনেই জুতাপেটা করেছেন বলে স্বীকার করেন সালিশ বোর্ডের আরেক সদস্য নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ঢালী।

    স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হাওলাদার বলেন, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর কথা না শুনেই প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। এটা দুঃখজনক।স্থানীয় যুবক সোহেল হাওলাদার বলেন, ঘটনার সময় ছাত্রীর চিৎকার শুনে আমি ও শাওন (ছাত্রীর ভগ্নিপতি) দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একই গ্রামের হানিফ প্যাদা মেয়েটিকে জঙ্গলের মধ্যে জামাকাপড় ধরে টানাহেঁচড়া করছে। মাটিতে গামছা বিছানো। এমন সময় আমরা হানিফকে ধরে ফেলি। আর ছাত্রীকে উদ্ধার করি। পরদিন হানিফ উল্টো ছিনতাইয়ের কথা বলে মেম্বারকে দিয়ে সালিশ বসায়। ওইখানে মেম্বার অন্য কারও কোনো কথা না শুনে মেয়ের ভগ্নিপতি ও মেয়েটিকে জুতা দিয়া পিটিয়েছে। ঘটনার সময় মোবাইলফোনে ভিডিও করা হয়েছিল, সেটিও মেম্বার মুছে দিয়েছে।

    এ বিষয়ে গোলখালীর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল প্যাদা মোবাইলফোনে বলেন, সব মিথ্যা। আমি কিছু জানি না।

    এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমি লোকমুখে ঘটনা শুনেছি। আজ ঘটনাস্থলে যাচ্ছি।

    গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ ঘটনায় আমি কোনো পক্ষ থেকেই অভিযোগ পাইনি। এরপরও অভিযুক্ত ইউপি সদস্যকে কারণ দর্শানোর জন্য এরইমধ্যে নোটিশ করা হয়েছে। নোটিশের জবাব পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • যুবদল নেতার হামলায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১২ শ্রমিক আহত
    • পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
    • পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার শাস্তি
    • বাউফলে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত ৪
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি