২০শে ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বাউফলে বর্ষার আগেই জলে গেল কোটি টাকার জিও ব্যাগ

    দেশ জনপদ ডেস্ক | ৭:১৮ মিনিট, এপ্রিল ০৫ ২০২৩

    বাউফল প্রতিবেদক ॥ ছোট হয়ে আসছে পটুয়াখালীর বাউফলের মূল ভূখণ্ড। তেঁতুলিয়া-করখানা নদীর তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কাছিপাড়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের কয়েক হাজার একর ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ভাঙনরোধে নদীতীরে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। কোটি টাকার জিও ব্যাগ ফেলার কয়েক মাসের মধ্যে তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের কথা ভেবে আতঙ্কে আছেন নদীপারের মানুষরা।

    জেলা পাউবোর তথ্যমতে, নদী ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ৯৫ লাখ টাকা ব্যয়ে করখানা নদীর পাশে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর থেকে চর রঘুনদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। একই বছরের নভেম্বর মাসে ৩৫ লাখ টাকা ব্যয়ে তেঁতুলিয়া নদীর ভাঙনরোধে নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের ব্যাপারী বাড়ি থেকে উত্তর দিকে ১০০ মিটার এলাকা ও ২০১৯ সালের জুলাই মাসে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় ২০০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। তিনটি প্রকল্পে ব্যয় হয়েছে মোট ২ কোটি টাকা।

    সরেজমিনে দেখা যায়, কাছিপাড়া ইউনিয়নে করখানা নদীভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার এক মাসের মধ্যে তা নদীতে বিলীন হয়ে যায়। একই চিত্র নাজিরপুর ইউনিয়নের নিমদী ও ধানদী এলাকায় তেঁতুলিয়ার ভাঙন রক্ষায় ফেলা জিও ব্যাগের ক্ষেত্রে। অভিযোগ উঠেছে, প্রতিটি জিও ব্যাগে ৩০০ কেজি বালু ভরার কথা ছিল। ঠিকাদার ২০০ থেকে ২৫০ কেজি বালু ভরে নদীতীরে ফেলেছেন। এ ছাড়া বালুর সঙ্গে প্রচুর পরিমাণে কাদামাটি মেশানো হয় বলেও অভিযোগ রয়েছে। এ কারণে পানিতে ফেলার কিছুদিনের মধ্যে কাদামাটি ধুয়ে জিও ব্যাগগুলো অর্ধেক হয়ে যায়। এসব ব্যাগের অধিকাংশই নদীর পানিতে বিলীন হয়ে গেছে।

    নিমদী গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে এসব ব্যাগ ফেলা হয়েছে। বর্ষা মৌসুমের আগেই জিও ব্যাগগুলো নদীতে বিলীন হয়ে গেছে। কোনো কাজেই এলো না জিও ব্যাগ। অহেতুক খরচ করা হলা সরকারের কোটি টাকা। বর্ষা মৌসুমের আগে কার্যকর পদক্ষেপ না নিলে বসতভিটা, ফসলি জমি ও স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

    বাহেরচর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, ‘কয়েক বছরের ভাঙনে শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীভাঙনে বিলীন হয়ে গেছে। কিছুদিন আগে বালুর বস্তা ফেলা হলে ভেবেছিলাম এবার বর্ষায় ভাঙন থেকে রক্ষা পাব। এখন দেখি বর্ষার আগেই বস্তাগুলো নদীতে ভেসে গেছে। বর্ষার মৌসুমের আগে স্থায়ী বাঁধ না দিলে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

    পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, জিও ব্যাগ প্রকল্প অস্থায়ী ব্যবস্থা। বাজার, স্কুল ও জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে কংক্রিটের বস্তা ফেলে ভাঙন রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    • লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ পড়েছিল রাস্তার পাশে
    • বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা
    • বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন
    • বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি
    • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    • বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    • বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    • লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    • চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ পড়েছিল রাস্তার পাশে
    • বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা
    • বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন
    • বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি
    • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল