২০শে ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    গত রোববার থেকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বোর্ড বাজারের এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটি তালাবদ্ধ রয়েছে

    কিশোরগঞ্জে গ্রাহকদের ‘২০ কোটি টাকা’ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ‘উধাও

    দেশ জনপদ ডেস্ক | ৮:৫৯ মিনিট, মার্চ ১৫ ২০২৩

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা মো. আলমগীর উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    গত রোববার থেকে উপজেলার বোর্ড বাজারের এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটি তালাবদ্ধ আছে। খোঁজ মিলছে না অংশীদার ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপকের। কিন্তু এই আউটলেট বন্ধ থাকায় নিজেদের গচ্ছিত টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক শ গ্রাহক।

    হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কয়েকজন গ্রাহক ইতিমধ্যে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ আলমগীর ও তাঁর সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু তাঁদের সবার মুঠোফোন বন্ধ থাকায় এখন পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি।

    ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দশক ধরে উপজেলার হুগলাকান্দি গ্রামের আলমগীর তাঁর অংশীদার বীর কাটিহারি গ্রামের মানিক মিয়াকে নিয়ে বোর্ড বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছেন। ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় হুগলাকান্দি গ্রামের রিটন মিয়াকে। ভালো আচরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেন আলমগীর। একপর্যায়ে স্থায়ী আমানত বা ডিপিএস এক লাখ টাকা জমার বিপরীতে মাসে এক হাজার টাকা সুদ দেওয়ার ঘোষণা দেন তিনি। এতে গ্রামবাসীরা ডিপিএসে আগ্রহী হন। এসব ডিপিএস রাখার সময় আলমগীর তাঁদের চেক দেন। বর্তমানে আলমগীরসহ সবাই গা ঢাকা দিয়েছেন।

    ডাচ্-বাংলা ব্যাংকের এই এজেন্ট শাখায় চর হাজীপুর গ্রামের সৌদিপ্রবাসী রতন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার স্বামীর পাঠানো ২৭ লাখ টাকা আমানত রেখেছিলেন। হুগলাকান্দি গ্রামের আবদুল মোতালিব রেখেছিলেন সাড়ে ১৫ লাখ টাকা, একই গ্রামের আবুল কাসেম রেখেছিলেন ১৪ লাখ টাকা। গত তিন দিন তাঁরা বোর্ড বাজারে এজেন্ট ব্যাংকিং শাখায় চেকসহ গিয়ে কাউকে পাননি। সবার মুঠোফোন বন্ধ পেয়েছেন।

    ভুক্তভোগী গ্রাহকেরা জানান, এই এলাকার অনেকের স্বজনই প্রবাসী। তাঁদের পাঠানো টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা করেছিলেন ডিপিএস হিসেবে। সেই টাকার ওপর প্রতি লাখে এক হাজার টাকা সুদও পাচ্ছিলেন। কিন্তু রোববার থেকে শাখাটি তালাবদ্ধ করে এজেন্ট উধাও হয়ে গেছেন।

    এ নিয়ে প্রতারণার শিকার কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা হয় । তাঁরা সবাই নিজেদের টাকা রাখার প্রমাণ হিসেবে এজেন্ট আলমগীরের স্বাক্ষর করা চেক দেখান। তাঁদের দাবি, হোসেনপুরসহ আশপাশের প্রায় ৪০০ গ্রাহকের ২০ কোটির বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এজেন্ট আলমগীর ও তাঁর সহযোগীরা।

    ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক রোকন উদ্দিন বলেন, সোমবার থেকে বোর্ড বাজারের এজেন্টের সঙ্গে তাঁদের যোগাযোগ বন্ধ আছে। এজেন্ট আলমগীর তাঁর ব্যক্তিগত নথিপত্র দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছেন। গ্রাহকেরা স্থায়ী আমানত বা ডিপিএস অ্যাকাউন্টে টাকা রেখেছেন। টাকা ব্যাংক থেকে তোলার জন্য এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দরকার হয়। কিন্তু আলমগীর, তাঁর অংশীদার ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপক উধাও হয়ে যাওয়ায় গ্রাহকেরা চেক হাতে ঘুরলেও টাকা তুলতে পারছেন না। তিনি আরও বলেন, গ্রাহকদের অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    স্থানীয় জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, আলমগীর ব্যবসার সুবাদে এলাকায় মানুষের আস্থা অর্জন করেছিলেন। সরলমনা মানুষের সঙ্গে তিনি এভাবে প্রতারণা করবেন, তা কেউ ভাবতে পারেনি।

    হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ মণ্ডল জানান, বিষয়টি তিনি শোনা মাত্রই তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানিয়েছেন। আর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ জানার পর ইউএনও ও ওসিকে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    • শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    • জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
    • দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    • আইন প্রতিমন্ত্রী হচ্ছেন পার্থ!
    • রমজানে খোলা থাকবে স্কুল, হাইকোর্টের আদেশ স্থগিত
    • জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    • বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    • বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    • লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    • চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ পড়েছিল রাস্তার পাশে
    • বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা
    • বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন
    • বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি
    • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
    •  ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
    •  বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    •  বরিশালে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত
    •  লাগামহীন বরিশালের বাজার, হিমশিম খাচ্ছেন নিম্ন-মধ্যবিত্তরা
    •  চাঁদাবাজির তথ্য জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল