১০ই আগস্ট, ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    শেবাচিম হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা দুর্বৃত্তদের হাতে বন্দী

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৫ মিনিট, মার্চ ০৪ ২০২৩

    নিজস্ব প্রতিবেদক ॥ ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স চালানোর নিয়ম না থাকলেও নিয়ম ভেঙে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসা চলছেই। দক্ষিণাঞ্চলের ১১ জেলার ভরসাস্থল বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সব অ্যাম্বুলেন্সই ব্যক্তিমালিকানায় পরিচালিত। মাইক্রোবাসের পাশাপাশি প্রাইভেট কার ও পিকআপ থেকে অ্যাম্বুলেন্স বানিয়ে ব্যক্তিমালিকানায় ব্যবহার করা হচ্ছে। যদিও বিআরটিএ থেকে কোন ব্যক্তির নামে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেওয়া হয় না। তারপরও বছরের পর বছর এসব ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স ব্যবহারে রোগীদের বাধ্য করা হচ্ছে। আর এই সুযোগে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স চালকরা রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

    অপরদিকে শেবাচিম হাসপাতালের সরকারি ১২টি অ্যাম্বুলেন্সই গ্যারেজে পড়ে আছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো গ্যারেজে রেখে দেওয়া হয়েছে। গ্যারেজে থেকে ইতোমধ্যে ৭টি অ্যাম্বুলেন্স বিকল হয়ে গেছে। অভিযোগ রয়েছে, শেবাচিমের কয়েকজন স্টাফ ও কর্মকর্তা অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে জড়িত। তারা সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ রেখে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স সার্ভিসকে সুযোগ করে দিচ্ছেন। ফলে রোগীদের চিকিৎসা ব্যয় বেড়েছে।

    শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে কোনো স্টাফ জড়িত থাকার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, ১ হাজার শয্যার এই হাসপাতালে ১২টি অ্যাম্বুলেন্স রয়েছে। যার মধ্যে ৪টি পুরাতন গ্যারেজে দীর্ঘ বছর ধরে পড়ে আছে। সেগুলো ব্যবহার উপযোগী নয়।

    নতুন গ্যারেজে রয়েছে আরও ৮টি। এর মধ্যে আবার ৩টি বিকল। বাকি ৫টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও ভারত থেকে উপহার দেওয়া লাইফ সাপোর্ট সুবিধা সংযুক্ত অ্যাম্বুলেন্সটি কোনো কাজে আসছে না।

    কারণ সেখানে লাইফ সাপোর্ট সুবিধা থাকার কথা বলা হলেও কোনো যন্ত্রপাতিই নেই। এমনকি ভারী এই অ্যাম্বুলেন্সে কাঠামোগত ত্রুটি রয়েছে। যে কারণে কোনো সার্ভিসে যেতে পারছে না। এক অ্যাম্বুলেন্স চালক জানান, এই অ্যাম্বুলেন্সটি রানিং রয়েছে। তবে কোনো যন্ত্রপাতি নেই। কমপ্লিট না থাকার কারণে এটি সার্ভিসে নেওয়া যাচ্ছে না।

    গ্যারেজ সূত্রে জানা যায়, একটি গাড়ির জন্য দৈনিক ১ লিটার তেল বরাদ্দ রয়েছে। যে কারণে গাড়িগুলো গ্যারেজবন্দি থেকে যাচ্ছে। গত ২০২১-২২ অর্থবছরে গাড়িগুলো ১ হাজার ৪৩৪ বার রোগী আনা-নেওয়া করেছে। কিন্তু গত ৮ মাসে মাত্র ২৮০ বার রোগী আনা-নেওয়া করা হয়েছে।অ্যাম্বুলেন্স শাখায় ড্রাইভার রয়েছে মাত্র ২ জন। আউটসোর্সিংয়ে আরও একজন ড্রাইভার নেওয়া হয়েছে। যদিও হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার পদ রয়েছে ৯টি।

    সরকারি অ্যাম্বুলেন্স চালক নজরুল ইসলাম বিপ্লব বলেন, গত ৪-৫ মাস থেকে আমাদের তেলের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সার্ভিস কমে গেছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থা হয়েছে। এছাড়া ৯ পদে আমরা মাত্র দুজন ড্রাইভার রয়েছি। তাই ড্রাইভার বৃদ্ধি করা জরুরি।

    এদিকে সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের এমন দুরবস্থার সুযোগ নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। তারা সিন্ডিকেট করে রোগী ও তার স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। উলটো সিন্ডিকেট হাসপাতালের পরিবহণ সেবা বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ রোববার ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স চালকরা ধর্মঘট পালন করে। এর আগেও এমনটা করে তারা। যদিও তাদের অনেকের ড্রাইভিং লাইসেন্স নেই। ফিটনেস, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় গত বছর ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালকদের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    জানা যায়, অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে নামে-বেনামে হাসপাতালের স্টাফরা জড়িত। যে কারণে তাদের কোনোভাবেই আটকানো যায় না। এ ব্যাপারে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, কিছু অ্যাম্বুলেন্স আছে যা আর ব্যবহার উপযোগী নয়। আবার কিছু আছে যা মেরামত করলেই হবে। এ বিষয়ে আমরা ঢাকাতে লিখেছি। বিআরটিএ যে গাড়িগুলো বাতিল বলবে, সেগুলো নিলামে দেব। বাকিগুলো অল্প টাকায় মেরামত করার সুযোগ থাকলে মেরামত করাব।

    আমাদের চালক কম রয়েছে। চালক নিয়োগ হলে তেলের সমস্যার সমাধান হবে। আর অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে যদি কোনো স্টাফের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    বিআরটিএর বরিশাল কার্যালয়ের রেজিস্ট্রেশন বিভাগের সহকারী পরিচালক বলেন, ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স চালানোর নিয়ম নেই বা ব্যক্তির নামেও লাইসেন্স দেওয়া হয় না। বিআরটিএ সেবাধর্মী প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেয়। তবে অভিযোগ রয়েছে, বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে অনেকে এ নিয়ম ভেঙে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নিয়ে ব্যবসা করে যাচ্ছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ