২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    আগামী বছর শুরু, ধর্ম বিষয়ও থাকছে

    ২০২৩ সালে শুরু হবে নতুন  শিক্ষাক্রম 

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৫ মিনিট, নভেম্বর ১৭ ২০২২

    রিপোর্ট দেশজনপদ ॥ নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে ১০টি বিষয় পড়বে শিক্ষার্থীরা এবং পরীক্ষাও দিতে হবে ১০ বিষয়ে। তবে আগে সিদ্ধান্ত ছিল পাঁচ বিষয়ে শিক্ষার্থীরা কি শিখল তার জন্য পরীক্ষায় বসবে। বাকি পাঁচ বিষয়ে শিখনকালীন জ্ঞান অর্জনে হবে শুধুমাত্র ধারাবাহিক শিক্ষার্থী মূল্যায়ন। এখন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর ফলে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ১০ বিষয়েই পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে পরীক্ষার মাধ্যমে। বর্তমানে বছরে শিক্ষার্থীদের প্রতি শ্রেণিতে তিনবার পরীক্ষায় বসতে হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বছরে দুবার পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। নতুন এ শিক্ষাক্রম শুরু হবে ২০২৩ সালে।

    নতুন শিক্ষাক্রমে ধর্ম বিষয় নিয়ে নানা গুজব প্রচার হচ্ছে। কিন্তু এ শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ধর্ম বিষয়ে যথাযথভাবেই পড়ানো হবে। নতুন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ধর্ম বিষয়েও পরীক্ষা দিতে হবে। এনসিটিবি সূত্র বলছে, দশম শ্রেণির ১০টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান) সামষ্টিক ও শিখনকালীন মূল্যায়ন ও পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন করার কথা ছিল। এই সিদ্ধান্তের ফলে ৫টি অবশিষ্ট বিষয়ে জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ধর্ম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতিতেও পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নানা দাবি, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের আবদার মেটাতেই পুনরায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়েছে। প্রাথমিকের দ্রুত পাইলটিং শুরু হবে। আগামী বছর থেকে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এরপর উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সারা বছর নানা ভাবে শিক্ষার্থীদের শেখার কথা ছিল। এতে পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন (শিখনকালীন) বেশি হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে পরীক্ষা নির্ভরতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    উন্নত দেশের মতো পরীক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন শিক্ষাক্রমে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আবারো পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে এ শিক্ষাক্রমে। এ প্রসঙ্গে এনসিটিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি স্টেক হোল্ডারদের সঙ্গে কর্মশালা করে এনসিটিবি। এতে বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক, কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাউশির কিছু কর্মকর্তা অংশ নেন। এখানে পুস্তক লেখকরাও উপস্থিত ছিলেন। সবার পক্ষ থেকে একই দাবি তোলা হয়। কারণ শিক্ষক পর্যায়ে এ বিষয়ে এক ধরনের সংশয় কাজ করছিল। যে বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষকদের ও যে বিষয়ে পরীক্ষা হবে না তাদেরকে ভিন্ন চোখে দেখা হবে। অনেক শিক্ষকের ধারণা এর ফলে তাদের চাকরি হুমকির মধ্যে পড়বে। সেই কারণে সর্বজনীনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বুধবার  বলেন, মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষা কমানোর জন্য ৫ বিষয়ে পরীক্ষা ও বাকি ৫ বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে সকল বিষয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রাথমিক স্তরে। এনসিটিবি সদস্য (প্রাথমিক) ড. রিয়াজুল হাসান বলেন, ২০২৩ সাল থেকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। প্রাথমিক স্তরে এখন পর্যন্ত গ্রেড-১ অর্থাৎ প্রথম-তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়ন করা হবে। গ্রেড-২ অর্থাৎ চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি সিদ্ধান্ত নেওয়া হয় তা পরবর্তীতে জানানো হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
    • কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
    • সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার
    • দেশের সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
    • ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট